"আমার বাংলা ব্লগ"// কবিতা // আমার মনের মাঝে 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

ভালোবাসার অনুভূতি যেন আমাদের মনের ভিতর থেকে বের হতেই থাকে। এই অনুভূতিগুলো কখনোই শেষ হয়ে যায় না। তাই আজকে ভালবাসার অনুভূতি নিয়ে সুন্দর এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার বাংলা ব্লগ পরিবারের সাথে কবিতা শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগে। সেই কবিতাটি যদি ভালোবাসার মানুষকে কেন্দ্র করে লেখা হয়, তাহলে আরো বেশি ভালো লাগে। তাই ভালোবাসার মানুষকে কেন্দ্র করে আমার মনের মাঝে এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভালোবাসার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


আমার মনের মাঝে
মোঃরায়হান রেজা

আমার মনের মাঝে,
শুধু তোমায় বসবাস।
তুমি আমার জীবন সাথী,
তুমি আমার দীর্ঘ নিঃশ্বাস।


এই মনের মাঝে খুব যত্ন করে,
তোমাকে রাখবো আমি সারা জীবন ধরে।
হারাতে দেবনা তোমাকে আমি,
মনের এই ছোট্ট ঘরটি থেকে।

মনের মাঝে খুব যত্ন করে,
লুকিয়ে রাখবো তোমাকে আমি ভালোবাসার আদরে। থাকবে তুমি আমার বুকে,
মনের মানুষ হয়ে।

আমার মনের মাঝে,
থাকো শুধু যে তুমি।
তুমি যে আমার ভালোবাসার,
স্বপ্ন ভরা রঙিন রাণী।

মনের মানুষ তুমি আমার,
থাকবে আজীবন ধরে।
তোমাকে আমি রাখবো তাই,
ভালোবাসার চাদরে।

আমার এই মনের মাঝে,
রাখবো তোমাকে সারা জীবন ধরে।
হারাতে দেবো না আমি তোমাকে,
ধরে রাখবো তাই ভালোবাসার শক্তি দিয়ে।

fox-ga73d03b37_1920.png

source

মনের মানুষকে কেন্দ্র করে ভালবাসার কবিতা লেখার অনুভূতি সত্যিই অসাধারণ। আর এই কবিতা লিখতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। তাই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে এই কবিতাটি আপনাদের মাঝে লিখে শেয়ার করলাম। আসলে কবিতা লেখার অনুপ্রেরণা আমি আমার বাংলা ব্লগের মাধ্যমে পেয়েছি। যার কারণে কবিতা লিখতে আমার এখন খুবই ভালো লাগে। বিশেষ করে মনের মানুষকে কেন্দ্র করে কবিতা লেখার মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করে। যার কারণে এই কবিতাটি লিখতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে সৌন্দর্যময় কিছু কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,এই দোয়া রইলো। 💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

প্রতিটি কথা যেন ভালোবাসার গভীর ভাব প্রকাশ করে। সত্যিই আপনি আপনার মনের মানুষকে নিয়ে যে এত চমৎকার কবিতা লিখেছেন আপনি যে আপনার মনে মানুষকে খুব বেশি ভালোবাসেন সেই কবিতার মাধ্যমে এটি প্রকাশ পেয়েছে। আমি আশা করছি চমৎকার এই কবিতার জন্য আপনি প্রশংসার দাবিদার এবং আপনি আপনার মনের মানুষটাকে এই কবিতাটি নিজের মুখে শোনালে আরো ভালোবাসা গভীর হবে।

শুভকামনা রইল আপনার জন্য এত চমৎকার একটি কবিতা লেখার জন্য এবং আমার বাংলা ব্লগ পরিবার উপহার দেওয়ার।

 3 years ago 

ভালোবাসার মানুষটার জন্য আমাদের মনে সব সময় জায়গা থাকে। সেই মানুষটাকে নিয়ে আমরা অনেক কল্পনা করি অনেক স্বপ্ন দেখি। তাকে নিয়ে আমাদের মনের ভেতরে অনেক রকমের অনুভূতি সৃষ্টি হয় সব সময়। আর আপনি সেই অনুভূতিগুলোকে তুলে ধরে অনেক সুন্দর করে কবিতা লিখেছেন। আপনার এই কবিতাটা পড়ে ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল এটাই বলতে হচ্ছে।

 3 years ago 

আপনার লেখা কবিতা গুলো সব সময় খুবই সুন্দর হয় ভাই। ভালোবাসার মানুষ আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। যাকে নিয়ে চিন্তাভাবনার কোন শেষ নেই আমাদের। ভালোবাসার মানুষটাকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করি, আর তাকে কাছে নিজের করে পাওয়ার চেষ্টা করি সারা জীবনের জন্য। আপনি অনেক সুন্দর করে এই টপিক গুলো তুলে ধরে কবিতা লিখেছেন এবং নিজের অনুভূতি কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন খুব সুন্দর করে।

ভালোবাসা নিয়ে আপনার মনের বা আপনার ভালবাসার মানুষকে নিয়ে আপনার মনের গভীরতা কিন্তু অনেক বেশি। সেটা আপনার কবিতার মাধ্যমে প্রকাশ পেল। আপনি তো অনেক সুন্দর কবিতা লেখেন ভাই, বেশ ভালো লাগছিল পড়তে।

 3 years ago 

আমার এই মনের মাঝে,
রাখবো তোমাকে সারা জীবন ধরে।
হারাতে দেবো না আমি তোমাকে,
ধরে রাখবো তাই ভালোবাসার শক্তি দিয়ে।

এরকম প্রতিশ্রুতি দিলে তো যে কোন মেয়েই আপনার প্রেমের বাঁধনে আটকা পড়ে যাবে ভাই। আপনি সত্যিই অনেক সুন্দর কবিতা লেখেন। আপনার কবিতার প্রত্যেকটা লাইনই আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। ভালোবাসার মানুষকে নিয়ে আপনার অনুভূতি যথেষ্ট গভীর।

ভালবাসা এক অচিন পাখি। একবার আসে একবার যায়। এটা হচ্ছে বর্তমান ভালবাসার কথা বললাম।

 3 years ago 

কবিতা দারুণ হয়েছে ভাইয়া আপনি অসাধারণ ভাবে লিখেছেন কবিতাটি। এত সুন্দর কবিতা আপনি মনের মানুষকে কেন্দ্র করে লিখেছেন। আপনার প্রেমের অনুভূতির প্রকাশ ঘটেছে কবিতার মাধ্যমে। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য কবিতাটি।

 3 years ago 

ভালোবাসার মানুষটিকে নিয়ে চমৎকার একটি কবিতা রচনা করেছেন ভাইয়া। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার মনে মানুষ আপনার হয়েই সারা জীবন থাকুক এই প্রার্থনাই করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38