নদী পাড়া-পাড়ার নিয়ে মানুষের ভোগান্তির শেষ নাই"""...
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম, আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। যারা নদীর তীরবর্তী এলাকায় বাস করে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কখনও প্রচন্দ রৌদে বালির চর পারি দিয়ে নদী পার হতে হয় তো কখনও ভরা নদীতে পানির মধ্যে দিয়ে নদী পার হতে হয়। আজকে কথা বলব, এরকম নদীতে পানি বাড়ার সাথে সাথে যেভাবে মানুষের কষ্ট বাড়ে, সেটা নিয়ে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। চলুন শুরু করি--
আমি গ্রামে বাস করি। আমার গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে গড়াই নদী। নদীটা বেশ বড়। এখন দিনে দিনে নদীর পানি খুব তারাতারি বাড়ছে। নদীর কানায় কানায় পানিতে পূর্ণ হয়ে গেছে। পানি বাড়লে নদী যেন তার রূপটাকে প্রকৃতির মাঝে বিলিয়ে দেয়। তবে পানি বাড়লে নদী পারা পাড়ের অনেক অসুবিধা হয়। কারণ যত বেশি পানি বাড়ে তত বার খেয়া ঘাট পাল্টাতে হয়। যা করা বেশ কষ্ট সাধ্য। আমি তিন দিন আগে যখন নদী পার হওয়ার জন্য বাসা থেকে বেড় হলাম। তখন নদীর ঘাটে এসে দেখি অনেক ভীর। কোনো রকম কষ্ট করে নৌকায় উঠলাম। কারণ, আমাকে কুষ্টিয়া যাওয়ার দরকার ছিল তারা তারি।
ভরা নদীতে নৌকায় পার হতে অনেক সময় লাগে। একটা নৌকা যদি মিস করি তাহলে আমার নদী পার হতে প্রায় ৩০মিনিটের বেশি সময় লেগে যাবে। ভরা নদীতে একটা নৌকায় এপাশ থেকে ওই পারে যেতে বেশ দেরি হয়। কারণ নদীতে অনেক স্রত থাকে, যার জন্য আস্তে আস্তে নৌকা চালাই মাঝি। যাহোক কিচু সময় পর আমি নৌকায় ওই পারে গেল। কিন্তু সেখানে গিয়ে অবস্থা দেখে আমি শেষ। নৌকা থেকেই নেমে কিছুটা পথ পানিতে হাটতেঁ হবে। নদীতে পানি বাড়ার কারণে পথেও পানি চলে আসছে।
পথে নদীর পানি চলে আসছে
Device: Itel vision 1.
w3w link
এরপর আমি নৌকা থেকে নেমে প্রথমে আমার পায়ের স্যান্ডেলটা খুললাম, এরপর পানির ভিতর দিয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পর আবার স্যান্ডেল পায়ে দিলাম। মানুষ অনেক কষ্ট করে ভোাগান্তি শিকার করে এভাবে নদী পার হয়ে তাদের কাজে যান। নদীতে পানি বৃদ্ধি এবং পানি কমার সময় শুধু এমন ভোগান্ততি হয়।তবে এই সময় নদী দিয়ে ভাড়ী মালামাল পার করা বেশ কষ্ট।
নদীতে পানি কানায় কানায় পূর্ণ
Device: Itel vision 1.
w3w link
এভাবেই আমি পানির মধ্য দিয়ে নদী পার হয়ে কাজে গেলাম। তবে কিছু সময়ের মধ্য মাঝিরা এই স্থান থেকে অন্য স্থানে ঘাট নিয়ে যাবেন। তখন মানুষের ভোগান্তিটা কমবে । এভাবে মানুষ শত কষ্ট হলেও মানুষ নদী পার হয়ে তাদের কাজের গন্তব্যে পৌছে যান।
মানুষ নৌকায় উঠছেন
Device: Itel vision 1.
w3w link
আমি নদীতে পাড়া পাড় নিয়ে কিছুটা কথা আপনাদের সাথে শেয়ার করলাম।আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আমার লেখার মাঝে ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।
এই সময়ে নদীর পানি বেশি ভারতে মানুষের ভোগান্তি একটু বেড়েই যায়। কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থাপনার ত্রুটির কারণে এ সমস্যা গুলো দেখা দেয় ।
হুম, ভাইয়া এটা সঠিক কথা।
অনেক সুন্দর লিখেছেন ভাই শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ।
জি ভাই।নদী পাড়া-পাড়ে মানুষের ভোগান্তি নিয়ে বাস্তব কথা বলেছেন।
সত্যি, নদী পারাপারের খুবই বেহাল অবস্থা।এতে সাধারণ মানুষের দুর্ভোগ।কিন্তু ক্ষমতাসীনরা মজা পায়।ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনাকেও ধন্যবাদ বোন। মতানতটা জানানোর জন্য।
কর্তৃপক্ষের অবহেলিত ত্রুটির কারণে এই সব সমস্যা গুলো বেশি দেখা যায়, আপনাকে ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ।