"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের রাণী 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


balloons-1046658_1280.jpg

source

আজকে সারাটা দিন আমি রুমের মধ্যে ছিলাম। কারণ ঠান্ডা এবং কাশিতে আমি ভুগতেছি। আর এই ঠান্ডা কাশি নিয়ে এই শীতের ভিতরে বাইরে যেতে ইচ্ছা করতেছিল না। তাই শুয়ে বসে দিন কাটাচ্ছিলাম এবং তখন শুয়ে বসে থেকে প্রিয় মানুষের কথা খুব মনে পড়ছিলো। তাই ভালোবাসার একটি কবিতা লেখা শুরু করে দিলাম। তাই এই কবিতাটি লিখতে পেরে অনেকটাই বেশি ভালো লাগলো। কারণ প্রিয় মানুষের প্রতি ভালোবাসার অনুভূতি থেকেই ও মনের ভিতর থেকে কবিতাটি লেখা শুরু করে দিলাম। আর আমার কবিতার নাম হলো মনের রাণী। আমি আজকে এই কবিতাটি লিখতে পেরে খুবই আনন্দিত। আপনাদের মাঝে আমার এই কবিতাটি শেয়ার করলাম। ভালবাসার প্রিয় মানুষের প্রতি আমাদের মনের ভিতর এই অনুভূতি থেকে আজকে এই কবিতাটি লিখেছি। আর কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে।


মনের রাণী
মোঃরায়হান রেজা

স্বপ্ন আমার তোমায় নিয়ে,
করবো আমার রাণী।
তাই তো মনের মধ্যে তৈরি করেছি।
ভালবাসার রাজ্যখানি।


মনের রাজ্যের রাণী হয়ে,
ভালোবাসায় ভরিয়ে দিয়েও।
মনের এই রাজমহল জুড়ে,
তোমায় নিয়ে থাকতে চাই আমি সারাজীবন ধরে।

আমার মনের রাজমহল জুড়ে,
রেখেছি তোমার জায়গা খুব যত্ন করে।
ভালোবাসায় পূরণ করে দাও,
মনের এই রাজমহলের সকল জায়গা জুড়ে।

মনের এই রাজমহলে আলোকিত হবে,
তোমার ভালোবাসা পেয়ে।
তাইতো আমি আজও অপেক্ষায় রয়েছি,
তোমার আগমনে।

আমার মনের রাজমহলের রাণী হয়ে,
শাসন করবে তোমার ভালোবাসা দিয়ে।
দুহাত ভোরে ভালোবাসা গ্রহণ করবো,
তোমার মনের রাজা হয়ে।

তুমি আমার মনের রাণী,
থাকো তাই মনের রাজ্য জুড়ে।
সেখানেই রাখবো তোমাকে আমি,
যুগ যুগ ধরে।

fox-ga73d03b37_1920.png

source

আসলে আমাদের মনের ভিতর একটি রাজ্য থাকে। এই রাজ্যের রাণী সেই প্রিয় মানুষটি হয়ে থাকে। আর এই রাজ্যের রাণীকে নিয়ে অনেক কল্পনার আমরা দেখতে থাকি। আসলে ভালোবাসার কল্পনার কোন শেষ নেই। এই কল্পনা যেন প্রতিনিয়ত বাড়তে থাকে। আর এই কল্পনার রাজ্যে সেই রাণীকে নিয়ে বসবাস করতে খুবই ইচ্ছা করে। তাই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আজকের এই কবিতাটি লিখেছি। আসলে ভালোবাসার অনুভূতিগুলো আমি এই কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি ভালবাসার আজকের এই কবিতাটি আপনাদের ভাল লাগবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারো আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনি আজকে শেয়ার করেছেন মনের রানী কবিতা। কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে তবে নতুন নতুন কবিতা পড়তে আরো বেশি ভালো লাগে ধন্যবাদ আপনাকে এত সুন্দর নতুন একটি কবিতা আবার আমাদের পড়ে সুযোগ করে দেয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি আজকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতা লিখতে এবং পড়তে দুইটা আমার অনেক ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর করে কবিতা লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই শীতের সময় প্রায় সবারই ঠান্ডা কাশি হয়ে থাকে। তবে সৃষ্টি কর্তার কাছে দোয়া করি আপনি যেন দ্রুত সুস্থতা পেয়ে যান। ভালোবাসার মানুষকে নিয়ে ভাবতেও কিছু লিখতে আমার কাছে বেশ ভালো লাগে। প্রিয় মানুষকে নিয়ে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে প্রিয় মানুষকে নিয়ে ভালবাসার রাজ্যে গড়ে তোলার অনুভূতিটা অন্যরকম। আপনার কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া প্রতিটি মানুষের কল্পনাতে একটি রাজ্য থাকে। সেই রাজ্যের রাজা সে নিজেই আর রাজ্যের রানী থাকে তার পছন্দের মানুষ। আপনার রাজ্যের রানীকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন কল্পনার জগতে হারিয়ে গিয়ে। কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

দারুন একটি প্রেম অনুভূতিমূলক কবিতা আজকে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার কবিতাটা আবৃত্তিকরতে আমার খুবই ভালো লেগেছে। এজাতীয় কবিতা গুলো সত্যি আমার খুবই প্রিয়। যেখানে ভালোবাসার মানুষকে ঘিরে প্রত্যেকটা লাইন সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 3 years ago 

এই শীতে কম বেশি সবারই ঠান্ডা কাশি হচ্ছে ভাই। আমার নিজেরও কয়দিন আগে ঠান্ডা লেগেছিল। যাইহোক, ভালোবাসার মানুষের প্রতি আমাদের ভিতরের যে অনুভূতি থাকে তা বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন আপনার এই কবিতাটির মাধ্যমে। মনের ভেতরের রাজ্যের রানী হচ্ছে প্রিয় মানুষটা, এই ব্যাপারটা বেশ দারুন বলেছেন। "মনের রাণী" কবিতাটির নামও বেশ সুন্দর। আমার তো বেশ পছন্দ হয়েছে নামটি ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সবার মনের ভিতরে এক রাজ্য থাকে আর সেই রাজ্যের রাজা সে নিজেই। সবাই তার নিজের রাজ্যে একজনকে রাণী কিংবা রাজা বানিয়ে থাকে। আপনিও তাই করেছেন আর আপনার মনের রাণীকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এত সুন্দর কবিতা পড়ে খুব ভালো লাগলো। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39