বদরাগীদের পরিবারের সদস্যের মানসিক অবস্থা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বদমেজাজি, এই শব্দগুলো শুধুমাত্র একটি শব্দ হিসেবে যদি আমরা বিবেচনা করি। তাহলে ভুল করবো। কারণ এগুলো শুধুমাত্র কোনো শব্দ নয়। এগুলো হলো এক একটি বিভীষিকাময় জীবনের অধ্যায়। যে অধ্যায়গুলো শেষ হতে মানুষকে একেবারে এবনরমাল হয়ে যেতে হয়। আর এটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। যদি কোনো এই ধরনের মানুষের পরিবারের মানুষদের সাথে কথা বলেন। কারণ আমি একটা ব্যাপার খেয়াল করে দেখেছি যে,বদমেজাজি কিংবা এই ধরনের মানুষদের পরিবারের মানুষ জনের মানসিক অবস্থা খুব একটা ভালো কিংবা সুন্দর হয় না। অর্থাৎ তাদের মানসিক অবস্থা হয় ভয়ংকর।

আমি যদি নিজের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এর কথা বলি। তাহলে আমি এমন একজন মহিলাকে চিনি। যিনি তার হাসবেন্ডের বদমেজাজ এর জন্য ধীরে ধীরে একেবারে এতোটাই ভয় পেতে শুরু করেছে যে, তিনি আসলে কোনো স্বাভাবিক কথা পর্যন্ত ওই লোকের সামনে গিয়ে বলতে পারেনা। অর্থাৎ তিনি ওই লোকের সামনে গেলেই সব কথার খেই হারিয়ে ফেলে এবং উল্টাপাল্টা বলতে থাকে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে, একটা মানুষ একটা মানুষকে কতোটা ভয় পেলে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়!

কিন্তু দুঃখের বিষয় হলো, এই বদমেজাজি মানুষেরা নিজেদের জীবনে খুব ভালো থাকে। কারণ ওই যে বললাম, সব মানুষেরা তাদেরকে ভয় পায় এবং এটাই তারা খুব ভালোভাবে এনজয় করে। আমি আসলে মাঝেমধ্যে ভাবি যে, এই মানুষগুলোর আসলে জীবদ্দশাতেই কোনো শিক্ষা হওয়া উচিত। যাতে করে তারা তাদের নিজেদের এই ভুল বুঝতে পারে। কারণ তারা কিছু কিছু মানুষের মানসিক অবস্থার জন্য অনেক বেশি ভাবে দায়ী।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61988.31
ETH 1638.24
USDT 1.00
SBD 0.42