বুটের ও মসুরের ডাল দিয়ে মিক্সড সবজির রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সসালামু আলাইকুম

জ রোজ সোমবার

১৫
অগাস্ট ২০২৩


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

365566344_808549447429562_2677098736599488985_n.jpg

made by @rahimakhatun
Device- samsung SM-A217F
প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।
প্রতিদিনের মত নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সবজির রেসিপি। আসলে দৈনিন্দজীবনে জীবনে সুস্থ থাকার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের উচিত বিভিন্ন রকম সবজি খাওয়া। সবজি মাঝে মাঝে খেতে ভালোই লাগে ,তবে বেশি ভালো লাগে সকালে রুটির সাথে খেতে। আমার কাছে সবজির সাথে বুটের ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি এ খানে কয়েক রকম সবজি দিয়ে রান্না করেছি। খেতে বেশ ভালোই হয়েছে।

প্রস্তুত প্রণালীর ছবি

রেসিপির এর ছবি

365500466_3548279848828222_7257717172876455596_n.jpg
এই খানে দেওয়া সকল সবজির পুষ্টিকর উপাদান রয়েছে। যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। যাই হোক আপনাদের বেশ ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ

365636624_971142820813497_6396219726175318702_n.jpg


উপকরন পরিমান

উপকরন পরিমান
পেঁপে প্রয়োজন মত
পটল প্রয়োজন মত
মিষ্টি কুমড়া প্রয়োজন মত
পটল প্রয়োজন মত
মসুরির ডাল প্রয়োজন মত
তেল ২ টেবিল
লবন সামান্য
হলুদ গুঁড়া ১ চা চামচ
রসুন পেস্ট ১ চা চামচ
টমেটো ২টা
পেঁয়াজ ৩টি কাঁচামরিচ ২/৩ টি
উপকরণগুলা লিখে দেওয়া হলো।
প্রস্তুত প্রণালী


♻♻♻১ম ধাপ ♻♻♻

365734243_695622379046115_6085317782306637887_n.jpg
একটি পেনে অথবা কড়াইতে সামান্য তেল গরম করে নিব।পেঁয়াজ ভেজে নিব।


♻♻♻২য় ধাপ ♻♻♻

365606677_1046120679714578_3028107387604122060_n.jpg

হলুদ ,লবন ও মরিচ দিয়ে কষিয়ে নিব।

৩য় ধাপ

365867383_587534926670465_753802039589496670_n.jpg
বুটের ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিব।

৪র্থ ধাপ

365520616_1246045799429228_6639923031343632360_n.jpg
সবজি গুলো কেটে ধুয়ে দিব।

৫ম ধাপ


366346351_248776387481072_4286137222604283177_n.jpg
উল্টিয়ে পাল্টিয়ে মসুরির ডাল দিয়ে দিব।

৬ষ্ঠ ধাপ

366093240_6551654861550113_7396131077518317968_n.jpg
কাঁচা মরিচ দিয়ে দিব।

৭ তমধাপ

.

365577396_813102910353512_5803405166877506032_n.jpg
টমেটো দিয়ে দিব।

৮ তমধাপ

.

365507326_882359006564684_6129683734710820320_n.jpg

সামান্য পানি দিয়ে দিব।

৯তমধাপ

.

365500466_3548279848828222_7257717172876455596_n.jpg
হয়ে গেলো বুটের ডাল দিয়ে মিক্সড সবজির রেসিপি।

আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বুটের ও মসুরের ডাল দিয়ে মিক্সড সবজির তৈরির রেসিপি। আপনি রেসিপিতে অনেক সবজি ব্যবহার করেছেন দেখে বেশ ভালো লাগছে। আসলে যে কোন ডাল দিয়ে অনেকগুলো সবজি যদি একসাথে রান্না করা যায় খেতে এমনিতেই বেশ ভালো লাগে আপু। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু মিক্সড সবজি রান্না করলে খেতে ভীষণ মজার হয়।আর তার মধ্যে ডাল দিলে এর টেস্ট আরো বেশী মজার হয়।তবে আমি বুটের ডাল দেই মাঝে মাঝে।কিন্তু আপনি দু রকমের ডাল দিয়ে করলেন।খেতে ভীষণ মজার হয়েছে আশাকরি।আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বুট এবং মসুর ডাল দিয়ে অনেকগুলো সবজি একত্রিত করে দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এইভাবে কোন সময়ই সবজি রান্না করে খাওয়া হয়নি তাই এটা দেখে আমার কাছে নতুন ধরনের একটা রেসিপি বলে মনে হলো।

 3 years ago 

এমন মিক্সড সবজি রেসিপি আমি আগে তেমন খাইনি আর দেখিও নাই। তবে ডাউল দিয়ে যেহেতু রান্না করেছেন এটা অবশ্যই সুসাদু হবে অনেক।ধন্যবাদ চমৎকার এই রেসিপি টা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মিক্সড সবজি রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপির কালার টা কিন্তু অনেক সুন্দর এসেছে আপু। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

ডাল দিয়ে অনেকগুলো মিক্স সবজি রান্না করলে খেতে অনেক মজাই লাগে। আজকে আপনি খুব সুন্দর করে বুটের ও মসুরের ডাল দিয়ে মিক্স সবজি রেসিপি করেছেন। যদিও এই ধরনের সবজিগুলো খেতে পারলে আমাদের শরীরের জন্য অনেক ভালো হয়। আমি নিজেও সবজি খেতে অনেক পছন্দ করি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বুটের ও মসুরের ডাল দিয়ে মিক্সড সবজি রেসিপি রুটি কিংবা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে।। আমার বাসাতেও মাঝে মাঝে মসুরের ডাল দিয়ে এভাবে মিক্সড সবজি রেসিপি তৈরি করা হয়। তবে এই সবজি রেসিপিতে কখনো বুটের ডাল যোগ করা হয়নি। তাই আপনার রেসিপিতে নতুনত্বের স্বাদ খুজে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মজার এই রেসিপির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা সত্যি অনেক পুষ্টিকর এবং টেস্টি একটি রেসিপি শেয়ার করেছেন। এমন রেসিপি গুলো গাজীপুর শহরে প্রায় রেস্টুরেন্ট গুলোতে আপ্যায়ন করে থাকে নান রুটির সঙ্গে।

তবে একটি কথা যে আমাদের প্রতি নিয়ত সুস্থ থাকার জন্য প্রতিনিয়ত সবজি খাওয়া জরুরী। বেশ ভালো রেসিপি শেয়ার করেছেন।

 3 years ago 

বুটের ও মসুরের ডাল দিয়ে মিক্সড সবজির রেসিপির পদ্ধতিটি আমার খুব ভালো লাগলো। মাঝে মাঝে কোন কিছুই খেতে মন চায় না।তখন অবশ্যই এরকম রেসিপি বানিয়ে খাওয়া যাবে। ধন্যবাদ আপু চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 63833.11
ETH 1847.61
USDT 1.00
SBD 0.38