ডাই//জোড়া পাখির অরিগামি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ-৩রা,বৈশাখ ||১৪৩০ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল||


❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আছি এই গরমে যেমনটি থাকা যায় আরকি।যে পরিমাণ গরম পড়েছে,আবার সাথে লোডশেডিং শুরু হয়ে গিয়েছে।সব মিলিয়ে অস্বস্তিকর অবস্থায়।হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় তাপদাহ হচ্ছে সারা বাংলাদেশে।রমজান মাস হওয়াতে আরও খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষের।যারা বাইরে কাজ করেন,অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।যদিও আমি বাইরে যাইনা,তাই হয়তো গরমের ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছিনা।কিছুদিন আগে সব পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় কলেজ ও বন্ধ দিয়ে দিয়েছে এজন্য আরও বেঁচে গিয়েছি।মূল আলোচনায় যায়,আজকে আমি আপনাদের মাঝে একটি জোড়া পাখির ডাই পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।আশা করছি আপনাদের ভালো লাগবে আমার পোস্টটি।আমি যেভাবে পাখি তৈরি করেছি নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।

জোড়া পাখি

IMG20230414220620.jpg

উপকরণসমূহ-

  • রঙিন কাগজ
  • কালো জেল পেন
  • কেচি

ধাপ-১

প্রথমে রঙিন কাগজটি চতুর্ভুজ আকারের করে কেটে নিন।এখানে আমি ২১ সে.মি. করে নিয়েছি।তারপর কোনাকুনি ভাজ করে নিব একইভাবে দুইবার।

IMG20230414214755.jpg

IMG20230414214853.jpg

ধাপ-২

এবার ছবির মতো করে ডান পাশের অংশ ভাজ করে নিয়েছি।একইভাবে বাম পাশের অংশ ভাজ করে নিয়েছি।

IMG20230414214948.jpg

IMG20230414214958.jpg

IMG20230414215038.jpg

ধাপ-৩

এবার দুই পাশ এক করে নিয়েছি ছবির মতো।তারপর উপরের দিকে ডান কোনায় একটি ভাজ করে নিয়েছি।

IMG20230414215121.jpg

IMG20230414215302.jpg

ধাপ-৪

এবার নিচে দেখানো ছবির মতো ভাজ দিয়ে নিয়েছি।তারপর পাখির ঠোঁট বের করে দিয়েছি এবং জেল পেন দিয়ে পাখির চোখ এঁকে নিয়েছি।

IMG20230414215426.jpg

IMG20230414215442.jpg

IMG20230414215648.jpg

IMG20230414215751.jpg

ধাপ-৫

আমার পাখিটি প্রস্তুত হয়ে গিয়েছে।একইভাবে আমি নীল রঙের পাখিটি তৈরি করে নিয়েছি।

IMG20230414220620.jpg

IMG20230414220617.jpg

IMG20230414220616.jpg

IMG20230414220616_01.jpg

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ডাই পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 3 years ago 

সত্যি আপু গরমে সবাই অতিষ্ঠ।হয়ত আর দুই তিন দিন পর কোথাও বৃষ্টি হতে পারে।আপনি আজ খুব সুন্দর দুটি পাখির অরিগামি করেছেন।আমার কাছে খুব ভাল লেগেছে।আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

জোড়া পাখির অরিগামি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আপনি প্রশংসার দাবিদার। প্রশংসনীয় কাজ করেছেন। এধরনের আইডিয়া গুলো দেখলে মন ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর জোড়া পাখির অরিগামি তৈরি করেছেন। পাখিগুলোকে দেখতে খুবই কিউট লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার ডাফ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি চমৎকার দুটি পাখি তৈরি করেছেন। পাখি দুটি দেখে অনেক ভালো লাগল। সত্যি রঙিন কাগজের জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পাখির অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলছেন আমরা যারা ঘরের ভিতর আছি তারা অনেক আরামে আছি যারা বাইরে আছেন কিন্তু গরমের জ্বালাই অনেক বেশি কষ্টে আছেন। শত কষ্টের মাঝেও একটিভ থাকছেন সেটাই ভালো লাগতেছে। বেশ সুন্দর করে জোড়া পাখির অরিগামি তৈরি করেছেন অসাধারণ ছিল আপু।

 3 years ago 

কিছুদিন আগে আপনার সব পরীক্ষা শেষ হয়েছে তাহলে তো সময়টা বেশ ভালোই কাটাচ্ছেন আপু। আসলে গরম সত্যিই অনেক বেড়ে গেছে। বাইরে গেলে আরও বেশি গরম উপলব্ধি করা যায়। পাখির অরিগামি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনার তৈরি করা পাখি গুলো দেখে মনে হচ্ছে এখনই উড়ে চলে যাবে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ দুটি পাখি তৈরি করে আমাদের মাঝে দেখিয়েছেন দেখে অনেক ভালো লেগেছে আমার। আপনার এত সুন্দর প্রতিভা দেখে মুগ্ধ হলাম। আপনি সত্যিই অনেক সুন্দর প্রতিভা সম্পন্ন ব্যক্তি।

 3 years ago 

কাগজের ভাজে কিভাবে সুন্দর কবুতর তৈরি করতে হয় সেটা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক সুন্দর লাগছে আপু, একদম প্রতিটা ধাপ সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি জোড়া পাখির অরিগেমি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানাতে আমার কাছেও অনেক ভালো লাগে ।আপনি খুব চমৎকারভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64311.78
ETH 1873.24
USDT 1.00
SBD 0.36