বন্ধুদের সাথে কাটানো কিছু সুন্দর মূহূর্ত.........



আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো আছেন। আমাদের জীবনে এমন কিছু সম্পর্ক গড়ে ওঠে যা সব সময় অটুট রাখতে হয় বা সব সময় ভালো থাকে। যদিও ভালো থাকার মাঝে অনেক সময় খারাপও চলে আসে। কিন্তু সেটাকে কাটিয়ে আবার এক হওয়ার নাম বন্ধুত্ব। আজকে আমি আমার বন্ধুদের সাথে কাটানো কিছু সুন্দর মূহূর্তের কথা শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।চলুন শুরু করি-


আমাদের গ্রামে আমরা প্রায় ৫/৬ জন বন্ধু সব সময় এক সাথে ঘুরে বেড়াতাম। এরই মাঝে আমার এক বন্ধুদের সেনাবাহিনীর চাকরি হয়ে যায়। তারপর থেকে ওর সাথে আর বেশি একটা সময় কাটানো হয় না। আমরা অন্যরাই সব সময় ঘুরে বেড়ায়। গতকাল বিকালে আমি আমার এক বন্ধুর মুখে শুনলাম, আমূর সেই সেনাবাহিনী বন্ধু বাসায় আসবে। কথাটা শুনে বেশ ভালোই লাগছিল।এরপর আমি বিকালে নদী পার হয়ে বাজারে গেলাম। এখন নদীতে অনেক পানি, তাই নৌকায় পার হতে দেরি হয়। বাজারের কাজ শেষ করে আমি যখন নৌকায় নদী পার হয়ে বাসায় আসতে ছিলাম। হঠাৎই আমার চোখ পরে নদীর পাড়ে। যেখানে আমার সেই বন্ধু সহ, আরও কয়েকজন বন্ধু দারিয়ে ছিলেন। আমি নৌকার উপর থেকেই হাতটা নাড়ালাম। দেখলাম ওরা আমাকে দেখতে পেয়ে হাতটা নাড়ালো।


এরপর আমি নৌকা থেকে নেমে এসে ওদের কাছে গেলাম। অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালোই লাগছিল। এরপর সবাই মিলে নদীর ধারে অনেক সময় দারিয়ে থেকে গল্প করলাম। তারপর আমি ওদের বললাম তোমরা থাকো আমি একটু বাসায় যায়। তখন বললো যাও তবে আমরা সন্ধার পরে আবার একটু ঘুরতে যাব রেডি থেকো।আমি বললাম ঠিক আছেন। অনেক দিন পর এভাবে সকল বন্ধু মিলে এক সাথে ঘুরতে পারব।


IMG_20210815_181713_974.jpg

IMG_20210815_181737_199.jpg

IMG_20210815_181723_669.jpg

আমরা কয়েকজন বন্ধু নদীর ধারে দাড়িয়ে আছি
Device: Itel vision 1.
w3w link


এরপর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ আদায় করতে গেলাম। নামাজ কালাম শেষ করে আমি রেডি হলাম। কারণ এখন আমরা সকল বন্ধু মিলে একটু ঘুরতে যাব। এরপর আমি এবং আমার এক বন্ধু মিলে লালন বাজারে গেলাম, যেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তো সেখানে গিয়ে সবাই সিদ্ধান্ত নিলো দুধ চা খেতে যাবে। আমি অনেক বার সেখানে চা খেতে গেছিলাম। এরপর আমরা কয়েকটা সাইকেল নিয়ে সন্ধার পর আমাদের যাত্রা শুরু করলাম। সবার সাথে সাইকেলে যেতে বেশ ভালো লাগছিল। সবাই যাওয়ার সময় অনেক মজা করলাম আর গল্প। এরপর সেখানে গিয়ে আমরা দশ জনছিলাম,তাই ১০টা দুধ চায়ের অডার দিলাম। ওখানে চা অডার দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করা লাগে। আমরা অনেকটা সময় অপেক্ষা করলাম। তারপর আমাদেরকে একটা ট্রের উপর চা দিয়ে যাওয়া হলো। গ্রামের মধ্যে দোকানটা হলেও পরিবেশটা বেশ সুন্দর।


IMG_20210815_181807_588.jpg

IMG_20210815_181755_575.jpg

দুধ চা
Device: Itel vision 1.
w3w link


এরপর আমরা যার যারটা নিয়ে নিলাম। তারপর খাওয়ার পালা। আমি প্রথমেই গালে নিতেই জিভে পুড়ে গেল, যাকে বলে ছ্যাকা লাগলো।এরপর আমি চা টা খেলাম। যেহেতু রাত অনেক হয়ে গেছিল, তাই আমরা চা খাওয়ার পর আর দেরি করলাম না। বাসায় আসার জন্য বেরিয়ে পড়লাম। আমরা যখন সেকান থেকে বেড় হই তকন রাত ৯টা বাজে। এরপর আবার সাইকেল চালিয়ে বাসায় আসার পালা। এরপর আমি বাসায় চলে আসলাম। আর আমার বন্ধুরাও বাসায় চলে গেল।


বন্ধুদের সাথে কাটানো এই সময়টা বেশ সুন্দর ছিল। আশা করি আমাদের বন্ধুত্ব এভাবেই টিকে থাকবে।আপনাদের সবার সাথে সুন্দর মূহূর্তটা শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য এবং আপনদের মূল্যবান মতামতটা জানানোর জন্য।



Sort:  
 5 years ago 

আপনাদের বন্ধুত্ব সর্বদা অটুট থাকুক ভাইয়া।আপনার শেষ বন্ধুটি আমাদের কমিউনিটিতে যুক্ত রয়েছে !আপনার এবং আপনার বন্ধুদের জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ বোন।

 5 years ago 

বন্ধুত্ব সব সময় অটুট থাকুক। শুভ কামনা রইলো। আপনার উপস্থাপনাটি অসাধারন হয়েছে।

ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

বন্ধুত্ব সব সময় অটুট থাকুক। শুভ কামনা রইলো

ধন্যবাদ।

 5 years ago 

দারুন আনন্দঘন মুহূর্ত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া

আপনাকের ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59858.22
ETH 1573.84
USDT 1.00
SBD 0.42