"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের রাণী 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার আরো একটি কবিতা নিয়ে হাজির হলাম। আসলে ভালোবাসার কবিতা গুলো লিখতে খুবই ভালো লাগে, প্রিয় মানুষকে কেন্দ্র করে এই মনের অনুভূতি আমরা কবিতার আকারে প্রকাশ করতে ভালোবাসি। বিশেষ করে কবিতা লেখার অনুপ্রেরণা আমি আমার বাংলা ব্লগের মাধ্যমে পেয়েছি। তাই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখি। আজকে একটি কবিতা লিখেছি এই কবিতার নাম মনের রাণী আর এই মনের রাণীকে নিয়ে কবিতাটি লিখতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তাই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে লেখা এই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে, তো বন্ধুরা চলুন কবিতাটি পড়া শুরু করা যাক।


মনের রাণী
মোঃরায়হান রেজা

মনের মাঝে রেখেছি তোমার জন্য,
ভালোবাসার ঘর তৈরি করে।
যে ঘরেতে থাকবে তুমি,
আমার মনের রাণী হয়ে।



মনের ঘরে খুব যত্ন করে,
রাখবো তোমাকে আমার করে।
যত বাঁধায় আসুক না কেন।
রাণী সেজে রাখবো তোমাকে আমার করে।

আমার মনের রাজপ্রাসাদের রাণী শুধুই তুমি,
তোমায় নিয়ে স্বপ্ন তাই আমি দেখিছি।
তোমায় নিয়ে হাজার স্বপ্ন দেখতে ভালোবাসি।
আমার ভালবাসার রাণী তাই শুধুই যে তুমি।

ভালোবাসার সবটা দিয়ে,
আগলে রাখবো তোমাকে মনের ঘরে।
রাখবো তোমাকে স্বপ্নের রাণী করে,
ভালোবাসার চাদরে জড়িয়ে।

তোমার ভালোবাসায় হারিয়ে যেতে চাই,
আমি স্বপ্নের সাগরে।
যেখানে রাখবে তুমি ভালোবাসার ছায়া তলে,
আমাকে আজীবন ধরে।

আমার মনের মধ্যখানে,
রেখেছি তোমার জায়গা খুব যত্ন করে।
রাণী সেজে কবে আসবে তুমি,
আমার মনের রাজপ্রাসাদে।

fox-ga73d03b37_1920.png

source

মনের রাণীকে কেন্দ্র করে এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতির শেষ নেই। মনের কল্পনাতে যেন একটি রাজ্য তৈরি করা হয়। আর এই রাজ্যে সেই রাণীকে নিয়ে বসবাস করার ইচ্ছা জাগে। তাই ভালোবাসার অনুভূতিগুলো আমি এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছি। আশা করছি ভালোবাসার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারো আপনাদের মাঝে ভিন্ন কোন ভালোবাসার কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুব সুন্দর একটি কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান আপনার কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এ জাতীয় প্রেম অনুভূতিমূলক কবিতা গুলো সত্যি আবৃত্তি করতে সবার কাছে ভালো লাগবে। অনেক অনেক খুশি হলাম আপনার কবিতাটি পেয়ে।

 3 years ago 

আপনি সবসময় ভালোবাসার মানুষকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেন। আপনার কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। সবসময়ই আপনার কবিতা গুলো পড়া হয়। আজকের এই কবিতাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ভালোবাসার মানুষকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। ছোট ছোট কবিতা পড়তে কার না ভালো লাগে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ! মনে হচ্ছে অনেকদিন পর আবার আপনার কবিতা পড়তে পারলাম। প্রায় সময় আপনি মনের মানুষকে নিয়ে খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন। এই ধরনের রোমান্টিক কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি অনুভূতিমূলক কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59973.60
ETH 1614.67
USDT 1.00
SBD 0.38