ইচ্ছে শক্তি প্রবল হলে সাফল্য অর্জন করা সম্ভব।
আমি @rahimakhatun
from Bangladesh
১৭ ই ফেব্রুয়ারি ২০২৩ খৃস্টাব্দ ।
আজ রোজ শুক্রবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন।
কাজ যত কঠিন হোক কিংবা সহজ হোক ইচ্ছে থাকলে সবই হয়।একটা প্রবাদ বাক্য আছে,
মানুষ তার প্রবল ইচ্ছে শক্তি দ্বারা নিজের লক্ষ্যে পৌঁছাতে পারো।
ইচ্ছেশক্তি মানুষের মনোবলের হাতিয়ার।ইচ্ছে শক্তি প্রবল থাকলে সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে সাফল্য অর্জন করতে পারে।একমাএ অদম্য ইচ্ছেশক্তির বলেই সাফল্যের স্বর্নশিখরে পৌছাতে পারে।
প্রবল ইচ্ছের ফলে মানুষ যে কোন কাজ সহজ করে তার লক্ষ্যে পৌছাতে পারছে।ছোট একটা উদাহারন দিয়ে বলি।সেই দিন একটা প্রতিবেদনে দেখেছিলাম একজন গরীব রিকশাওয়ালার মেয়ে খেয়ে না খেয়ে প্রবল ইচ্ছের জুরে সরকারি মেডিকেলে ও চান্স পেয়েছে। এমন ও বললো টাকার জন্য কোন কোচিং সেন্টারে কিংবা প্রাইভেট ও পড়তে পারেনি।তার নিজের ইচ্ছে আর চেষ্টা র মাধ্যমে সে তার স্বপ্ন পূরন করতে পেরেছে।
এমন অনেক হাজারো উদাহারন আমাদের সমাজে রয়েছে।আসলে ইচ্ছেশক্তি বলেই মানুষ তার সমস্ত জাগতিক সমস্যার সমাধান করতে সক্ষম হয়।কঠোর পরিশ্রম ও শিক্ষা ছাড়া কোন কিছুই অর্জন সম্ভব না। যার ইচ্ছে শক্তি দুর্বল এবং ক্ষীন সে হোচট খেতে হয়।তিহাসের যারা খ্যাতনামা বীরপুরুষেরা অদম্য ইচ্ছেশক্তির বলে তারা অসাধ্য কে সাধন করেছে।
শত বাধা বিপওি অতিক্রমন করে ইচ্ছে শক্তির ফলে এগিয়ে গিয়েছেন জীবন পথে। প্রবল ইচ্ছেশক্তির জন্য বার বার হেরে যাওয়া রাজা রব্রাট ব্রুস সপ্তম বারের সময় যুদ্ধে জয়ী হয়েছেন।এমন অনেক উদাহরণ আছে।
সামান্য একটা ছোট পাখি তার চেষ্টার ফলে কতদিন লাগিয়ে কত সুন্দর করে তার বাসা তৈরী করে। পৃথিবীতে আমারা আমাদের জন্য স্থান করে নিতে পারি ,যদি আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য যথাযথ চেষ্টা করতে পারি। যার ইচ্ছে শক্তি প্রবল সে হাজারো বাধা বিপত্তি পেরিয়ে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমাদের কোন কাজ সফল না হওয়ার মূল কারণ হচ্ছে দৃঢ় ইচ্ছে শক্তির অভাবই মূল কারণ।আমাদের দুনিয়াটা হচ্ছে প্রতিযোগিতার স্থান। এই প্রতিযোগিতায় প্রতিযোগীর ইচ্ছে শক্তি যত বেশি শক্ত ,সে প্রতিযোগী তত বেশি এগিয়ে যাবে।
পরিশেষে বলা যায় ,পৃথিবীতে যে সমস্ত মনীষী খ্যাতি অর্জন করেছে কিংবা চিরস্মরণীয় হয়ে আছে তাদের ইচ্ছে প্রবল ছিল। ইচ্ছে এবং প্রতিভা প্রত্যেকের জীবনকে র্স্পশ করেছিল। তাই আমাদের প্রত্যেকের ইচ্ছে শক্তি প্রবল হওয়া উচিত। তা না হলে সাফল্যের মুকুট ছিনিয়ে আনা কোনো ভাবেই সম্ভব নয়।
আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
আপু আপনি আজ দারুন একটি টপিক নিয়ে লিখেছেন ৷ যার প্রতিটি লাইন আছে মহা কাব্যিক কথা ৷ তবে আমরা যতই বলি দিনশেষে কাজে প্রয়োগ করতে হবে ৷ আর সর্বোপরি আমাদের সাফল্যের জন্য ইচ্ছা শক্তি সবার আগে প্রয়োজন৷ ভালো ছিল অনুপ্রেরণা মূলক পোষ্ট করার জন্য ৷
ইচ্ছে থাকলে আসলে সবই হয়।ভালো লাগলো আপনি পুরো পোস্ট পরেছেন জেনে।ধন্যবাদ আপনাকে
আপনি ঠিকই বলেছেন আপু ইচ্ছাশক্তির মধ্য দিয়ে মানুষ নিজেকে উচ্চ শিখরে পৌঁছাতে পারে। লাইফ ইজ নট বেড অফ রোজেস আপনি যত পরিশ্রম করবেন আপনার সাফল্য তত বেশি হবে আর এই পরিশ্রমই আপনাকে উচ্চতায় নিয়ে যাবে। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অনেক কঠিন জিনিস কে সহজ ভাবে পাওয়া যায়। তার জন্য অবশ্য আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। তাহলেই সম্ভব।
ইচ্ছে থাকলেই পরিশ্রম করতে মনে চাইবে,আর পরিশ্রম করলে সাফল্য অর্জন করা যাবে।আপনাকে ধন্যবাদ
আপনার কথা সঙ্গে আমি একমত পোষণ করছি আসলে ইচ্ছে শক্তি যদি কারোর মধ্যে যথেষ্ট পরিমাণ থাকে তাহলে যেকোনো ধরনের বাধা বিপত্তি অতিক্রম করা সম্ভব। ইচ্ছে শক্তি দিয়ে মানুষ সাফল্য অর্জন করতে পারে আসলে নিজের ইচ্ছে শক্তি যদি অটল থাকে তাহলে সাফল্য ধরা দিতে বেশি সময় লাগে না যেমনটা আপনি উদাহরণের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ইচ্ছে শক্তি থাকলে বিভিন্ন বাধা বিপওি অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া যায়।এমন অনেক অনেক উদাহরণ আছে।ধন্যবাদ আপনাকে
জীবন পুষ্পশয্যা হলে ভালই হত ফুলের গন্ধে ঘুমিয়ে থাকা যেত । আপনি ঠিক বলেছেন ইচ্ছাশক্তি মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। আমরা আসলে শুধু আফসোস করে যাই যে এটা হল না ওটা হল না । কিন্তু আমাদের ইচ্ছাশক্তি এবং চেষ্টা প্রবল হলে অনেক কিছুই অর্জন করা সম্ভব। আপনি পোস্ট এ কিছু উদাহরণ দিয়ে ইচ্ছাশক্তির ভাল দিকগুলো বুঝিয়েছেন। আপনার আজকের পোস্ট পড়ে খুব ভাল লেগেছে এবং অনেক অনুপ্রেরণা পেয়েছি। ধন্যবাদ আপু।
আহা, এই জন্যই তো পুষ্পশয্যা নয় তাহলে তো আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতেন।😜
ইচ্ছা থাকিলে উপায় হয় এই প্রবাদ প্রবচনটি চিরন্তর সত্য একটি কথা। কাজ যেমন কঠিন হোক না কেন অদম্য ইচ্ছা শক্তি থাকলে তা জয় করা সম্ভব। আমার কাছে না বলতে কোন শব্দ নেই এই সমাজে এই পৃথিবীতে ঠিকে থাকতে হলে প্রতিনিয়ত আমাদেরকে সংগ্রাম করে ঠিকে থাকতে হবে। ভালো থাকার নাম পুষ্পশষ্যা নয় ভাল থাকার নাম হচ্ছে সংগ্রাম করে ঠিকে থাকা। অনেক মূল্যবান কথা বলছেন বেশ ভালো লেগেছে এবং অনেক কাজেও লাগবে ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু কাজ যেমন কঠিন হোক না কেন অদম্য ইচ্ছে থাকলে ধমিয়ে রাখা যায় না। ধন্যবাদ আপু আপনাকে
ইচ্ছে শক্তি প্রবল হলে সাফল্য অর্জন করা সম্ভব কথাটি যথার্থ। মানুষ তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোন কাজে সফলতা অর্জন করতে পারে না কিন্তু মানুষ মন থেকে যে কাজের প্রতি তীব্র ইচ্ছা পোষণ করে সে কাজে মানুষ নিশ্চিত ভাবে সফলতা অর্জন করে। আপনি আজকে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলেছেন আপু। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোন কাজে সফলতা অর্জন করা যায় না।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
দারুন একটি পোস্ট করেছেন আপু। আপনার আজকের পোষ্টের টাইটেল আমাকে মুগ্ধ করেছে। পোষ্টের মধ্যে একদম সঠিক কথা তুলে ধরেছেন। মানুষের ইচ্ছা শক্তি সবচেয়ে বড় জিনিস। আর সেই ইচ্ছা শক্তির বিরুদ্ধে কখনো কাজ করলে যদি মন ভেঙ্গে যায় আর ইচ্ছা শক্তি কাজ করে না যার জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না