দেশি মুরগী মাংসের সুস্বাদু রেসিপি🍲// @rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


দেশি মুরগির সুস্বাদু রেসিপি আজকে তৈরি করেছি। আসলে দেশি মুরগির অন্যান্য মুরগির তুলনায় অনেক বেশি সুস্বাদু লাগে। তাই আজকে আমি গ্রামে এসেছি আর আমাদের বাড়ির পাশে একজন দেশি মুরগি বিক্রি করলো। তাই তার কাছ থেকে আমি দেশী মুরগী কিনেছি এবং দেশি মুরগির সুস্বাদু রেসিপি তৈরি করেছি। আলু দিয়ে দেশি মুরগি খেতে খুবই মজাদার লাগে। আসলে দেশি মুরগি আমার খুবই প্রিয়। আর দেশি মুরগির শহরাঞ্চলে খুব একটা পাওয়া যায় না। তাই গ্রামে এসে এই দেশি মুরগি খেতে খুব ইচ্ছা করলো। তাই আজকে আপনাদের মাঝে দেশি মুরগির সুস্বাদু রেসিপি তৈরি করে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

দেশি মুরগী মাংসের সুস্বাদু রেসিপি


GridArt_20230313_153253963.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) দেশি মুরগী৮০০ গ্রাম।
২) মরিচের গুঁড়াপরিমানমতো।
৩) হলুদের গুঁড়াপরিমানমতো।
৪) মসলা বাটাপরিমানমতো।
৫) লবণপরিমানমতো।
৬)সয়াবিন তেল২০০ গ্রাম।
৭)কাঁচা মরিচ০৮টি।
৮)পিঁয়াজ১০ টি।
৯)আলু২০০ গ্রাম।
সকল উপকরণ নিয়ে দেশি মুরগী মাংসের সুস্বাদু রেসিপি রান্না করা শুরু করে দিলাম,যেভাবে রান্না করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি।
ধাপ-১🍲
IMG_20230313_152800.jpgIMG_20230313_152737.jpg
  • দেশি মুরগি সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য, প্রথমে এই মুরগিগুলো পিস গুলো ভাল করে ধুয়ে নিলাম। তার মধ্যে কাঁচা মরিচ এবং আলু দিয়ে মাখিয়ে নিলাম।
ধাপ-২🍲
IMG_20230313_152833.jpgIMG_20230313_152814.jpg
  • মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং অন্যান্য মসলা দিয়ে এই দেশি মুরগি ভালো করে মাখিয়ে নিলাম।
ধাপ-৩🍲
IMG_20230313_152936.jpgIMG_20230313_152921.jpg
  • তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং মসলা দিয়ে ভেজে নিয়ে এই দেশি মুরগির পিস গুলো দিয়ে দিলাম।
ধাপ-৪🍲
IMG_20230313_153014.jpgIMG_20230313_152949.jpg
  • মসলা দিয়ে আস্তে আস্তে ভাল করে মাখিয়ে জ্বাল দিতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20230313_153052.jpgIMG_20230313_153035.jpg
  • তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে ঝোল করে, এই মুরগির মাংস ভালো করে সিদ্ধ করে নিলাম।
শেষের-ধাপ🍲
IMG_20230313_153137.jpgIMG_20230313_153052.jpg
  • অবশেষে দেশি মুরগি ও আলুর রেসিপির শেষের ধাপে এসে পৌঁছেছি। শেষের ধাপে এসে পৌঁছাতে পারে আমার খুবই ভালো লাগছে।
👇পরিবেশন🍲

GridArt_20230313_153159912.jpg

দেশি মুরগির সুস্বাদু রেসিপি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আলু দিয়ে দেশি মুরগি খেতে খুবই মজাদার হয়েছিল। এই রেসিপিটি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের মুরগির মাংসের রেসিপি দেখে আপনার ভালো লাগবে, তো বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আবার আপনাদের মাঝে হাজির হব। ভিন্ন কোন রেসিপি পোষ্ট নিয়ে, সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণদেশি মুরগী মাংসের সুস্বাদু রেসিপি
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 years ago 

দেশি মুরগি আমার খুব পছন্দ। আপনার রেসিপিটি দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। এত সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 
 3 years ago 

বাহ ভাইয়া আপনি তো দেখি বেশ সুন্দর করে দেশি মুরগির মাংস রান্না করেছেন। আসলে দেশি মুরগির মাংস আলু দিয়ে এভাবে কুষিয়ে রান্না করলে বেশ খেতে হয়। এমন একটি সুস্বাদু রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুশি হলাম।

 3 years ago 

দেশি মুরগি কার না পছন্দ। আমার আম্মু বাড়ির আশে পাশে কেউ বিক্রি করলে তা কিনে নেয়। বাজারের কোন জিনিস আম্মুর পছন্দ না। যাইহোক দেশি মুরগি দেখে জিভে জল চলে এসেছে।

 3 years ago 

ভাইয়া দেশি মুরগি আমারও খুব প্রিয়। সাধারণত শহরাঞ্চলে অরিজিনাল দেশী মোরগ পাওয়া যায় না। আপনি গ্রামে এসে দেশি মুরগি কিনে আলু দিয়ে রান্না করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তরকারি কালার টা অনেক সুন্দর হয়েছে। মনে হয় রেসিপিটা ধারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দেশি মুরগির মাংসের মত মজা আর কোন মাংসে নেই ।আমার কাছে তো খুবই ভালো লাগে দেশী মুরগির মাংস খেতে। তৃপ্তি সহকারে খাওয়া যায় ।
আপনি অনেক সুন্দর ভাবে রান্না করেছেন দেখেই জিভে যাওয়া চলে আসলো। অনেকদিন হলো দেশি মুরগি খাই না ।ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ৷ দেশি মুরগির মাংস খেতে খুবই সুস্বাদু আমার বেশ পছন্দের ৷ আপনি আলু দিয়ে দেশি মুরগির লোভনীয় রেসিপি তৈরি করেছেন ৷ আসলে আলু সবখানেই বেশ ভালো লাগে আমার ৷ আপনার রেসিপি দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে ৷ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

বেশ মজাদার রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।বেশ লোভনীয় হয়েছে আপনার রেসিপি। আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরলেন। মজার রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দেশি মুরগির মাংস খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি খুব সুন্দর ভাবে দেশি মুরগি মাংসের রেসিপি তৈরি করেছেন। অন্য সব মুরগি থেকে দেশি মুরগির মাংসের উপকারিতা সবচেয়ে বেশি। আমি যখন গ্রামে বেড়াতে যাই তখন আমার শ্বাশুড়ি সব সময় এই দেশি মুরগির মাংস রান্না করে। সেই রেসিপি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপির উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37