শুভ জন্মদিন টিনটিন বাবু🎂❤️🥳

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

happy-birthday-1688783_1280.jpg

ছবির উৎস

আজকে আপনাদের মাঝে কোন টপিক নিয়ে হাজির হয়েছি বুঝতে পেরে গিয়েছেন নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।আজকে আমাদের সকলের প্রিয় টিনটিন বাবুর জন্মদিন।আজকের এই বিশেষ দিনে বাবুর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ।যাতে বড় হয়ে একজন ভালো মনের মানুষ হতে পারে ঠিক তার বাবা মায়ের মত।একটি পরিবার কত সুন্দর হলে তারা যৌথ ফ্যামিলি হিসেবে আজকের যুগে টিকে থাকতে পারে।আর এক অপরের সাথে মিলেমিশে সুখ,দুঃখ ভাগ করে নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে।সেটা আমাদের প্রিয় দাদাকে দেখে আমরা শিখতে পারি।তাছাড়া একজন মহৎ হৃদয়ের মানুষ এর চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে পরে সেটা এই কমিউনিটিতে না আসলে বুঝতেই পারতাম না।

টিনটিন বাবু একদিন তার পরিবারের মুখ উজ্জ্বল করবে।আর সেই জন্যই দাদা এবং বৌদি দুজনেই এখন থেকেই খুব চেষ্টা করছেন।কোনো সন্তানকে প্রপার গাইডলাইন দিয়ে ছোট থেকে মানুষ করা হলে সে আর যাইহোক কোনো অন্যায় কাজে নিজেকে নিয়োজিত করতে পারেনা।কারণ যেকোনো কাজ করতে গেলেই সর্বপ্রথম তার পরিবার , মা - বাবার শিক্ষা আদর্শের কথা ভেসে আসে সামনে।আমাদের প্রত্যেকের উচিত ছোট থেকেই বাচ্চাদের টেক কেয়ার করা কেননা ছোট থেকে যেকোনো কিছুকে সহজেই আমরা নিজেদের মতো তৈরি করতে পারি।

যেমন কোনো পাখিকে যদি একদম ছোট থেকে লালন পালন করা হয় পাখিটি তার প্রভুর দেওয়া নীতি গুলো নিয়েই বড় হতে থাকে।আর সেই পাখি গুলো কখনো সুযোগ পেলে খাঁচা থেকে পালিয়ে যায়না।কিন্তু একটু বেশি বয়সের পাখিকে যদি আপনি বস মানাতে যান যতই আদর যত্ন করেন ও ঠিক একদিন সুযোগ পেলে খাঁচা থেকে পালিয়ে যাবে।আর এটি যেকোনো কিছুর ক্ষেত্রেই।সবকিছুতেই আগে থেকেই লাগাম ধরলে সহজসাধ্য হয়ে যায় সেই ব্যাপারটি।কিন্তু দেরি করলে ব্যাপারটি পূর্বের মত আর হয়ে ওঠেনা।

একজন প্রকৃত মানুষের জীবনে একজন শিক্ষকের যেমনি অবদান থাকে ঠিক তেমনি তার বাবা মায়ের অবদান থাকে।আসলে যেকোনো কিছুতেই পারিবারিক শিক্ষাটা অনেক বড় ভূমিকা রাখে।একজন ভালো পরিবারের সন্তান সবসময় মানুষকে যথেষ্ট সম্মান দিয়ে থাকেন।আমাদের প্রত্যেকেরই সবাইকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে পেশা হিসেবে নয়।একজন প্রকৃত ভালো মনের মানুষ কখনোই পেশা দিয়ে মানুষকে বিবেচনা করেনা।ছোট বড় সবাইকেই তার প্রাপ্য সম্মান দিয়ে থাকে।

আজকে যেহেতু টিনটিন বাবুর জন্মদিন এই বিশেষ দিনে কমিউনিটিতে বিশেষ হ্যাংআউট এর আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে সবাই বাবুকে যার যার নিজের জায়গা থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাবেন। এছাড়াও অনেকে পোস্ট এর মাধ্যমেও জানাবেন।এত মানুষের ভালোবাসা ,শুভেচ্ছা বাবুর জন্য আশীর্বাদস্বরূপ । সবশেষে বলবো,সৃষ্টিকর্তা বাবুকে দীর্ঘায়ু দান করুক । সকল বাধা - বিপত্তি রোগ ব্যাধি থেকে দূরে রাখুক এটাই প্রার্থনা।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date -26th September,2024


Amar_Bangla_Blog_logo.jpg

Twitter_Banner_24.3.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। তার জন্মদিন উপলক্ষে সবাই নিজের মতো মতামত প্রকাশ করার চেষ্টা করছে। বেশ ভালো লেগেছে আপনি আপনার অনুভূতি তুলে ধরেছেন বাবুর জন্মদিনে। আমরা সবাই বাবুটার জন্য অনেক অনেক দোয়া করি।

 2 years ago 

জি সবাই দোয়া করি বাচ্চাটার জন্য।

 2 years ago 

টিনটিন বাবুকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন আপনি। টিনটিন বাবুর জন্য সব সময় অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। দোয়া করি যেন সে অনেক বড় হয় আর মানুষের মত মানুষ হতে পারে। ধন্যবাদ এটা লিখে সুন্দর করে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

স্নেহের টিনটিন বাবুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন। স্নেহের টিনটিন বাবুর জন্মদিনের আপনার অনুভূতির পড়ে খুব ভালো লাগলো। স্নেহের টিনটিন বাবু ভবিষ্যতে মানুষ মতো মানুষ হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করবে। টিনটিন বাবুর জন্য সব সময় অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

জি বাবুর জন্য অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64942.32
ETH 1923.05
USDT 1.00
SBD 0.39