"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মাঝে রয়েছো তুমি 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

প্রতি সপ্তাহের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি ভালোবাসার কবিতা নিয়ে হাজির হলাম। আর এই কবিতাটি লিখতে পেরে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই কবিতাটি লিখেছি আমি নদীর পাড়ে বসে থেকে। আসলে বন্ধুদের সাথে নদীর পাড়ে ভ্রমণ করতে গিয়েছিলাম। তবে বন্ধুরা আসতে অনেক দেরি করতে ছিল। যার কারণে আমি নদীর পাড়ে একা একা বসে একটি কবিতা লেখা শুরু করে দিয়ে ছিলাম।আর এই কবিতাটি নদীর পাড়ের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির মাঝে বসে ভালবাসার প্রিয় মানুষের জন্যই লেখা ছিলো।তাই এই কবিতাটি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


মনের মাঝে রয়েছো তুমি
মোঃরায়হান রেজা

মনের মাঝে রেখেছি তোমায়,
জনম জনম ধরে।
থাকবে তুমি আমার হয়ে,
মনের এই ছোট্ট ঘরে, ভালোবাসার ফুল ফুটিয়ে।


ভালোবাসার আদর দিয়ে,
রাখবো তোমাকে আমার করে।
যতই বাধা আসুক না কেন,
রাখবো তোমাকে মনের এই ছোট্ট ঘরে।

আমার মনের মাঝে,
ছোট্ট একটি ঘর শুধুই তোমার জন্য।
সেই ঘরেতে বধু সেজে,
আনবো তোমাকে আজীবনের জন্য।

তুমি যখন আসবে আমার ঘরে বধু সেজে,
আমার ঘরটি আলোকিত হবে তোমার আগমনে।
তোমায় নিয়ে সুখে থাকবো,
আমি জনম জনম যে ধরে।

তাইতো মনের মাঝে রেখেছি তোমায়,
ভালোবাসার শিকলে বেঁধে।
হারাতে দেব না কখনো তোমাকে,
রাখবো যে আমার হৃদয় মাঝে।

fox-ga73d03b37_1920.png

source

আসলে আমাদের মনের মাঝে প্রিয় মানুষটিই বসবাস করে। আর এই মনের মাঝ থেকে তাকে কখনোই হারানো যায় না। আসলে আমাদের জীবনের অনেক মূল্যবান সম্পদ হারিয়ে গেলেও মনের ভিতরে যাকে নিয়ে বসবাস করি বা যাকে জায়গা দেওয়া হয়, সে কখনোই হারিয়ে যায় না। হয়তো সে অনেক দূরে চলে যায়। কিন্তু মনের ভিতর থেকে তাকে আমরা কখনোই হারিয়ে ফেলতে পারি না। তাই ভালোবাসার এই প্রিয় মানুষকে কেন্দ্র করে আজকের কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আমি প্রায় লক্ষ্য করে থাকি আপনি বেশ সুন্দর সুন্দর প্রেম অনুভূতিমূলক কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার মনের মধ্যে ভালো লাগার একটা অন্যরকম অনুভূতি রয়েছে, রয়েছে প্রেম ভালোবাসার জাগ্রত অনুভূতি। বেশি ভালো লাগে আপনার কবিতার লাইনগুলো। ঠিক আজকেও সুন্দর ছিল আপনার কবিতা।

 3 years ago 

বাহ বন্ধুরা আসতে দেরি করায় ভালোই হলো নদীর পারে একা একা বসে মনের মানুষকে নিয়ে দারুণ একটি কবিতা লিখে ফেললেন। আপনার কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।প্রিয়জনকে নিয়ে লেখা কবিতা গুলো সত্যিই চমৎকার হয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

নদীর পাড়ের প্রকৃতি অনেক সুন্দর। এই সুন্দর প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন ও দারুন কবিতা লিখেছেন। "মনের মাঝে রয়েছো তুমি" কবিতাটি চমৎকার হয়েছে ভাইয়া। আপনি অনেক ভালো কবিতা লিখেছেন। এর আগেও আপনার লেখা কবিতা পড়েছি। দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

আপনি চমৎকার একটি কবিতা লিখলেন ভাইয়া। মনের মানুষকে নিয়ে অনেক সুন্দর কবিতা লিখলেন। এই ধরনের প্রেমের কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লেখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

বেশ সুন্দর কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। মনের অনুভূতি গুলো কবিতার ছন্দে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আসলে এমন কবিতা পড়ার অনুভূতি অন্যরকম হয়ে থাকে। কবিতা এই ছন্দ গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।

আমার মনের মাঝে,
ছোট্ট একটি ঘর শুধুই তোমার জন্য।
সেই ঘরেতে বধু সেজে,
আনবো তোমাকে আজীবনের জন্য।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি সবসময় রোমান্টিক প্রেমের কবিতা শেয়ার করেন। আপনার লেখা কবিতা সবসময়ই সুন্দর হয়। আজকের কবিতা পড়েও ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

মনের মানুষকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এটি লিখেছেন। কবিতার লাইন গুলো খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মনের মানুষটিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।কবিতার লাইনগুলোতে ভালোবাড্সায় ভরপুর।প্রিয় মানুষটিকে কোন কিছুর বিনিময়েও হারিয়ে ফেলা যায় না।প্রিয় মানুষরি মনের ঘরেই বিরজ করে।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদমই অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। এই কবিতাটি পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ আর এই কবিতাটি আপনি খুবই ভালোভাবেই তুলে ধরেছেন৷ যেভাবে এই কবিতা তুলে ধরেছেন তা দেখে বোঝা যাচ্ছে আপনি এই কবিতা তৈরি করতে অনেক পারদর্শী৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38