মজাদার টেংরা মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


পিঁয়াজ দিয়ে টেংরা মাছের ভুনা রেসিপি খেতে সত্যি অনেক মজাদার লাগে। আর এই টেংরা মাছ আমার খুবই প্রিয়। তাই আমাদের নদীর এই টেংরা মাছ আমি সুন্দরভাবে আজকে ভুনা রেসিপি তৈরি করেছি। বিশেষ করে পেঁয়াজ দিয়ে ভুনা রেসিপি খেতে আমি খুবি পছন্দ করি। পিঁয়াজ দিয়েছে যে কোন ছোট মাছের রেসিপি ভুনা করলে খেতে খুবই মজাদার হয়। বিশেষ করে নদীর টেংরা মাছ আরো বেশি সুস্বাদু হয়। আর আমি আজকে এই টেংরা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। যার কারণে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করছে দেখে আপনাদের ভালো লাগবে।


GridArt_20230810_123039370.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) টেংরা মাছ৩০০ গ্রাম ।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৭)পিঁয়াজ২০০ গ্রাম।
মজাদার টেংরা মাছের সুস্বাদু রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20230810_122804.jpgIMG_20230810_122751.jpg
  • প্রথমে আমি এই টেংরা মাছগুলো মরিচের গুড়া ও হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম।
ধাপ-২🍲
IMG_20230810_122829.jpgIMG_20230810_122816.jpg
  • তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি কুচি গুলো আমি তেলে ভালোভাবে ভাজতে লাগলাম।
ধাপ-৩🍲
IMG_20230810_122858.jpgIMG_20230810_122842.jpg
  • তারপরে এই পেঁয়াজ ভুনার মধ্যে আমি টেংরা মাছ গুলো দিয়ে দিলাম।
ধাপ-৪🍲
IMG_20230810_122917.jpgIMG_20230810_122908.jpg
  • তারপর পরিমাণ মতো পানিতে দিয়ে ঝোল করে এই মাছগুলো আমি সিদ্ধ করতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20230810_122942.jpgIMG_20230810_122926.jpg
  • টেংরা মাছগুলো সিদ্ধ হয়ে গেলে, আবার পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে আস্তে আস্তে জ্বাল দিয়ে এই সুস্বাদু পেঁয়াজ দিয়ে টেংরা মাছ ভুনা রেসিপির শেষের ধাপে এসে পৌঁছালাম
👇পরিবেশন🍲

IMG_20230810_123256.jpg

অবশেষে সুস্বাদু এই টেংরা মাছের ভুনা রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আসলে পেঁয়াজ দিয়ে এভাবে কোন রেসিপি তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয়। তাই আমার এই রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছিল। তাই আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ দিয়ে টেংরা মাছের রেসিপি শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

মজাদার টেংরা মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন।দেখতে খুব সুস্বাদু ও মজাদার মনে হচ্ছে 🤤।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার প্রশংসা শুনে আমার খুবই ভালো লেগেছে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

 3 years ago 

টেংরা মাছের মজাদার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। টেংরা মাছ অনেক সুস্বাদু হয়। অনেকেই বলে টেংরা মাছ খেলে নাকি রোগ ভালো হয়। বর্তমান বৃষ্টির সময়ে খালো বিলে প্রচুর পরিমাণ এই ধরনের মাছ দেখা যায়। আপনার রেসিপিটি সত্যি অসাধারণ হয়েছে ভাইয়া।

 3 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার টেংরা মাছ এর রেসিপি আমার কাছে খুব ভালো লাগলো। টেংরা মাছ আমার একটি পছন্দের মাছ। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

বেশি করে করে পেঁয়াজ দিয়ে যে কোন মাছ ভুনা করলে খেতে অনেক মজাই লাগে। তবে টেংরা মাছ আমার অনেক প্রিয় মাছ। নদীর মাছ হলে তো খেতে আরো বেশি মজা হয়। আপনি তো দেখতেছি অনেক পেঁয়াজ দিয়ে টেংরা মাছের রেসিপি করেছেন। অনেক সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার তৈরির মজাদার টেংরা মাছের রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে ভাইয়া। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। বিশেষ করে তরকারির খেলাটি খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে গুছিয়ে টেংরা মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

টেংরা মাছের অসাধারণ রেসিপি করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর রেসিপি দেখে আমি মুগ্ধ হয়েছি। সুস্বাদু হয়েছে মনে হচ্ছে দেখে, কারণ আপনি খুব সুন্দর ভাবে রান্নার প্রক্রিয়াটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 3 years ago 

প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, আপনার মুখে আমার প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মজাদার টেংরা মাছের রেসিপি। আসলে এই টেংরা মাছ আমাদের পুকুরে চাষ করা হয়। যদি নিজে চাষ করে বাড়িতে ধরে নিয়ে এসে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু সব থেকে বেশি মজা লাগে ভাই। কিছুদিন আগে বাড়িতে গিয়ে এই মাছ পুকুর থেকে ধরে নিয়ে এসে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল ভাই। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

টেংরা মাছ আমার খুব পছন্দের আর সেই টেংরা মাছ যদি একটু ঝাল করে রান্না করা হয় তাহলে তো কোন কথাই নেই খেতেও খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে প্রিয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

টেংরা মাছ আমারও খুবই পছন্দের। আর নদীর টেংরা মাছ হলে তো কথাই নেই। একটু ঝাল ঝাল করে ভুনা করলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। মজাদার টেংরা মাছের রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago (edited)

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ 🌻🌹

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.075
BTC 63639.73
ETH 1662.42
USDT 1.00
SBD 0.42