প্রথম প্রেম কি ভুলতে পারা সম্ভব?

in আমার বাংলা ব্লগ3 years ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


love-4814488_1280.jpg

ছবির উৎস


প্রেম বিশেষ এক অনুভূতির নাম। এই প্রেম যখন সফলতা বয়ে আনে সেটা হয় কল্যাণকর।কিন্তু বিফল হলেই শুরু হয়ে যায় জীবনে হাজার সমস্যা।এখানে আমি সফলতা বলতে প্রেমের প্রাথমিক সফলতার কথাই বলছি ।প্রেমের প্রাথমিক সফলতা হচ্ছে বিয়ে এর পরে আরো অনেক বিষয় থাকে।যেগুলোকে দ্বিতীয়,তৃতীয় ফাইনাল সফলতা বলে।তবে জীবনে প্রেমের প্রাথমিক সফলতার প্রথম স্টেপ এটা আরকি।এখন যারা এই প্রথম স্টেপে ব্যর্থ,তারা আরকি প্রেমে ছ্যাকা খাওয়া লোকদের কাতারে পড়ে।

আজকে আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে লিখতে এলাম এজন্য।এই আমার ফেসবুক আইডিতে দুইজন প্রাক্তন আছেন।এখন একজন আমার কাজিন আর একজন তার প্রাক্তন প্রেমিকা।মূলত আমার কাজিনকে তার প্রাক্তন ধোঁকা দিয়ে বিয়ে করে নিয়েছিল।তাদের প্রেমের বিষয় দুই পরিবারের লোকই জানতো।তাদের প্রেমের সম্পর্ক পরিণতি পাবে এমনটাই সবাই প্রত্যাশা করেছিল।কিন্তু হঠাৎ মেয়েটি বিয়ে করে নেয় আমার কাজিনের সাথে প্রেম চলাকালীন।আমার কাজিনের ভাষ্যমতে বিয়ের আগের দিনও নাকি তাদের কথা হয়েছিল কিন্তু যে এই বিষয়ে তাকে কিছুই জানায় নি।তাদের প্রেমটা মোটামুটি দুই থেকে তিন বছরের মতো ছিল।

মূলত তাদের প্রেমটা ভেঙেছিল এজন্য যে,প্রথমদিকে আমার কাজিন তাকে সময় দিত প্রপার, পরে সেভাবে সময় দিতে পারতো না।কারণ ওই সময়টাতে ও ফ্রিল্যান্সিং পেশায় জড়িয়েছিল।আর আপনারা হয়তো জানেন এই বিষয়টিতে তো অনেক কাজ।সমস্যা ছিল আমার কাজিন একটু চাপা স্বভাবের ,তার প্রেমিকাকে এই বিষয়টি জানিয়েছিল না।অর্থাৎ তার ব্যস্ততার কারণ।ওরা দুজনই ক্লাসমেট ছিল।তাই মেয়েটার মনে একটা ভয় ছিল শেষে গিয়ে যদি বিয়ে না হয়।তাই বিপদে পড়তে চায়নি।একদিন মেয়েটি আমাকে বলেছিল সেই সময়টাতে ভালোবাসার ঘাটতি নাকি তাদের মধ্যে।আর তারপরেই বিয়েটা হয়ে যায়।এই কথাটা আমাকে বলেছিল আমি ঐভাবে মাথায় নিয়েছিলাম না সেই সময়টাতে।আর আমার কাজিনকে বলাও হয়নি।

এখন আমার কাজিন ও বিবাহিত আর একটা প্রেম করেই বিয়ে করেছে সে ।সেই সময়টাতে আমার কাজিনকে ছেড়ে যাকে বিয়ে করেছিল তার বেশ টাকা পয়সা ছিল।কিন্তু আমার কাজিন তো তখন বেকার বলা যায়।আর এখন অনেকটা টাকা পয়সা হয়েছে এই ফ্রিল্যান্সিং করে ।তাই এখন বর্তমান ওয়াইফকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে আবার ডলার এর ছবি দিয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে।

এগুলো দেখে আমি মাঝে মাঝে ভাবতাম তার প্রক্তনকে দেখাতেই মনে হয় এটা করে।আমি এই বিষয়টা বুঝতেই আমার কাজিনের প্রাক্তন প্রেমিকার বিভিন্ন পোস্টে কমেন্ট করতাম।তারা দুজন যে মিউচ্যুয়াল ফ্রেন্ড এই বিষয়টি দেখা যেত না হাইড করে রাখা।তো সেদিন তার মেয়ের জন্মদিনে উইশ করলে আমার কাজিন আবার সেখানে রিয়েক্ট দেয়।আর আমিও ক্লিয়ার হয়ে যায় ।তাদের মধ্যে যোগাযোগ আছে, হাহাহা।আমার কাজিনের বর্তমান ওয়াইফ আবার বেশ ঝুঁকিপূর্ণ।এর আগে শুনেছি তার প্রাক্তন প্রেমিকার হাজবেন্ডকে ফোন করেও ঝামেলা করেছে দুজনের এখনো যোগাযোগ রয়েছে তাই।এই গল্পটি দিয়ে হয়তো এটাই বোঝা যায় প্রথম প্রেম ভুলতে পারা যায় না ।তাই তারা এতো সংকটের মাঝেও এড সোশ্যাল মিডিয়াতে এখনো।আর হয়তোবা তাদের যোগাযোগ টাও হয়।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 3 years ago 

যোগাযোগ হয়, এটা হয়তো স্বাভাবিকভাবে নেয়া যায়। তবে এই যোগাযোগ এর পেছনে যদি পুরোনো প্রেমের আবেগ এখনো কাজ করে থাকে, এবং তার জন্য যদি আপনার কাজিনের সাথে তার বর্তমান স্ত্রী এর মাঝে ঝামেলার সৃষ্টি হয়- তবে এমন যোগাযোগ না থাকাই বোধ হয় ভালো। কারণ প্রকৃতপক্ষে, মানুষের মন বোঝা খুব দায়। আর যা পাওয়া হয় নি, তার জন্য মিছে মোহ মনের মধ্যে রাখাও ঠিক না।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঐভাবে যোগাযোগ না, দরকারেই যোগাযোগ করে মেয়েটি।তখন আর না করে না আমার কাজিন প্রথম প্রেম তো সাহায্য করতে এগিয়ে যায় না পারলেও তার মনে কষ্ট দেয় না।সংসারে তাদের নিয়ে কোনো ঝামেলা নেই।আর আমার কাজিন তার বউ এর কথা মতোই চলে আপু।😁😁।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টের টাইটেল দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি আসলে আপনি একদম ঠিক বলেছেন প্রথম প্রেমকে ভুলতে পারা সত্যি অসম্ভব। আসলে তারা দুজন একই ক্লাসে পড়তো জেনে বেশ ভালো লাগলো কিন্তু মেয়েটির মেনে ভয় ছিল প্রেম শেষে যদি তাদের বিয়ে না হয়। সময় না দিতে পারার কারণে অবশেষ প্রেমটা ভেঙে যায়।ফ্রিল্যান্সিং পেশাটা সত্যিই অনেক ব্যয়বহুল সময় দিতে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আই ক্যাচিং টাইটেল দেওয়ায় তো পাঠক এর জন্য 🥰।ধন্যবাদ উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে ব্যস্ততার বিষয়টা তার প্রেমিকাকে জানানো একান্ত উচিত ছিল। যেহেতু সে ফ্রিল্যান্সিং করতো, আর ফ্রান্সিংয়ের জন্য তো বেশ টাইম ব্যয় হয়। তাই আপন জনকে টাইম দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এই বিষয়টা উভয়ের মধ্যে শেয়ার করলে হয়তো তাদের প্রেমটা দাঁড়িয়ে যেত। যাই হোক আপনার পোষ্টের মধ্য দিয়ে বিস্তারিত অনেক কিছু জানতে পারলাম আপনার কাজিন সম্পর্কে।

 3 years ago 

জি জি একদম ঠিক বলেছেন ভাইয়া,কাজিন এর ভুল ছিল এটা।ধন্যবাদ বিষয়টি বুঝতে পারার জন্য।

 3 years ago 

আসলে আপু প্রথম প্রেম সহজে ভুলা যায় না।তবে এখন সবাই যখন বিয়ে স্বাূধী করেছে তাই যোগাযোগ না রাখায় উত্তম। তবে যোগাযোগ রাখতে গিয়ে যদি আগের মতো প্রেমে পড়ে যায় তাহলে মুশকিল। যাইহোক এমন সম্পর্ক না রাখায় উত্তম। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু,তেমন যোগাযোগ নেই আর যত দূর সম্ভব।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39