প্রতিবেশীদের যারা ঘৃণা করেন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের ঘৃণা ভালোবাসা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


angry-3985887_1280.webp



লিংক


আসলে আমরা যে প্রতিবেশীদের মধ্যে বসবাস করি তাদের মধ্যে সবাই যে সমান হবে এমন কোন কথা নেই। কেননা এক একজন মানুষের আচার-আচরণ সবসময় আলাদা ধরনের হয়ে থাকে এবং তারা মানুষের সাথে ঠিক তেমনি আচরণ করার চেষ্টা করে। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি আপনার প্রতিবেশীদের ঘৃণা করে তাদের সাথে মেলামেশা করার চেষ্টা না করেন তাহলে কিন্তু সেই প্রতিবেশী মানুষগুলো কখনো আপনাকে ভালোবাসবে না এবং আপনার বিপদের সময় তারা কখনো এগিয়ে আসবে না। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় মনে রাখতে হবে যে যারা প্রতিবেশীদের ঘৃণা করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না এবং তাদের মত খারাপ মানুষের জন্য সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে।


আসলে সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষের জন্য সমাজটা প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে। আর এই শ্রেণীর মানুষরা অনেক বেশি স্বার্থপর হয়ে থাকে। যারা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু কখনো বুঝতে চেষ্টা করে না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি প্রতিবেশীদের ঘৃণা করি এবং প্রতিবেশীদের ক্ষতি করার চেষ্টা করি তাহলে কিন্তু এর পরিণতিতে কতটা খারাপ হতে পারে তা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আসলে এই সমাজে বসবাস করতে গেলে আমাদের একে অন্যের প্রতি অবশ্যই নির্ভরশীল হতে হবে। অর্থাৎ আমরা যদি আমাদের প্রয়োজন গুলোর সবাই নিজেরাই মেটাতে পারতাম তাহলে এই সমাজ বলে কোন কিছু কখনোই থাকতো না। এজন্য আমাদের সমাজের প্রত্যেকটা লোকের সাহায্যের অবশ্যই প্রয়োজন হয়।


আসলে অনেক মনে করে যে এই জীবনের অন্যান্য মানুষগুলো যেহেতু কোনো প্রয়োজন নেই তাই তাদের সাথে সম্পর্ক রাখারও আমাদের কোন দরকার নেই। কিন্তু এই জিনিসটা তখনই তারা ভুল করে যখন তারা কোন ধরনের বিপদে পড়ে। অর্থাৎ যে মানুষগুলোকে তারা ভালো সময়ে উপকার পায়নি তাহলে তারা যদি কোন ধরনের বিপদে পড়ে তাহলে সেই মানুষগুলো কেন তাদের উপকার করবে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে যদি আমরা সমাজের সুন্দরভাবে বসবাস করতে চাই তাহলে আমাদের মধ্য থেকে এই ধরনের হিংসাত্মক মন মানসিকতা সবসময় ত্যাগ করে একটা ভালো মানুষ হিসেবে তাদের সামনে পরিচিতি লাভ করার চেষ্টা করতে হবে এবং কি করে তাদের উপকার করা যায় এই দিকে চেষ্টা করতে হবে।


আর আমরা যদি এভাবে প্রতিবেশীদের উপকার করে যেতে পারি তাহলে কিন্তু তারা একটা সময় আমাদের বিপদে সবসময় এগিয়ে আসবে এবং আমাদের বিপদ থেকে তারা উদ্ধার করার জন্য চেষ্টা করবেন। তাইতো আমরা কখনো প্রতিবেশীদের দুঃখে আনন্দিত হওয়ার চেষ্টা করবো না এবং তাদের সেই দুঃখ নিবারণের জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাব। এভাবে যদি আমরা প্রতিবেশীদের সাহায্য করতে পারি এবং প্রতিবেশীদের বিভিন্নভাবে উপকার করতে পারি তাহলে তারা আর আমাদের কখনো ঘৃণা করবে না এবং এর বদলে তারা আমাদেরকে ভালবাসবে এবং আমাদের জীবনে যদি কোন ধরনের সমস্যা আসে তাহলে তারা সবাই মিলে সেই সমস্যার সমাধান করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাবে। এজন্য সবাই মিলেমিশে একটা সুন্দর সমাজ তৈরি করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

আপনার পোষ্ট টি আমার ভালো লাগছে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62333.05
ETH 1669.91
USDT 1.00
SBD 0.41