স্টুডেন্ট পাওয়ার যথেষ্ট একটি দেশ পরিবর্তনে
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
পৃথিবীতে সবচেয়ে মজার লাইফ হয়তোবা স্টুডেন্ট লাইফ।আমরা যেই স্টেইজ টা বর্তমান পার করছি। কিছুদিন আগেও ভাবতাম কবে স্টুডেন্ট লাইফ টা শেষ হবে,একাডেমিক পড়াশোনা শেষ হবে।দীর্ঘ ১৫-১৬ বছরের জীবনটার শেষ হোক তাড়াতাড়ি।কিন্তু গত জুলাই মাস থেকে এটাই মনে হচ্ছে যে স্টুডেন্ট লাইফ টা আরো একটু দীর্ঘ হোক।কেননা এই জীবনটা শেষ হয়ে গেলে আমরা চাইলেও আর পিছনে ফিরে আমাদের রঙিন সময় উপভোগ করতে পারব না।আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের দেশের স্টুডেন্ট পাওয়ার সম্পর্কে।একটি দেশের সরকারসহ পুরো দেশকে সংস্কার করছে আজকের এই স্টুডেন্ট।ট্রাফিক আইন থেকে শুরু করে ডাকাত ধরা সব কাজেই তারা সাফল্য দেখাচ্ছে।দেশের দুর্নীতি গুলোকে আঙুল দিয়ে চোখের সামনে মেলে ধরছে।
আমার একটি বিষয় সবচেয়ে ভালো লেগেছে যে টাকা পাচার করা গাড়ি গুলোও স্টুডেন্টরা চেক পোস্ট বসিয়ে ধরছে।এছাড়া সেদিন দেখলাম অস্ত্র পাচার হচ্ছিল এরকম একটি মাইক্রোবাস ও তারা আটক করতে পেরেছে।যেটা আসলেই গৌরবের একটি বিষয়।আমাদের দেশটা অবশেষে খুব ভালোভাবেই সংস্কার হচ্ছে।এছাড়া দ্রব্যমূল্যের দাম ও যতটা সম্ভব হাতের নাগালে নিয়ে আসছে।আজকের সবচেয়ে ভালো লাগার একটি নিউজ ছিল যেটা আমাদের দেশের ইলিশ মাছ নিয়ে আপডেট।আপনারা যারা বাংলাদেশী রয়েছেন তারা জানেন ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া।উচ্চবিত্ত,মধ্যবিত্ত শ্রেনীর লোকজন যদিও খেতে পারে এই মাছ।তবে নিম্নবিত্ত দের সাধ্যের বাইরে ইলিশ মাছের দাম।অথচ আমাদের দেশেই কিন্তু এই মাছ বেশি দেখা যায়।আর আমরা বাংলাদেশিরাই কিনতে পারিনা দাম বেশি হওয়ায় এবং রপ্তানির জন্য।মৎস্য অধিদপ্তরের ব্রিফিং নিউজে আজকে দেখিয়েছে আগে দেশের মানুষ মাছ খাবে এরপর রপ্তানি হবে।
বাংলাদেশের এই আমূল পরিবর্তন আমাদের প্রত্যেকের এক যুগেরও বেশি চাওয়া ছিল।সৃষ্টিকর্তা হয়তোবা স্টুডেন্টের মাধ্যমেই সকল সমস্যা বাংলাদেশ থেকে দূর করছেন।আর এই সমস্যা দূর হতে আমরা হারিয়েছি অগণিত স্টুডেন্টকে।তাদের জন্য সর্বদাই সম্মান।আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়া থেকে বাঁচাতে ভূমিকা রেখেছে এই স্টুডেন্টরা।আমরা আশাবাদী আমাদের দেশ আপকামিং শিক্ষা ব্যবস্থা দিয়ে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখবে।এছাড়াও স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে পিছনের সকল ক্ষতি কাটিয়ে।আমাদের সোনার বাংলাদেশ আবারও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে সর্বক্ষেত্রেই।সবশেষে বলবো একটি দেশ পরিবর্তনে স্টুডেন্ট পাওয়ার যথেষ্ট।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date- 12th August,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
ছাত্রসমাজ একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম। নবাগতদের জন্য পুরনোরা এক সময় জায়গা ছেড়ে চলে যেতে হয়। তবে, যে বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছি কচিকাঁচাদের মধ্যে, তরুণদের মধ্যে সেটি দেশ ও জাতিকে অনেকদূর নিয়ে যাবে।
সেই কমিটমেন্ট যতদিন থাকবে, আমরা সবাই নিশ্চিন্ত থাকতে পারবো।
আপনার সময়োপযোগী চিন্তার প্রকাশ দেখে ভালো লাগলো। দোয়া রইলো।
ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য।