//আমার বাংলা ব্লগ// তে আজকে আমি প্রথম বাংলা ভাষায় ||আমার পরিচয় শেয়ার করব ||১৮জুন২০২১

আমার প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম

  • আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমি এই নতুন কমিউনিটি তে যোগদান করলাম। আমি অনেক কমিউনিটি দেখেছি কিন্তু এর মতো কোথাও এরকম কমিউনিটি দেখিনি। কেননা, এখানে বাংলা ভাষা ছাড়া আর অন্য কোন ভাষা ব্যবহার করা যাবে না। এটা দেখে এত আনন্দ বোধ করলাম যে, এখানে নিজের ভাষায় সবকিছু শেয়ার করতে পারব। তাই চলে আসলাম, নিজের সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে। আশা করি আমার পাশে থাকবেন "আমার বাংলা ব্লগ" সকল সদস্যরা। এখন নিচে আমি আমার পরিচয় সম্পর্কে বলবো:

IMG_7918.JPG

  • আমি @rashesd05। আমার নাম: মোঃ রাশেদ আলী। আমার মা-বাবা,ভাই,বোন ও আমি সহ আমাদের ছোট পরিবার। আমার বাবার নাম: মোঃ লোকমান হোসেন। তিনি পেশায় একজন কৃষক। আমার মায়ের নাম: মোছাঃ আরজিনা বেগম। তিনি পেশায় একজন গৃহিনী। আমার ভাইয়ের নাম:মোঃ সাদ্দাম হোসেন। সে একজন ঠিকাদার ক। আমার বড় ভাই সে বিবাহিত। আমার বোনের নাম মোছাঃলামইয়া আক্তার সেও একজন ছাত্রী। পরিবারের ছোট আদরের মেয়ে । আমাদের এখনো যৌথ পরিবার।


আমার ভাতিজি

IMG20210514100326_00.jpg

  • আমার পড়াশোনা, আমার যখন সাত বছর বয়স তখনেই আমি স্কুলে যাওয়া শুরু করি। আমি একের পর এক ক্লাস পার করে,২০১৫ সালে এস.এস.সি পাস করি। তারপর আমি কলেজে ভর্তি হই, বিজ্ঞান বিভাগে। আমি ২০১৭ সালে এইচ.এস.সি পাস করি। এখন আমি বর্তমানে ভর্তি হয়েছি সরকারি অনার্স কলেজে।

IMG_7907.JPG

  • আমরা একসঙ্গে স্কুলজীবন কাটিয়েছি এবং কলেজ লাইফের একসঙ্গে আছি।কলেজ লাইফে অনেক বন্ধু পেয়েছি কিন্তু স্কুল লাইফ মত কোন বন্ধু হতে পারে না।
  • আশা করি আমার পরিচয় আমি ভালোভাবে দিতে পেরেছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

ধন্যবাদ সবাইকে

শুভেচ্ছান্তে
@rashesd05

Sort:  

আপনাকে আমাদের কমিউনিটিতে শুভেচ্ছা এবং প্রথমেই ধন্যবাদ যে আপনি খুব সুন্দর করে নিজেকে উপস্থাপন করেছেন।

আশাকরি আপনি চেষ্টা করবেন নিজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং ভালভাবে কাজ করার জন্য । শুভকামনা রইল আপনার জন্য ।

ধন্যবাদ

 5 years ago 

ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ

 5 years ago 

স্বাগতম "আমার বাংলা ব্লগ" কমিউনিটি তে.

আপনার পরিচয়মূলক পোস্টটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62537.07
ETH 1762.09
USDT 1.00
SBD 0.39