চাপের মাঝেও মানসিক শান্তি ধরে রাখা একটি শিল্প

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

চাপের মাঝেও মানসিক শান্তি ধরে রাখা সত্যিই এক ধরনের শিল্প। কারণ জীবন কখনোই একেবারে সহজ বা ঝামেলামুক্ত হয় না। পড়াশোনা,কাজ,পরিবার,সম্পর্ক সব কিছুর চাপ মিলেমিশে আমাদের মাঝে মাঝে ভেতর থেকে ভেঙে দিতে চায়। কিন্তু যার ভেতরে মানসিক শক্তি থাকে,সে জানে কীভাবে এই চাপের ভিড়েও নিজের শান্তিকে আঁকড়ে ধরতে হয়।মানসিক শান্তি ধরে রাখার জন্য প্রথমেই প্রয়োজন ধৈর্য। অনেক সময় আমরা ছোটখাটো বিষয়েও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাই, যা চাপকে আরও বাড়িয়ে তোলে। অথচ একটু থেমে ভেবে দেখলে বোঝা যায় সব সমস্যা সাথে সাথে সমাধান করতে হয় না। কিছু সমস্যা সময়ের সাথে নিজেই হালকা হয়ে যায়।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সাথে সময় কাটানো। প্রতিদিন অল্প হলেও নিজের জন্য কিছু সময় রাখা উচিত, যেখানে কাজ বা চিন্তার ভিড় থাকবে না। সেটা বই পড়া হতে পারে, গান শোনা, প্রার্থনা বা মেডিটেশন যা ই হোক, এই অভ্যাস চাপকে অনেকটা হালকা করে।চাপের সময়ে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করাও জরুরি। নেতিবাচক দিকগুলো নিয়ে অতিরিক্ত ভাবলে চাপ বেড়ে যায়। বরং ইতিবাচক চিন্তার দিকে মন ঘুরিয়ে নিলে সমস্যা সামলানো সহজ হয়। যেমন আমি পারবো এটাও একসময় কেটে যাবে।এই বিশ্বাস মনের ভেতরে শান্তি ফিরিয়ে আনে।

আসলে অন্যের সাথে কথা বলা বা অনুভূতি ভাগ করাও চাপ কমাতে সাহায্য করে। অনেক সময় শুধু মনের কথা বললেই ভেতরের ভার হালকা লাগে।তাই চাপের মাঝেও শান্তি ধরে রাখা মানে শুধু সমস্যার থেকে পালানো নয়, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। এই দক্ষতা একবার অর্জন করলে জীবনের কঠিন মুহূর্তগুলোও সহজ হয়ে যায়। এটা সত্যিই এক ধরনের শিল্প যা জীবনকে সুন্দর করে তোলে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38