You are viewing a single comment's thread from:

RE: Attention please📍কিছু কথা ও প্রশ্ন সকলের উদ্দেশ্যে।

in আমার বাংলা ব্লগ4 years ago

আপু এটা একদম ঠিক বলেছেন আপনি।ভদ্রতা ,শিক্ষা এগুলো মানুষ ফ্যামিলি থেকেই শিখে আসে।কিন্তু গোড়ায় গলদ থাকলে তো সেটা আর ঠিক করা সম্ভব না।আর বাস্তব কথা একদম ,কিছু কিছু মানুষের জন্য আমাদের বাঙালিদের সব জায়গা থেকে অপমানিত হতে হয়।তারা যে প্লেটে খায়,সেটাই ফুটো করে।তবে এটা হয়তো সবার ক্ষেত্রে না।একটা পরিবারে ভালো খারাপ দুই ধরনের মানুষই বিদ্যমান থাকে।আমরা পরিবারের শান্তি বজায় রাখতে খারাপ মানুষটাকে ছাড় দিয়ে থাকি,যে এটা সাধারণ বিষয়,কিছুনা।আমার মনে হয় এটাই একটা বিরাট ভুল আমাদের।তবে আমাদের কমিউনিটিতে এটা অনেক ভালো একটি নিয়ম যে একে বারে মাত্রা ছাড়িয়ে যায়,তাকে আর সুযোগ না দেওয়া।সুযোগ দিলে বার বার সে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করবে ।এটাই স্বাভাবিক।সবশেষে বলবো,আমাদের মন খারাপ না করে এসব বিষয় এড়িয়ে পূর্বের মতো এগিয়ে যাওয়া উচিত।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39