"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনে পরে তোমাকে💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


beautiful-6126170_1280.jpg

source

ভালোবাসার প্রিয় মানুষটিকে ছাড়া যেন শূন্য শূন্য লাগে। আর এই শূন্য শূন্য মুহূর্তগুলো কাটানো খুবই কষ্টকর। তাই ভালোবাসার প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়া এবং তাকে নিয়ে যেন এই শূন্যতা পূরণ হয়। সেজন্যই যেন মনের ভিতর থেকে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আর এই অনুভূতিটাই প্রিয় মানুষটিকে দূর থেকে কাছে নিয়ে আসে। আসলে হৃদয়ের টানে ভালোবাসার প্রিয় মানুষটির প্রতি অন্যরকম ভালোবাসা জন্ম হয়।আর এই ভালোবাসার প্রিয় মানুষটি কোথাও দূরে চলে গেলে যেন শূন্য শূন্য লাগে। তাকে যেন সবসময় মনে পড়ে। তার শূন্যতা পূরণ করার মত নয়। কোন মুহূর্তে যেন ভালো লাগে না। তাকে সব সময় কাছে পেতে ইচ্ছে করে। তাই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে আজকে মনে পড়ে এই কবিতাটি লিখে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


মনে পরে তোমাকে
মোঃরায়হান রেজা

তোমার সাথে হাজারো স্মৃতি,
জড়িয়ে রয়েছে আমার জীবনে।
সেই স্মৃতিগুলো আজও তোমাকে মনে করিয়ে দেয়,
ভালোবাসি শুধুই তোমাকে।


তোমাকে ভালোবেসে হাজারো কষ্ট,
মেনে নিয়েছি আমি হাসিমুখে।
সেই কষ্ট ভরা জীবনটা পার করেছি,
তোমাকে জীবন সাথী করে পাবো বলে।

জীবনের প্রতিটা পথ,
হাতে হাত রেখে পার করব আমরা দুজন মিলে।
সেই আশাতেই কথা দিয়েছিলে আমায়,
আজও কেন আসোনি আমার কাছে।

ভালোবাসায় মাখানো স্মৃতিময়,
দিনগুলোর কথা শুধু মনে পড়ে আমায়।
এই দিনগুলো যদি আবার ফিরে পাই,
কাটাবো তোমার সাথে ভালোবাসা পরশে ।

তোমার কথা ভাবতেই,
জানো হৃদয়ের শিহরণ জেগে ওঠে।
হৃদয়ের গভীরে আছো তুমি,
আমার ভালোবাসার আদরে মাখিয়ে।

তুমি যত দূরে যাবে,
হৃদয়ের মাঝে ততই যেন গভীরতা বেশি হবে।
তাই তো তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না,
শুধুই যে মনে পরে তোমাকে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষটির কথা মনে পড়বেই। তাকে ছাড়া যেন শূন্য শূন্য লাগে। তাকে ছাড়া হৃদয়ের ভিতরে যে শূন্যতা রয়েছে, এই শূন্যতা পূরণ করার জন্যই প্রিয় মানুষটির প্রতি একটা অন্যরকম টান আমাদের মনের ভিতর তৈরি হয়। আসলে প্রিয় মানুষটির কথা মনে করতে পেরেই যেন অনেক ভালো লাগে। তাকে ছাড়া কোন মুহূর্তেই যেন শান্তি পাওয়া যায় না, তাই প্রিয় মানুষটিকে নিয়ে আজকের এই কবিতাটি লিখে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।পরবর্তী আবারও ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইলো। 💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত গুলোর অনুভূতি কখনো ভুলা যায় না। প্রিয়জন পাশে না থাকলে হৃদয়ের মাঝে খুব বড় শূন্যতা অনুভব হয়। প্রিয় মানুষ যতোই দূরে থাক না কেন? ভালোবাসার ফলে নিজের কাছে অনুভব হয়। প্রিয় মানুষটিকে সবসময় নিজের কাছে বারবার ফিরে পেতে চায় মন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো ভাই। খুবই দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার সুন্দর মতামত পেয়ে আমার খুবই ভালো লাগছে।

 3 years ago 

অনেক কষ্টের একটি কবিতা লিখলেন আপনি আজকে। আসলে মনের মানুষকে দূরে রাখা কিংবা কাছে পাওয়া অনেক বেশি কষ্টের। তো আপনি সেই অনুভূতি টুকু কবিতায় প্রকাশ করলেন। মনের মানুষের প্রতীক্ষায় থাকা হয় কখনো মনের মানুষকে কাছে পাওয়া যাবে। সেই অপেক্ষার প্রহর কখন শেষ হবে। অনেক ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর একটা কবিতা তৈরি করে ফেলেছেন আপনি। কবিতা পড়তে আমি অনেক পছন্দ করি। আর আজকের আপনার এই কবিতাটি একদম অসাধারণ হয়েছে। আর এই কবিতার প্রত্যেকটি লাইন একটি থেকে একটি সুন্দর হয়েছে। আর এই কবিতাটির যে লাইনগুলো আমার অনেক বেশি পরিমাণ ভালো লেগেছে সে লাইনগুলো হল:

তোমাকে ভালোবেসে হাজারো কষ্ট,
মেনে নিয়েছি আমি হাসিমুখে।
সেই কষ্ট ভরা জীবনটা পার করেছি,
তোমাকে জীবন সাথী করে পাবো বলে।

 3 years ago 

খুবই সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনার প্রতি রইল ভালোবাসা।

 3 years ago 

ভালোবাসার মানুষের সঙ্গে কখনো যদি অভিমান হয় অন্যরকম একটা টানের কারণে তাকে আবার কাছে নিয়ে আসা হয়। খুব সুন্দর বলেছেন বিষয়টি আসলে ভালোবাসার মানুষের থেকে বেশিক্ষণ দূরে থাকা যায় না। সে বিষয়টিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64526.78
ETH 1867.32
USDT 1.00
SBD 0.38