বিজ্ঞানের অগ্রগতি।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আধুনিক সমাজে বিজ্ঞানের অগ্রগতি যে কতটা বেশি হয়েছে তা কিন্তু বর্তমানে আমরা বুঝতে পারছি। আসলে বর্তমান সময়ের এই আরাম আয়ের সব কিছুর পিছনে কিন্তু এই বিজ্ঞানের অবদান সব থেকে বেশি। আসলে বিজ্ঞান আমাদের জীবনটাকে এত সহজ-সরল করেছে যে আমরা এখন চাইলে যে কোন কিছু যেকোনো মুহূর্তে করতে পারি। আসলে বিজ্ঞানমনস্ক যারা মানুষ রয়েছে তারা কিন্তু সব সময় চেষ্টা করে মানুষকে নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য এবং এর ফলে কিন্তু মানুষের জীবন অনেক বেশি সুন্দর এবং সহজ হয়ে যায়। আসলে দৈনন্দিন জীবনে অর্থাৎ আমাদের সকাল থেকে শুরু করে রাতের ঘুমানোর আগে পর্যন্ত সব সময় আমরা এই বিজ্ঞানের বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করছি।
আসলে বর্তমান আধুনিক যুগের অগ্রগতির পেছনে এই বিজ্ঞানের অবদান যে কতটা বেশি তা সবাই বুঝতে পারছে এবং সেগুলো আমরা কিন্তু উপভোগ করতে পারছি। এই পৃথিবীতে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে যত দিন যাচ্ছে ততই কেমন যেন আরো আধুনিক থেকে সমাজ আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিজ্ঞান আমাদের যেসব জিনিস উপহার দিচ্ছে তা কিন্তু সবসময় কল্পনার বাইরে। অর্থাৎ বিজ্ঞানের অগ্রগতির জন্য কিন্তু অবশ্যই আমাদের বিজ্ঞানমনস্ক হতে হবে এবং নিজেদেরকে একজন বিজ্ঞানী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করতে হবে। আসলে আমরা যদি সঠিকভাবে পড়াশোনা করতে পারি তাহলে আমাদের দ্বারাও কিন্তু নতুন নতুন জিনিস সম্ভব।
আমাদের এই পৃথিবীতে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে যেসব মানুষেরা বিজ্ঞানের সাথে সহমত তারা কিন্তু সবসময় সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে এবং যারা সেই পুরনো কুসংস্কারকে বিশ্বাস করে এখনো ঘরে বসে রয়েছে তারা কিন্তু তাদের নিজেদের জীবনটাকে তেমন বেশি একটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। অর্থাৎ এই সকল কুসংস্কার এই মানুষগুলোকে কখনো বিজ্ঞানের আধুনিক সুযোগ-সুবিধা গ্রহণ করতে দেয়নি। এজন্য মানুষকে সর্বপ্রথম জ্ঞানী হতে হবে এবং বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে হবে। আসলে আমরা যদি সঠিকভাবে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারবো।
এই পৃথিবীতে কিন্তু বিজ্ঞানী হতে গেলে যে আপনাকে আবিষ্কার করতে হবে এমন কোন কথা নেই। আসলে একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যেসব জিনিস এখন আবিষ্কৃত হয়েছে তার সর্বপ্রথম যারা ধারণা দিয়েছে তারাই কিন্তু মূল আবিষ্কারক। অর্থাৎ একটা জিনিস যখন সর্বপ্রথম মানুষের মাথায় আসে তখন সেই জিনিসটাকে সে প্রতিফলিত করার চেষ্টা করে এবং বারবার চেষ্টা ফলে কিন্তু তারা একটা ভালো ধারণা দিতে পারে। এজন্য আমাদের কোন নতুন নতুন বিষয় দেখলে সেই জিনিস নিয়ে আলোচনা এবং ধারণা অর্জন করতে হবে। এভাবে যদি আমরা সবাই মিলেমিশে নতুন নতুন জিনিস উপভোগ করার চেষ্টা করতে পারি তাহলে বিজ্ঞানের অগ্রগতি আরও বেশি হবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।