পুইশাক ও চিংড়ি দিয়ে মসুরির ডালের রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১ লা আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ ।

১৫ই সেপ্টেম্বর ২০২৩খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর (শরৎকাল) ।

প্রস্তুত প্রণালী

made by @rahimakhatun

Device- samsung SM-A217F

চিংড়ি ও মসুরের ডাল দিয়ে পুঁইশাকের রেসিপির প্রস্তুত প্রণালীর ছবি।

আমি আজ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি ও মসুরের ডাল দিয়ে পুঁইশাকের রেসিপি।মাঝে মাঝে পুঁইশাক খেতে ভালোই লাগে। আর যদি চিংড়ি দিয়ে হয় তাহলে কোনো কথাই নাই। তবে আমি চিংড়ি ,মসুরের ডালের রেসিপি তা দেখেছিলাম আমার এক আপুর কাছে। ওদের বাসায় বেড়াতে যাওয়ার পর এই রেসিপিটা রান্না করেছিলো। খেয়ে বেশ ভালো লেগেছিলো। তারপর এই রেসিপিটা রান্না করলাম। আমার কাছে ভালোই লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চুলন শুরু করা যাক।

রেসিপির ছবি

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

প্রয়োজনীয় উপকরন


উপকরণগুলা লিখে দেওয়া হলো।
উপকরন পরিমান
চিংড়ি মাছ প্রয়োজন মত
মসুরের ডাল ৫০গ্রাম
তেল ২ টেবিল
লবন সামান্য
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
রসুন পেস্ট ১ চা চামচ
আলু ১ টি
পেঁয়াজ ৩টি
কাঁচামরিচ ২/৩ টি
পুঁইশাক পরিমান মত
প্রস্তুত প্রণালী

♻♻♻১ম ধাপ ♻♻♻

প্রথমে একটি হাড়িতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে নিব।


♻♻♻২য় ধাপ ♻♻♻

তারপর আদা রসুন পেস্ট, হলুদ গুড়া দিয়ে কষিয়ে নিব।


♻♻♻৩ য় ধাপ ♻♻♻

চিংড়ি মাছ, দিয়ে একটু কষিয়ে নিব।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

মসুরির ডাল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব।

♻♻♻৫ম ধাপ ♻♻♻

আলু দিয়ে দিব।


♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻

পুঁইশাক গুলো দিয়ে দিব।

৭ম ধাপ

পানি দিয়ে দিব।

৮ম ধাপ

279179893_388146599883350_4381736463808017434_n.jpg
প্রয়োজন মত ঝোল রেখে লবন চেটে দেখে উঠিয়ে নিব।

হয়ে গেলো চিংড়ি মাছ ও মসুরের ডাল দিয়ে পুঁইশাকের রেসিপি। আপনারা বাসায় একটি ট্রাই করে দেখবেন। আজ এই অব্দি অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুবই সুন্দরভাবে আপনি রেসিপিটি তৈরির ধাপগুলো শেয়ার করেছেন। এরকম রেসিপি আমি অনেকদিন আগে খেয়েছিলাম। তবে আজকে আবার আপনার কাছ থেকে এরকম একটি রেসিপি পেরে খুবই ভালো লাগলো এবং আপনি যেভাবে এটি ডেকোরেশন করেছেন এটি আমার এখনি খেতে ইচ্ছে করছে।

 3 years ago 

পুইশাকের এই রেসিপি এর আগেও খেয়েছেন জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

আপু আপনি চমৎকার একটি রান্না করেছেন। পুঁইশাক খেতে ভীষণ ভালো লাগে। তবে সাধারণত পুঁইশাক ডাউল দিয়ে রান্না করে খেয়েছি। আজকে পুঁইশাক ও চিংড়ি দিয়ে মসুরের ডালের রেসিপি তৈরি করেছেন। যদিও এভাবে কখনো খাওয়া হয়নি। আপনি রান্নার ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন, ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাছেও মাঝে মাঝে পুইশাক দিয়ে চিংড়ি এর রেসিপি খেতে বেশ ভালোই লাগে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু পুঁইশাক সাধারণত চিংড়ি মাছ দিয়েই রান্না করে খাওয়া হয়।আর কারো যদি চিংড়ি মাছে এলার্জি থাকে তখন মসুরের ডাল দিয়ে শাক রান্না করা হয়।কিন্তু দুটো একসাথে দিয়ে কখনও রান্না করা হয়নি।আপনি আজ দুটো একসাথে দিয়েই রান্না করলেন।খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছে।পুঁইশাক এমনিতেও খুব মজার শাক।রেসিপিটি খুব লোভনীয় লাগছে। রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার চিংড়ি তে একটু আকটু এলার্জি তারপরও মাঝে মাঝে খাওয়া হয়।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পুঁই শাক ডাল এবং চিংড়ি মাছ যাই দিয়ে রান্না করা হোক না কেন খেতে আমার কাছে বেশ ভালই লাগে। আমার আম্মু এই রেসিপিটি মাঝেমধ্যে রান্না করে খেতে আমার কাছে বেশ ভালই লাগে। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলেই চিংড়ি দিয়ে যে কোন কিছু রান্না করা হোক না কেন খেতে বেশ ভালোই লাগে।চিংড়ি এর স্বাদই আলাদা।ধন্যবাদ

 3 years ago 

পুইশাক এবং চিংড়ি দিয়ে মসুরের ডালের রেসিপি করেছেন অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপিটা খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি আমার করা পুঁইশাকের রেসিপি দেখেছেন জেনে বেশ ভালো লাগলো।আপনার জন্যও শুভকামনা রইলো।

 3 years ago 

পুইশাক ও চিংড়ি দিয়ে মসুরির ডালের চমৎকার একটি রেসিপি আজ আপনার মাধ্যমে দেখতে পেলাম আপু।আসলে আমাদের সবসময় পুইশাক ও চিংড়ি দিয়ে
সচরাচর রেসিপি করে খাওয়া হয়। মসুরির ডাল সাথে দিয়ে কখনও খাওয়া হয়নি। তবে রেসিপির কালার দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মসুরির ডাল দিলে খেতে বেশ ভালোই লাগে।একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে।ধন্যবাদ

 3 years ago 

আপনি মসুরের ডাল ও পুঁইশাক এবং চিংড়ি মাছ দিয়ে চমৎকার রেসিপি করেছেন। পুঁইশাক এবং চিংড়ি মাছ আমার অনেক প্রিয় খাবার। আপনি কোন আপুর বাসায় বেড়াতে গিয়ে এই রেসিপিটি খেয়েছেন। আপনার কাছে খেতে খুব মজা লেগেছে এই কারণে রেসিপিটি বাসায় তৈরি করেছেন। যদিও পুঁইশাকের সাথে চিংড়ি মাছ রান্না করা হয় খেতে খুব মজাই লাগে। আর আপনার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজায় হয়েছে। চমৎকার ভাবে রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমারও চিংড়ি মাছ খুব পছন্দের মাছ।হুম আমার মামাতো বোনের বাসায় খেয়েছিলাম।আসলেই ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পুঁইশাক এবং চিংড়ি মাছ আমার খুব প্রিয় খাবার। যদিও আপনি পুঁইশাক এবং চিংড়ি মাছের সাথে মুসুরির ডাল দিয়ে রেসিপি করেছেন। তবে মনে হয় আপনার রেসিপির টেস্ট বিন রকম হয়েছে। যদিও এই রেসিপিটি আপনার এক আত্মীয়ের বাড়িতে আপনি খেয়েছিলেন। এই কারণে রেসিপিটি আপনি নিজে তৈরি করেছেন। এ ধরনের রেসিপি দিয়ে গরম ভাত এবং রুটি খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই টেস্ট একটু ভিন্ন রকম হয়েছে, তবে কখন তো রুটি দিয়ে খেয়ে দেখিনি পুইঁশাকের রেসিপি।ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

পুঁই শাক আর মসুর ডাল দিয়ে রান্না করা তরকারি অনেক খেয়েছি। আজকেও খালাম দুপুরের সময়।কিন্তু চিংড়ি মাছ দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়।

 3 years ago 

দুঃখিত ভাইয়া কিছু মনে করবেন না,খালাম লেখাটা মনে হয় খেলাম হবে।ধন্যবাদ