ট্রেন ভ্রমণির মুহূর্ত ও ফটোগ্রাফি //পর্ব-১
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
ট্রেন ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে, আর ট্রেনে করে ভ্রমণ করার মধ্যে মজাটা অন্যরকম রয়েছে। তাই আমি গত দুই দিন আগে ঢাকায় গিয়েছিলাম আর সেই ভ্রমনের মুহূর্তগুলো আনন্দের সাথে উপভোগ করেছি। ট্রেনে ভ্রমণ করলে চারপাশের প্রকৃতি অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো উপভোগ করা যায়। আর ট্রেনে ভ্রমন করলে আমি জানালার পাশেই টিকিট কাটি। কারণ জানালার পাশে থেকে অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই ট্রেনে ভ্রমনের সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করছি আমার আজকের ভ্রমনের সেই মুহূর্তও ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে।
ঢাকা শহর উদ্দেশ্যে ভ্রমণের জন্য আমি সকালে ঘুম থেকে উঠলাম। ছয়টায় সময় আমার ট্রেন ছিল। তাই আমি সাড়ে পাঁচটার সময় রেলস্টেশনে এসে পৌঁছালাম এবং ট্রেনের ওঠার আগে আমি স্টেশন এসে সেই মুহূর্তর একটি ফটোগ্রাফি করে নিলাম এবং ছয়টার সময় ট্রেনের ভিতরে উঠলাম, ট্রেন তখন যাত্রা শুরু করল।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
যখন যাত্রা শুরু করলো, তখন আমি জানালার পাশ দিয়ে অপরূপ সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো দেখতে লাগলাম। সত্যিই ট্রেন রাস্তার পাশ দিয়ে প্রকৃতির অপরূপ দৃশ্যগুলো উপভোগ করা যায়। সেই মুহূর্ত আমার খুবই ভালো লাগতেছিল। আর ট্রেনের জানালার পাশে বসলে খুবই সুন্দর বাতাস লাগে। যার কারণে মন অনেক ভালো হয়ে যায়।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
রাস্তার পাশ দিয়েই ছিল বাস ট্রাকের চলাচলের রাস্তা। মানেবিশ্বরোড ছিল। আর এই বিশ্বরোড়ে অনেক গাড়ি চলাচল করতে ছিল। সেই দৃশ্যগুলো দেখতে লাগলাম। দুটি বাস যেন অনেক স্পিডে চলতেছিল। কিন্তু ট্রেনের স্পিডের কাছে সেই বাসের স্পিড যেন হেরে যায়। এই দৃশ্যটি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। তাই মুহুর্তটি আনন্দের সাথে উপভোগ করেছি।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে রাস্তার পাশে একটি স্টেশন ছিল, সেই ষ্টেশনের আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম সেখানে অনেক দোকান রয়েছে। আর আমাদের ট্রেন এখানে থামলো।কারণ অন্য একটি ট্রেন আসবে, তাই ক্রসিং এর জন্য আমাদের ট্রেন কিছুক্ষণ সময় অপেক্ষা করতে লাগলো। তখন আমরা নেমে এই সুন্দর দৃশ্য উপভোগ করলাম এবং নাস্তাও করলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
তারপরে আমাদের ট্রেন আবারও যাত্রা শুরু করল। যাত্রা শুরু করার পরে আমি চারপাশের প্রকৃতি দেখতে লাগলাম। সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো আমি জানালার পাশ দিয়ে উপভোগ করতেছিলাম এবং দেখতে পেলাম অনেক সুন্দর ভাবে এখানে বসার ব্যবস্থা করেছে। হয়তো বিকেলবেলা এখানে রেস্টুরেন্টের মতো ভিড় জমে। সেই দৃশ্যটি দেখে খুবই ভালো লাগলো। পরিবেশটা ছিল অপরূপ সৌন্দর্যময়। চারপাশে সবুজ প্রকৃতি সুন্দর পরিবেশ ছিলো।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ভ্রমন করতে করতে অনেক সময় পার হয়ে গেল, প্রায় সাড়ে তিন চার ঘন্টা পরে যেন আমাদের ট্রেন ঢাকার মধ্যে প্রবেশ করল। আর ঢাকার মধ্যে প্রবেশ করে দেখতে পেলাম ট্রেনের রাস্তার অনেক উন্নতি করা হচ্ছে সেই দৃশ্য দেখতে ছিলাম। এখুন আরো সুন্দরভাবে রাস্তা তৈরি করা হচ্ছে।ট্রেন যাত্রার আরও সৌন্দর্যময় হবে। সে দৃশ্যটি দেখতে পেয়ে ভালো লাগলো। আর ঢাকার মধ্যে প্রবেশ করাতে অনেকটাই যেন স্বস্তি পেলাম।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ট্রেন ভ্রমণির মুহূর্ত ও ফটোগ্রাফি |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
ট্রেন ভ্রমণ আমার খুবই ভালো লাগে। আর কম বেশি সবাই হয়তো জানালার পাশের সিটটা পেতে চায়। আমিও কোথাও যাওয়ার সময় জানালার পাশের সিট টা খুঁজি। আপনার ট্রেন ভ্রমনের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন আপনি। শেয়ার করার জন্য ধন্যবাদ।
ট্রেন ভ্রমণের অনুভূতি জেনে সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া। বিশেষ করে ট্রেন ভ্রমণের সময় বাইরের দৃশ্য গুলো দেখতে অনেক ভালো লাগে। আসলে অনেকদিন থেকে ট্রেন ভ্রমণ করা হয় না। আপনার এই পোষ্ট পড়ার মাধ্যমে সেই অনুভূতি অনুভব করলাম। তবে ভাইয়া আপনার পোস্টের টাইটেলের বানান ভুল আছে। একটু ঠিক করে নিবেন তাহলে দেখতে ভালো লাগবে।
ট্রেন ভ্রমণ আমার সবচেয়ে ফেভারিট। ট্রেনে করে কোথাও গেলে জানালা দিয়ে আশেপাশে দেখতে অনেক ভালো লাগে। ট্রেন ভ্রমণ করতে গিয়ে বাইরের পরিবেশ খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন যা দেখি অনেক ভালো লাগছে।
সব থেকে নিরাপদ ভ্রমন হলো ট্রেন ভ্রমন। ট্রেন ভ্রমন আমার কাছেও অনেক ভাল লাগে। আমিও চেষ্টা করি বাড়িতে আসা যাওয়ার সময় ট্রেনে ভ্রমন করতে। ট্রেন থেকে অনেক সুন্দর সুন্দর ফটো আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।
ট্রেনে ভ্রমণ করতে আমার কাছে খুব ভালো লাগে । আসলে ট্রেন ভ্রমণের অনুভূতি খুবই দুর্দান্ত হয়ে থাকে। ট্রেনে চড়ে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের দুর্দান্ত উপভোগ করেছেন। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার তোলা ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার ট্রেনে ভ্রমণের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানাই।
ট্রেন ভ্রমন করতে আমারও বেশ ভালো লাগে। কয়েকবার চড়েছি ট্রেনে। বেশ ভালো লাগা কাজ করে তখন। জানালা দিয়ে বাহিরের দৃশগুলো সে যে দেখতে কি সুন্দর লাগে তা এক কথায় বলে কি আর শেষ করা যায়। আমি তো বাহিরের দৃশ্যগুলো দেখার জন্য মুগ্ধ হয়ে চেয়ে থাকি। আর আজ আপনার এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কিন্তু আর একবার ট্রেনে চলার সখ জাগচ্ছে। অসাধারন ছিল।
ট্রেন ভ্রমণের মুহূর্তে জানালার বাইরে থেকে বাইরের দৃশ্য খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। যেখানে লক্ষ্য করুন পথ চলতে বিভিন্ন প্রকারদের ক্যামেরাবন্দি হয়েছে। এমন ভাবে ফটো ও ভিডিওগ্রাফি করতে আমিও খুব পছন্দ করি। বেশ ভালো লাগলো আপনার এই সুন্দর একটি ট্রেন ভ্রমণ বিষয়ক ব্লগ দেখে।