অহংকার সব সম্পর্কের জন্য বিষের মতো

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষের জীবনে সম্পর্কগুলোই সবচেয়ে বড় সম্পদ। পরিবার, বন্ধুত্ব কিংবা ভালোবাসার সম্পর্ক সবকিছু টিকে থাকে পারস্পরিক শ্রদ্ধা,বিশ্বাস আর বোঝাপড়ার ওপর। কিন্তু যখন এই জায়গায় অহংকার এসে ভর করে,তখন সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। অহংকার ঠিক বিষের মতো কাজ করে, যেটা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সম্পর্কের সৌন্দর্য নষ্ট করে দেয়।

অহংকারী মানুষ সবসময় নিজের কথাকেই শেষ কথা মনে করে। তারা অন্যের অনুভূতি, মতামত বা কষ্টকে গুরুত্ব দিতে চায় না। ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। ছোট ছোট ভুল বোঝাবুঝি অহংকারের কারণে বড় হয়ে যায়, যা শেষ পর্যন্ত ভাঙনের দিকে নিয়ে যায়।অহংকার আমাদের ক্ষমা করতে শেখায় না। অথচ ক্ষমা ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। যেখানে অহংকার থাকে, সেখানে ভালোবাসা কিংবা বন্ধুত্ব টিকে থাকতে পারে না। কারণ সেখানে সমঝোতার জায়গা থাকে না, থাকে কেবল আমি-তুমি’র বিভেদ।

আসলে অহংকারের মূলেই আছে আত্মকেন্দ্রিকতা। একজন মানুষ যত বেশি নিজের গুরুত্বকে বড় করে তোলে, তত বেশি সে অন্যকে ছোট করে দেখে। কিন্তু সম্পর্ক কখনো একতরফা নয় এটা টিকে থাকে সমান বোঝাপড়ার ওপর।তাই সম্পর্ক বাঁচাতে হলে অহংকার নামের দেয়াল ভেঙে ফেলতে হবে। জায়গা দিতে হবে বিনয়কে, দিতে হবে সহানুভূতি আর শ্রদ্ধাকে। মনে রাখতে হবে, ভালোবাসা, বন্ধুত্ব কিংবা পারিবারিক বন্ধন সবকিছুই নাজুক। অহংকার দিয়ে এগুলোকে ধ্বংস করা সহজ, কিন্তু এগুলো গড়ে তুলতে সময় আর ধৈর্য লাগে।সত্যিই অহংকার যে কোনো সম্পর্কের জন্য বিষের মতো। তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে অহংকার নয়, প্রয়োজন বিনয় আর আন্তরিকতা।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38