🍧মাহে রমজান উপলক্ষে ১০০ জন মানুষের জন্য খিচুড়ি রান্নার রেসিপি🧉@rayhan111 [১০% লাজুক খ্যাঁকের জন্য]🍘
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আগামী কাল থেকেই মাহে রমজান শুরু হবে। তাই মাহে রমজানের শুরুর আগের দিন। আমার মামা বাড়িতে ১০০ জন মানুষের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে।আর এই ১০০ জন মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে তারা বেশিরভাগই গরিব মানুষ ছিল। তাদের দাওয়াত করার উদ্দেশ্য হলো, মাহে রমজান রহমতের মাস। আর এই রমজান মাস শুরু হওয়ার আগেই আমার নানার মাগফিরাতের জন্য দোয়া করা হবে। আসলে কিছুদিন আগে আমার নানা মারা গেছে। যার কারণে নানার জন্য গ্রামের গরিব দুঃখীদের দাওয়াত করে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি তাদের দান-সদকা করা হবে। খিচুড়ি খাওয়ার উদ্দেশ্য হলো তাদেরকে দাওয়াত করে এনে, কিছু পরিমাণ টাকা সবাইকে দান করা হবে। তাই আজকে এই বিশাল বড় খিচুড়ি রেসিপি তৈরি করা হয়েছে। আসলে অনেক আনন্দের বিষয় ছিল কারণ গ্রামের গরিব-দুঃখীদের নিয়ে একসাথে খাবার খেতে পারব,তাই ভালো লেগেছে আমার।তাদের দান করার বিষয়টি আরও বেশি ভালো লেগেছে। তাই নানার জন্য দোয়া এবং রমজান মাসের প্রথম দিন উপলক্ষে এই খিচুড়ি রান্নার রেসিপি তৈরি করা হয়েছে।তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
১০০ জন মানুষের জন্য খিচুড়ি রান্নার রেসিপি👇
🍚প্রয়োজনীয় উপকরণ
| উপাদান | পরিমাণ |
|---|---|
| ১) চাউল | ২৫ কেজি। |
| ২) মরিচের গুঁড়া | পরিমানমতো। |
| ৩) হলুদের গুঁড়া | পরিমানমতো। |
| ৪) মসলা বাটা | পরিমানমতো। |
| ৫) লবণ | পরিমানমতো। |
| ৬)সয়াবিন তেল | ৫ লিটার। |
| ৭)কাঁচা মরিচ | ৫ কেজি। |
| ৮)পিঁয়াজ | ২ কেজি। |
| ৯))বুটের ডাল | ৩ কেজি |
| ১০)মুসুরের ডাল | ২ কেজি। |
| ১১)মুগের ডাল | ৩ কেজি। |
- এই খিচুড়ি রেসিপি তৈরি করার জন্য মাটি গর্ত করে বড় চুলা তৈরি করা হয়েছে এবং এর উপরে পাত্র দিয়ে তার মধ্যে পিঁয়াজ ও কাঁচা মরিচ তেলে ভাজে নিলো।
এই রেসিপিটা রান্না করার জন্য অনেকেই সহায়তা করছে, বিশেষ করে আমার চাচাতো নানা এই রেসিপিটা রান্না করছে। সে খুব ভালো রান্না করতে পারে।অন্যরা জ্বাল দিচ্ছে।
- পেঁয়াজ এবং কাঁচা মরিচ ভালো করে ভাজা হয়ে গেলে, তার মধ্যে সকল ডাউল দিয়ে ভালো করে ভাসতে লাগলো।
- সকল প্রকার ডাউল দেওয়ার পরে মসলাগুলো দিয়ে দিলো এবং মটরের সাহায্যে পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে নিল।
- খিচুড়ি রেসিপির মধ্যে মটরের সাহায্যে পরিমাণমতো পানি নিয়ে ঝোল করা হলো এবং অন্য দিক থেকে লোকেরা খিচুড়ি রেসিপিতে জ্বাল দিতে লাগলো।
- পরিমাণমতো পানি দিয়ে ঝোল করে এবং তার মধ্যে সকল মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়ে কিছু সময় জ্বাল দিতে লাগলো।
- কিছু সময় জ্বাল দেওয়ার পরে ঢাকনা খুলে দেখতে পেলাম খিচুড়ি ফুটতে শুরু করেছে এবং এই খিচুড়ি রেসিপি তারপর নেরে দিয়ে,আস্তে আস্তে জ্বাল দিতে লাগলো।
- খিচুড়ি রেসিপি রান্না করতে এক বৃদ্ধ চাচাকে খিচুড়ি রেসিপি দেখতে বলা হলো। যে খিচুড়ি রেসিপি আসলেই রান্না হয়ে গেল কিনা। সে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো।
- বৃদ্ধ চাচা খিচুড়ি রেসিপি দেখে বলল খিচুড়ি রেসিপি রান্না করা হয়ে গেছে। এখন আমরা এই খিচুড়ি রেসিপি নামাতে পারব। খিচুড়ি রেসিপি তৈরির শেষের ধাপের কথা শুনে আমার খুবই ভাল লাগল। এই রেসিপির পুরো সময়টা আমি ছিলাম এবং অনেক আনন্দ মজা করেছি। আমার ভালো লেগেছে।
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi Note 6 Pro |
|---|---|
| ধরণ | ১০০ মানুষের জন্য খিচুড়ি রান্নার রেসিপি। |
| ক্যামেরা.মডেল | Note 6 Pro |
| ক্যাপচার | @rayhan111 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
ভাইয়া আপনার নানার মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। এবং সেই সাথে ১০০ জন গরিব মানুষের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই মিলে একসাথে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর এই ১০০ জনের খিচুড়ি তৈরির রেসিপি আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার পোস্টটি খুব সুন্দর গুছিয়ে উপস্থাপনা করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
প্রথমেই আপনার নানার মাগফিরাতের দোয়া করি, অনেক ভালো একটি কাজ করেছেন, গরীব দুঃখীদের খাওয়াতে পারলে সত্যি মনে ভিতর অন্য রকম একটি খুশি কাজ করে, ধন্যবাদ আপনাকে মাহে রমজান এবং আপনার নানার জন্য এতো সুন্দর একটি দোয়ার আয়োজন করার জন্য।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
রমজান উপলক্ষে আপনি খুবই চমৎকার ভাবে 100 জন মানুষের খিচুড়ি রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
প্রথমে আপনার কাজটা কে সাধুবাদ জানাই। রমজান মাসে মহান একটি উদ্যোগ নিয়েছেন ভাই। আমার কাছে আপনার উদ্যোগ অনেক ভালো লেগেছে।100 জন মানুষের জন্য অনেক কিছুই রান্না করেছেন। আবার এই রেসিপি বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর করে প্রতিটি ধাপে ধাপে বর্ণনা করেছেন। এরকম সুন্দর একটি খিচুড়ি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে, আমার পোস্টে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
মাহে রমজান উপলক্ষে বড়োসড়ো একটি খিচুড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। বিশেষ করে গরম গরম খিচুড়ির স্বাদ বেশ লোভনীয়। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার সুন্দর মন্তব্যের কারণে আমার খুবই ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনার ১০০ জন মানুষকে খাওয়ানোর উদ্যোগকে সম্মান জানাই। এরকম কাজ করলে ভেতর থেকে শান্তি লাগে। শুভ কামনা রইলো ভাইয়া।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
বাহ্ ভাইয়া আপনার তৈরি করা খিচুড়ি রান্নার রেসিপিটা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যা দেখে জিভে জল এসে গেল আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
খুবই সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনার প্রতি রইল ভালোবাসা।
এই ধরনের খিচুড়ি গুলো মনে হয় খেতে অনেক ভালো লাগে কেমন যেন একটা পিকনিক পিকনিক ফিলিংস কাজ করে ।আমারতো দেখেই খেতে ইচ্ছা করছে ভাইয়া। খিচুড়ির কালারটা চমৎকার হয়েছে। সব মানুষ মিলে একসাথে খাবার খেলে ভালোই লাগে। খিচুড়ির খুব দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন অনেক ভালো লাগলো আমার কাছে।
আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।
আমাদের গ্রামেও এমন উদ্দ্যোগ গ্রহন করা হয়। এটা অনেক মজার হয় সবাই মিলে এক সাথে খাওয়া করলে। আপনার পোস্ট পড়ে খুবই বালো লাগলো ভাই। 💕💕
আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।