"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মত মন 💖

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আমাদের মনের ভিতর অনেক কল্পনা তৈরি হয়। আর এই কল্পনা থেকে আজকে একটি কবিতা লিখে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে ভালোবাসার কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে। আজকের একটি ভালোবাসার কবিতা নিয়ে এসেছি, আর আজকের কবিতাটির নাম মনের মত মন। আসলে মনের মত মন পেলে তাহলেই ভালোবাসা পরিপূর্ণতা পায় এবং ভালোবাসা যেন আরো সুন্দর হয়। তাই মনের মত এই কবিতাটি লিখেছি। তাই ভালোবাসার এই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতাটি পড়ে ভালো লাগবে। তো বন্ধুরা চলুন কবিতাটি পড়া শুরু করা যাক।


মনের মত মন
মোঃরায়হান রেজা

মনের মত মন,
খুঁজে বেড়াই আমি সারাক্ষণ।
কবে পাবো তোমার দেখা,
ভালবাসায় জড়িয়ে রাখবো আমার এই মনের সকল ব্যথা।


মনের মত মন পেলে,
জীবন হবে যে আমার ধন্য,
তাই তো আমি আজও খুঁজে বেড়াই,
শুধুই তোমাকে পাবার জন্য।

মনের এই ছোট্ট ঘরে,
রাখবো তোমাকে আদর সোহাগে।
মনের মত মন পেলে,
ভালোবাসবো আমি হৃদয় দিয়ে।

আমার হৃদয় জুড়ে ভালোবাসা,
রেখেছি তোমারি জন্য।
মনের মত মন তুমি আমায় দিয়ে,
ভালোবাসা আমি আজীবনের জন্য।

মনের মত মন পেলে,
ভালোবাসা হবে যে পরিপূর্ণ।
তাইতো আমি খুঁজে বেড়াই,
আমার প্রিয়তমো তোমাকে পাবার জন্য।

তাই তো মনের মত মন,
আজও খুঁজে বেড়াই আমি সারাক্ষণ।
পাবো কবে তোমার দেখা,
ভালবাসায় জড়িয়ে রাখবে আমার এই মনের সকল কথা।

fox-ga73d03b37_1920.png

source

আসলে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি মনের একটা মিল থাকে। আর এই মনের মিল থেকেই ভালোবাসার জন্ম। দুটি মন যখন একাকার হয়। তখনই ভালোবাসা পরিপূর্ণতা পায়। আর মনের মত মনই যেন হতে হবে। এই মনের ভিতর যদি অন্য কিছু চাওয়া পাওয়া থাকে। তাহলে সে ভালোবাসা কখনোই সুন্দর হয়ে ওঠে না। তাই ভালোবাসা সুন্দর অপবিত্র করতে হলে মনের মিল দরকার। তাই ভালোবাসার এই কবিতাটি লিখেছি আসলে ভালোবাসার এই কবিতাটি লিখতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো বেশি ভালো লাগছে। আশা করছি আমার আজকের এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার শেয়ার করা প্রেমের কবিতা গুলো আমার সব সময় ভালো লাগে পড়তে। আজকেও মনের মানুষকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখলেন। প্রতিটি লাইন খুব ভালো লাগলো পড়ে। অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি প্রেমের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38