ছোট গল্প। ভালোবাসা বদলায়। ( পর্ব-০১)

in আমার বাংলা ব্লগ3 years ago
৬কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ

২২ ই অক্টোবর ২০২৩ খৃস্টাব্দ ।


আজ রোজ রবিবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



people-2561053_1280.jpg

source

বাবা মায়ের বড় ছেলে রাজু।দরিদ্র পরিবারে জন্ম। মায়ের অনেক ইচ্ছে পড়ালেখা করিয়ে মানুষের মত মানুষ করবে, তাই নিজে অন্যর বাসায় কাজ করে হলেও ছেলেকে দিয়ে কোন কষ্ট করায় না। বেশ আদর যত্নে রাখে ছেলেকে।একে তো বড় ছেলে তার উপর অনেক গুলো ভাই বোন মরে ও টিকে আছে।কিন্তু মায়ের স্বপ্ন পূরন হলো পড়ালেখা হলো না,বেশি আদরে আদরে বাদর হয়ে গিয়েছে।
.

বিভিন্ন খারাপ ছেলেদের সাথে মিশে কোন কাজ ও করেব না,তার উপর পড়া লেখাও করে না।মায়ের বেশ টেনশন কি করবে ছেলেকে নিয়ে কোন রকম আশে পাশে কাজ খুঁজছে।ভালো কাজের সন্ধান পেলে ছেলেকে কাজ শিখাবে।অন্তত কোন কাজ করে তো খেতে হবে।তো আশে পাশের একটি মাছের আড়তে দিয়ে দিয়েছে। মাছ ব্যবসায়ীদের কথা শুনে তার বিনিময়ে তাকে বেতন দেয় পাশাপাশি অনেক মাছ ও পায়।যেই কাজ করুক না কেন সে আবাী বেশ স্মাট ভাবে থাকে, অপরিচিত মানুষ দেখলে মনে করবে অনেক শিক্ষিত।


কিন্তু কিসের কি নিজের নাম লিখতেও দশবার কলম ভাঙ্গে।বাড়ি র পাশেই একটি মেয়ের সাথে প্রেম হয়।দেখতে বেশ সুন্দরী মেয়েটা।মেয়ে টুকটাক পড়াশুনা করে, মেয়েটাও যে খুব বেশি বড়লোক তা না। যাই হোক তাদের প্রেম ভালোই চলছে, হঠাৎ একদিন তারা সিদ্ধান্ত নিলো পালিয়ে যেয়ে বিয়ে করবে।


যেই ভাবা সেই কাজ।পালিয়ে তারা বিয়ে করে ফেললো।রাজু জানতো আর কেউ রাজি হোক বা না হোক মা রাজি হবে।তাই বিয়ে করে মায়ের কাছে নিয়ে আসলো।মা ও রাজি হলো তা না হলে ছেলে যদি অন্যদিকে চলে যায় তাহলে সে ছেলে পাবে কোথায়।তবে মেয়ে বেশ সুন্দরী দেখতে।


যাই হোক রাজু মাছের আড়তে কাজ করে আর সংসার করে।বেশ ভালোই যাচে্ছ,তাদের। কিন্তু মেয়েটার পরিবার তো রাজি হয়নি,তাই বিভিন্ন সময় বিভিন্ন প্রেসার আসে তাদের উপর।


কোন ভাবেই মেয়ের পরিবার রাজি হচ্ছে না।একে তো বয়স কম মেয়ের ,তবে মেয়ে যত বার তার পরিবার নিতে আসে তত বারে ই মেয়ে ফিরিয়ে দেয়। বেশ ভালোই যাচ্ছিলো দিনগুলো। হঠাৎ করে কেন জানি সংসারে অশান্তি শুরু হয়ে গেলো। দুই জনের বনিবনা হচ্ছে না। একদিন মেয়ে গেলো তার বাবার বাড়িতে কিছু দিন থাকার পর মেয়ে নিজ থেকেই বলসে সে আর সংসার করবে না।


যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্রতিটা বাবা-মা নিজে কষ্ট করে ছেলেমেয়েদের মানুষ করে কিন্তু সেই ছেলে মেয়ে পরে আর বাবা মাকে মূল্য দেয় না। ছেলে মেয়েদের বেশি আদর দেখাতে হয় না এবং ছেলে মেয়েদের অভাব বোঝাতে হয়।অভাব না বুঝালে কোনদিনই সে মানুষের মত মানুষ হতে পারবে না এবং অন্যের অভাব দুঃখ কষ্ট বুঝবে না। পরবর্তী
পর্বের জন্য অপেক্ষা করালেম কিন্তু বেশি খারাপ লাগতেছে। যে হঠাৎ করে তাদের সংসারে কি হলো যে মেয়ে আর সংসার করবে না। অনেক আগ্রহ বাড়লো শোনার জন্য আপু। আসলে ছেলে মেয়ে যদি ঠিক থাকে। বাপ মা যদি মেনে নেয় তাতে সমস্যা কোথায়। বুঝি নাই ব্যাপারটা আমি।

 3 years ago 

গল্পটা খুব ইন্টারেস্টিং, তবে আমার মনে হচ্ছে গল্পের গতিটা খুব বেশি। পাঠকরা খুব বেশি কানেক্ট করতে পারবেনা যদি ঘটনা এত দ্রুত এগোতে থাকে। তবে আমি পরবর্তী পর্বের জন্য খুবই আগ্রহী, রাজুর পরবর্তী জীবন কেমন হয় সেটা নিশ্চয়ই আপনার আগামী পর্বে জানতে পারবো।

 3 years ago 

আহারে শেষ পর্যন্ত মেয়েটা সংসার করবেনা বলে দিয়েছে 😕 যাইহোক হয়তো মেয়েটাকে তার পরিবার থেকে কিছু বোঝানো হয়েছে, দেখা যাক পরবর্তী পর্বে কি ঘটে। এধরনের গল্প আমার বেশ ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি আপু ভালোবাসা বদলায়। আসলে রাজুর মা ছেলের কথা ভেবে সহজে মেনে নিয়েছে। তবে রাজু মেয়েটার সাথে বেশ ভালোই সংসার করছে।আসলে মেয়েটা যখন বাবার বাড়িতে চলে গেল কয়েক দিন থাকার পরে হয়তো সবারই কথায় মন বদলে গেছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।

 3 years ago 

আপনার লেখা ছোট গল্প ভালোবাসা বদলায় আজকের প্রথম পর্ব পড়ে খুব ভালো লাগলো। গল্পের মাঝে রাজুর চরিত্র সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। মেয়েটি সংসার করতে চাচ্ছে না পরবর্তীতে কি হবে এ বিষয়ে জানতে খুবই আগ্রহ জাগলো । আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63723.49
ETH 1889.35
USDT 1.00
SBD 0.37