শুধু যেনো শুনে যাওয়া

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু কিছু সম্পর্কের অবস্থা দেখলে সত্যি খুব খারাপ লাগে। আর নিজের জীবনে যে তেমন কোনো সম্পর্ক নেই, তা নয়। অর্থাৎ সম্পর্ক বলতে এখানে আমি শুধু দুটো আলাদা মানুষ এর সম্পর্কের কথা বলছি না। অর্থাৎ আমাদের সকলের সাথেই কারোর না কারোর সম্পর্ক রয়েছে এবং আমি প্রতিটি সম্পর্কের কথা এখানে বলার চেষ্টা করছি। আর প্রতিটি সম্পর্কের নিজস্ব একটি ছন্দ থাকে। নিজস্ব একটি গতি থাকে। কিন্তু কিছু কিছু সম্পর্ক রয়েছে একেবারেই ছন্দহীন। আর যে সম্পর্কগুলো শুধুমাত্র বিষাক্ততা ছড়ায় মনের মাঝে।

অর্থাৎ আমি কিছু কিছু সম্পর্কে দেখেছি যে কিছু কিছু সম্পর্কের মধ্যে শুধুমাত্র একজন মানুষের কর্তৃত্ব চলে। অথচ এই মানুষটি কারো কথা এই শুনে না। তার চেয়ে বড় ব্যাপার হলো যার সাথে তার সম্পর্ক তার কোনো কথা কেউ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা মনে করে না। আর এই ধরনের সম্পর্কগুলোতে আমি সব সময় যেটা লক্ষ্য করেছি। সেটা হলো এই ধরনের সম্পর্কগুলোতে সবসময় একজন মানুষ সবকিছু শুনেই যায়। আর আরেকজন মানুষ শুধুমাত্র বলে যায়। আর যে মানুষটি সব কিছু বলে যায় সে কখনোই চিন্তা করে না যে, যে মানুষটিকে সে এতো কিছু শোনাচ্ছে কিংবা যে মানুষের উপরে কর্তৃত্ব খাটাচ্ছে। সেই মানুষটি এই ব্যাপারগুলো পছন্দ করছে কিনা।

অর্থাৎ সম্পর্কটা এমন যেনো যে একজন শুধুমাত্র শুনেই যাবে আর একজন বলেই যাবে। আসলেই সে সম্পর্ক গুলো খুব বিষাক্ত হয়। কারণ সে সম্পর্কগুলোতে একজন নিজেকে সবকিছু ভেবে বসে থাকে। আর একজন আসলে জীবনের মানেটাই খুঁজে পায় না। কারণ ওই যে, তার অবস্থা যেনো একেবারে সোনার খাঁচায় বন্দী মানুষ এর মতোন। কারণ ওই যে বললাম, সে সম্পর্কে সে থাকা সত্ত্বেও তার কোনো জোরালো জায়গা থাকে না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59276.76
USDT 1.00
ETH 1542.59
SBD 0.42