মজাদার খুরমা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি মজাদার একটি রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। আর এই রেসিপিটি হল খুরমা রেসিপি। আসলে বাজারে অনেক খুরমা রেসিপি দেখতে পাওয়া যায়। আর এই রেসিপিগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তবে স্বাস্থ্যকর ভাবে বাসায় তৈরি করা কখনো হয়নি। তাই রেসিপিটি তৈরি করা দেখে আমি শিখে নিয়েছি। আমি এই রেসিপিটি ইউটিউবে দেখে শিখে আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আর এই রেসিপিটি তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। মজাদার স্বাস্থ্যকর ভাবে এই রেসিপিটি তৈরি করে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন মজাদার এই রেসিপিটি দেখার শুরু করা যাক।


IMG_20231120_103412.jpg

🍛প্রয়োজনীয় উপকরণ


উপাদানপরিমাণ
১) আটা৪০০ গ্রাম ।
২)গুড়৫০০ গ্রাম।
৩)চিনি২০০ গ্রাম।
৪) লবণপরিমানমতো।
৫)সয়াবিন তেল৪০০ গ্রাম।
৬)বেসন১/২ কাপ।
মজাদার খুরমা রেসিপি তৈরি করা শুরু করে দিলাম,যেভাবে তৈরি করেছি আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করছি
ধাপ-১🍲
IMG_20231120_101859.jpgIMG_20231120_101831.jpg
  • মজাদার এই রেসিপিটি তৈরি করার জন্য, প্রথমে আমি আটা ও বেসন এবং অল্প পরিমাণে লবণ নিয়ে হালকা গরম পানি দিয়ে আটার গোলা তৈরি করে নিলাম।তারপর এই গোলা থেকে খুরমার মতো করে বানাতে লাগলাম।
ধাপ-২🍲
IMG_20231120_102027.jpgIMG_20231120_102002.jpg
  • তারপর কড়াই এর মধ্যে তেল গরম করে, এই খুরমা গুলো দিয়ে ভালো করে তেলে ভাজতে লাগলাম।
ধাপ-৩🍲
IMG_20231120_102253.jpgIMG_20231120_102142.jpg
  • ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে এগুলো আমি একটি পাত্রে নামিয়ে রাখলাম ঠান্ডা করার জন্য।
ধাপ-৪🍲
IMG_20231120_102343.jpgIMG_20231120_102307.jpg
  • তারপরে কড়াইয়ের মধ্যে চিনি আমি জ্বাল দিয়ে গুলিয়ে নিলাম এবং এই চিনির গোলানোর মধ্যে ভাজা খুরমা গুলো দিয়ে মাখাতে লাগলাম।
ধাপ-৫🍲
IMG_20231120_102445.jpgIMG_20231120_102400.jpg
  • চিনি মাখানো হয়ে গেলে, তারপরে গুড়ের জ্বাল দেওয়া দিয়েও মাখিয়ে নিলাম।এই মজাদার খুরমা রেসিপি তৈরি করলাম। সত্যি এই রেসিপিটি খেতে খুবই মজাদার হয়েছিল। মজাদার মুচমুচে এই খুরমা রেসিপি তৈরি করতে পেরে আমি আনন্দিত।
👇পরিবেশন🍲

GridArt_20231120_103221549.jpg

খুরমা রেসিপি আমার খুবই প্রিয়। আমি হাটে বা বাজারে গেলে এই রেসিপি কিনে নিয়ে আসতাম। আর আজকে আমি প্রথম প্রথম বাসায় তৈরি করেছি। যার কারণে এই রেসিপিটি তৈরি করার সময় আমার খুবই ভালো লাগতেছিল এবং কৌতুহলছিলাম। আমি স্বাস্থ্যকরভাবে এই খুরমা রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার শেয়ার করা এই রেসিপিটি দেখে ভালো লাগবে।বন্ধুরা আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন রেসিপি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। 🍲🙏🍲।

new.gif

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুরমা যে এতো সহজে তৈরি করা যায় আমার জানা ছিল না। আমরা সব সময় বাজার থেকে কিনে এনে খায়। আসলে আপনার রেসিপি দেখে শিখে নিলাম। এভাবে একদিন অবশ্যই তৈরি করব। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমাদের এখানে এটাকে গজা কিংবা মুরালি বলে।খুরমা যে বলে তা আমি জানতাম না। তবে এগুলা খেতে আমার বেশ ভালোই লাগে।আপনার খুরমা বেশ লোভনীয় লাগছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ, অনেক সুন্দর ভাবে খুরমা তৈরি করেছেন ভাইয়া। দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে। তাছাড়া গুড় চিনি দিয়ে যে কোন জিনিস তৈরি করলেই খেতে ভীষণ ভালো লাগে। রেসিপির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ছোটবেলায় মেলায় গেলে এই খুরমা গুলো বেশি কেনা হতো। খুরমা খেতে আমার বেশ ভালোই লাগে। তবে বাসায় তৈরি করে কখনো খাওয়া হয়নি। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। আমিও এভাবে একদিন বাসায় তৈরি করব ।মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

খুরমা খুব পছন্দসই একটি খাবার।খুরমা খেতে কম বেশি আমাদের সবার ভালো লাগে।আর যদি হয় তা নিজের তৈরি তাহলে তো কোন কয়তায় নেই।খুরমা বানানো পদ্ধতি খুব সুন্দর করে ধাপে ধাপে তুলে ধরেছেন খুব ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর লোভনীয় পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া ৷ আসলে খুরমা আমার অনেক পছন্দের ৷ প্রায় সময় দোকান থেকে খুরমা কিনে খাওয়া হয় আমার এখনও ৷ তবে খুরমা তৈরির রেসিপি আমার জানা ছিলো নাহ ৷ আপনার এই রেসিপি পোস্ট দেখে মনে হচ্ছে আমিও এখন খুরমা তৈরি করতে পারবো ৷ অনেক সুন্দর ভাবে রেসিপিটি শেয়ার করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

খুবই লোভনীয় একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। এই ধরনের খুরমা গুলো খেতে আমার খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে এগুলো বাজার থেকে কিনে খাই আপনার শেয়ার করা রেসিপিটা দেখে এজন্য খুবই ভালো লাগলো।

 3 years ago 

ভাইয়া খুরমা গুলি খেতে আমার দারুন লাগে। ছোট বেলায় যখন আব্বুর সাথে আমি হাঁটে যেতাম তখনই খুরমা গুলি খেতে ভীষণ ভালো লাগতো। আপনি বাসায় বসে যে এত দারুণ খুরমা তৈরি করেছেন। যা দেখে আমি রীতিমতো মুগ্ধ হইলাম। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমার ভীষণ ভালো লাগলো এবং এই কাজটির জন্য আপনি প্রশংসা দাবিদার। আমার এই খুরমা গুলি খেতে প্রচন্ড ভালো লাগে। আমি তো দেখলেই খেতে বসে যায়।আপনার এই রেসিপি দেখে আমি শিখতে পারলাম। আপনার জন্য শুভেচ্ছা রইল এত সুন্দর একটি খুরমা রেসিপি শেয়ার করার জন্য

 3 years ago 

সত্যি বলতে দেখে মনে হচ্ছে খুরমাগুলো খেতে খুবই ভালো হয়েছে। এইরকম খুরমা খেতে আমার খুবই ভালো লাগে। তবে এভাবে কখনো বাসায় তৈরি করা হয়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখব। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61984.79
ETH 1763.17
USDT 1.00
SBD 0.38