মনের ভেতর লুকিয়ে থাকা না বলা কিছু গল্প

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মনের ভেতর লুকিয়ে থাকা না বলা কিছু গল্প থাকে, যেগুলো কারো সঙ্গে শেয়ার করা যায় না। চাইলেও বলা যায় না। কিছু অনুভব এমন হয়, যেটা শব্দে বলা কঠিন। মুখে এলেও, ঠিক বোঝানো যায় না। তাই সেগুলো চুপচাপ মনের ভেতর জমতে থাকে, রয়ে যায় শুধুই নিজের হয়ে।এই গল্পগুলো কখনো কোনো এক সন্ধ্যায়, চুপচাপ বসে থাকতে থাকতে মনে পড়ে যায়। আবার কখনো ভীড়ের মধ্যে থেকেও হঠাৎ করে বুকের ভেতর কেমন যেন খালি খালি লাগে, তখন সেই না বলা কথাগুলো একসাথে হাহাকার করে ওঠে। কেউ বোঝে না, কেউ বুঝতেও চায় না।

অনেক গল্প শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়নি। কিছু অনুভব ছিল খুব সত্যি, কিন্তু বলা হয়নি। বলা হলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। কিন্তু সাহস হয়নি। সময় হয়তো ঠিক ছিল না, বা মানুষটা সঠিক ছিল না। তাই মুখে কিছুই আসেনি, সবকিছুই চুপচাপ গিলে ফেলা হয়েছে।এই না বলা গল্পগুলোই মাঝেমধ্যে চোখে জল আনে, মাঝরাতে ঘুম ভেঙে যায়। কেউ কিছু জিজ্ঞেস করলে বলা হয়, ঠিক আছি।কিন্তু ভেতরে ঠিকই কষ্টটা জমে থাকে। এমন একটা চাপা ব্যথা, যেটা কারো সঙ্গে ভাগ করে নেওয়া যায় না।

মাঝে মাঝে খুব ইচ্ছে হয় কারো সামনে সব খুলে বলা যাক। বলা যাক কত কিছু মনে আছে, বলা যাক কোন কথাটা আজও কানে বাজে। কিন্তু জীবনের বাস্তবতা মানুষকে থামিয়ে দেয়। তখন বোঝাতে হয় সব ঠিক আছে, জীবনে এগিয়ে যেতে হবে। অথচ মন ভেতর থেকে চিৎকার করে, কেউ শুনে না।এই না বলা গল্পগুলো কারো চোখে ধরা পড়ে না, কিন্তু নিজেকে ঠিকই প্রতিদিন পোড়ায়। হাসির আড়ালে লুকিয়ে থাকা এই গল্পগুলোই মানুষকে বদলে দেয়। কখনো আরও চুপচাপ করে তোলে, আবার কখনো একেবারেই উদাসীন।মনের ভেতরের এই না বলা কথাগুলো কখনো চিঠি হয়ে জমে থাকে ডায়েরির পাতায়, কখনো ভেসে যায় বাতাসে, কেউ শুনে না। শুধু সময় বুঝে মন আবার মনে করিয়ে দেয় তুই ভুলে গেছিস, কিন্তু আমি তো রাখছি সব গল্প।এইভাবেই না বলা কিছু গল্প নিয়ে দিনের পর দিন কেটে যায়। বলা হয় না, কিন্তু ভোলা যায় না। মনে থেকে যায়। বুকের ভেতর একেকটা ছোট ছোট গল্প, যেগুলো কেবল অনুভব করা যায়, বলা যায় না।


ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38