মজাদার স্বাদের পুডিং রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

২৮ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ ।

১২ ই সেপ্টেম্বর ২০২৩খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর (শরৎকাল) ।

প্রস্তুত প্রণালীর ছবি

374967636_266939752840205_6144159211106739156_n.jpg

প্রতিদিন তো ঝাঁল স্বাদের রেসিপি নিয়ে লিখতে লিখতে আর ভালো লাগে না। তাই ভাবলাম মিষ্টি স্বাদের কিছু বানাই তাহলে রেসিপি ও দেওয়া যাবে ,আবার খাওয়া যাবে। আমি আজকে মিস্টি স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। তাছাড়া আমি এবং আমার ছেলে মিস্টি জিনিস খুব পছন্দ করি। আমার ছেলেকে বললাম চলো আমরা পুডিং বানাই। এইটা শুনে সে খুব উত্তেজিত। সে শুধু একটু পর জিজ্ঞাসা করছে পুডিং হয়েছে কিনা। সব চেয়ে মজার বিষয় হলো আমি রেসিপি লিখছি আর পুডিং খাচ্ছি। যদিও ক্যারামেল এর কালার টা একটু গাঢ় হয়েছে। তারপর ও খেতে খুব মজা হয়েছে। আগে ছোট বেলায় বিভিন্ন ফাস্টফুড এর দোকানে যখন যেতাম তখন দোকানের গ্লাস এর বাহির থেকে এই ডেজার্ট গুলা খেতে খুব ইচ্ছা করতো। কিন্তু মা এত খেতে দিতো না। কারণ স্বাস্থ্যসম্মত ছিল না। তাই ভাবতাম এগুলা বানাতে শিখতে হবে। এখন মোটামুটি সবকিছুই বানাতে পারি। যাই হোক কথা না বারিয়ে চলুন দেখে নেওয়া যাক পুডিং ছবি।

376373397_629723852642236_7049103072006597647_n.jpg
পুডিং খুব পুষ্টিকর খাদ্য। যা শরীরের জন্য খুব উপকারী। অনেকে শুধু দুধ অথবা ডিম খেতে পারে না। তারা পুডিং খেলে দুধ এবং ডিম এর চাহিদা পূরণ হবে। তাছাড়া পুডিং বানানোর আগে ক্যারামেল বানানো লাগে। ক্যারামেল বানাতে চিনি লাগে। এটিতে প্রচুর পরিমানে কার্বোহাইটেড আছে যা এনারজি বৃদ্ধি করে। তাছাড়া ডিমকে সুপার ফুড বলা হয়। এতে প্রচুর পরিমান প্রোটিন থাকে। তাছাড়া দুধকে সুষম খাদ্য বলা হয়। এতে ও আছে প্রোটিন। ক্যালসিয়াম ইত্যাদি। এবার যাওয়া যাক মূল রেসিপিতে।

🍮🍮🍮মিষ্টি স্বাদের পুডিং এর গুনাগুন /উপকারিতা । 🍮🍮🍮

প্রয়োজনীয় উপকরণ

376373010_239035752446069_2173174215804963081_n.jpg


উপকরন পরিমান
দুধ ১লিটার
পাউডার দুধ ২টেবিল চামচ
লবন সামান্য
চিনি হাফ কাপ
ডিম ৫/৬ টি
পানি সামান্য
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

372231351_146981165134493_1740783252614524874_n.jpg
প্রথমে চিনি এবং সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিব ,ক্যারামেল তৈরি করার জন্য।

২য় ধাপ

376370724_1027196398315343_6811388623903168567_n.jpg
ক্যারামেল সেট করে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিলাম ।

৩য় ধাপ

376372982_1370665640494472_5139512253354124223_n.jpg

ডিমগুলো ভেঙে নিয়েছি।

৪র্থ ধাপ

372151803_2423050724546188_9187515972962503136_n.jpg

চিনি দিয়ে ফেটে নিব।

৫ম ধাপ

375022392_1729843874095034_3123616413765857623_n.jpg
পাউডার দুধ দিয়ে দিব।

৬ষ্ঠ ধাপ

373487936_652916086939708_283352256223850972_n.jpg
ভালো করে মিশিয়ে নিব।

৭ম ধাপ

376370524_24670289909236106_5794519478428419521_n.jpg
সব উপকরণ মিশিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ক্যারামেলের বাটিতে দিয়ে দিবো।

৮ম ধাপ

376370607_6781004578608976_8717803295254463576_n.jpg
তারপর সব কিছু মিশিয়ে যে বাটিতে রেখেছি ,ওই বাটিটা দিয়ে দিবো। তারপর ঢেকে দিবো। অপেক্ষা করবো ৩০ মিনিট।

376371735_1061238985054169_8359504049322122562_n.jpg
০ মিনিট পর টুথপিক দিয়ে চেক করে উঠিয়ে ঠান্ডা করে প্লেটে ঢেলে নিবো। আমার মজাদার স্বাদের পুডিং তৈরি হয়ে গেলো।

আজকের টিপসঃ
পুডিং বানানোর আগে অর্থাৎ চুলায় বসানোর আগে ২ টি এলাচ দিয়ে দিলে ডিমের যে একটা গন্ধ থাকে ,এই গন্ধ আর থাকে না।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

<

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

পুডিং আমার অনেক পছন্দ। আপনার রেসিপিটা দেখেই জিভ জল চলে এসেছে আপু। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপু পুডিং আমারও বেশ পছন্দের।তাছাড়া পুষ্টি কর গুন ও রয়েছে বেশ ডিম আর দুধের মিশ্রণে।যাই হোক ধন্যবাদ আপু মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

বেশ সুন্দর হয়েছে আপনার পুডিং এর রংটি। দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হবে। তবে আমি পায়েস তৈরিতে লবল দেই কিন্তু পুডিং এ লবন দেই না। অনেক ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই খেতে বেশ ভালোই হয়েছে, আসলে আমার কাছে সব কিছুতে প্রয়োজন মত লবন না দিলে ভালো লাগে না,কিংবা খেতেও পারি না।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পুডিং কিন্তু আমার বেশ প্রিয় একটি রেসেপি। স্বাদে গুনে ভরপুর এই পুডিং কিন্তু বাানানো বেশ সহজ। আপনি তো দেখছি বেশ সুন্দর করে সহজেই রেসিপিটি তৈরি করে নিলেন। বিকেলের নাস্তা হিসাবে কিন্তু পুডিং এর জুড়ি মেলা ভার। ধন্যবাদ আপু এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে পুডিং এর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

বিকেল কিংবা সকালের নাস্তা হিসেবে পুডিং বেশ ভালোই লাগে।আসলে আপু প্রেসার কুকারে পুডিং সেটিং করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ধন্যবাদ

 3 years ago 

আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে মজাদার পুডিং তৈরির পদ্ধতি শিখতে পেলাম। আপনি খুবই সুন্দরভাবে পুডিং তৈরির পদ্ধতি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। যা দেখে আমরা খুব সহজেই এটি বাসায় তৈরি করতে পারব।নিশ্চয়ই এটি খেতে খুবই মজা হয়েছিল। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি রেসিপি আমাদের শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি আমার পোস্টের মাধ্যমে রেসিপি শিখতে পেরেছেন জেনে বেশ ভালো লাগলো।হ্যা ভাইয়া বাসায় বানিয়ে আমাদেরকে দাওয়াত দিয়েন😉😉।ধন্যবাদ

 3 years ago 

আপু আপনার পুডিং দেখে জিভে জল চলে আসলো। আমার এবং আমার ছেলের এই পুডিং খুবই পছন্দ। তারজন্য মাঝে মাঝেই তৈরি করা হয়। আপনি খুব সহজ পদ্ধতিতে পুডিং তৈরি করেছেন। এভাবে কখনো তৈরি করা হয়নি। আপনার এই পদ্ধতি দেখে আমিও একদিন তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ছেলের এবং হ্যাসবেন্ডের পুডিং পছন্দ, তাই মাঝে মাঝে তৈরি করা হয়,আসলে বাচ্চারা দুধ আর ডিম খেতে বেশ ঝামেলা করে তাই কষ্ট হলেও এটা তৈরি করলে খায়।ধন্যবাদ

 3 years ago 

স্বাদের পুডিং দেখে খেতে খুব ইচ্ছে করতেছে আপু। আসলে পুডিং আমার খুব পছন্দের। নাস্তা হিসেবে পুডিং বেশ দারুন। আপনি খুব চমৎকার ভাবে পুডিং তৈরি করেছেন। পুডিং তৈরি প্রক্রিয়া দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এত দুর্দান্ত রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে কিছু কিছু জিনিস দেখলে খেতে ইচ্ছে করে😄।আসলেই সুস্বাদু হ'য়েছে।ধন্যবাদ

 3 years ago (edited)

বড়ই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন আপু আপনার এই রেসিপিটা কিন্তু আমার কাছে দারুন লেগেছে যেখানে ডিম চিনির দুধের সমন্বয়ে তৈরি করেছেন। দেখে তো মনে হচ্ছে যেন লোভ সামলানো বড়ই কঠিন এতটাই সুস্বাদু জনক একটি রেসিপি এটা। যাইহোক নতুন কোন রেসিপি সম্পর্কে ধারণা অর্জন করতে পেরে বেশ ভালো লাগলো

 3 years ago 

মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন আপু। আমার অনেক পছন্দের একটা রেসিপি। আমার ওয়াইফ এই রেসিপি টা খুব ভালো ভাবে তৈরি করতে পারে। মাঝে মধ্যে তৈরি করে খাওয়াই। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। বানানোর প্রসেস সমূহ অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।

 3 years ago 

মজাদার স্বাদে দারুন একটি পুডিং রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি টা গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার জন্যও শুভ কামনা রইলো। আপনি আমার রেসিপিটা দেখেন জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38