স্বাদের বাসন্তী ইলিশ পোলাও রেসিপি || [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
আসসালামু আলাইকুম
আজ রোজ রবিবার
২ ৭ই- ফেব্রুয়ারি ২০২২
১৪ই ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ।
২৪ই রজব ১৪৪৩ হিজরী।।
এখন ষড়ঋতুর বসন্ত কাল।
প্রস্তুত প্রণালীর ছবি |
|---|
made by @rahimakhatun
Device- samsung SM-A217F
ভূমিকা
আমি আজকে একটি নতুন রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে বাসন্তী ইলিশ পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। কেমন জানি করোনা থেকে উঠার পরে মাংস তেমন ভালো লাগে। ওই দেখলাম ডিস্কোর্ড এ দাদা বলছিলো তার কাছে মাংস ভালো লাগে না ,তাই ভাবলাম একটু ব্যতিক্রম রেসিপি দেয় । সবাই তো ইলিশ পোলাও রেসিপি দেখেছে আমি না হয় আজকে বাসন্তী ইলিশ পোলাওয়ের রেসিপি দেই। ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে ,সাথে যদি থাকে পোলাও তাহলে তো কোনো কথাই নাই। বাঙালিদের প্রিয় খাবার।
|
|---|
made by @rahimakhatun
Device- samsung SM-A217F
চাঁদপুরের ইলিশ
রেসিপি তৈরির ইলিশ মাছ ছিল মোটামুটি বোরো সাইজের। আসলে বড় ইলিশ মাছ খেতে অনেক টেস্টি হয়। আর যদি মাছের ডিম থাকে ,তাহলে আর কি লাগে। আমার কাছে ইলিশ মাছের ডিম অনেক প্রিয়। আমি এই ইলিশ মাছ বাংলাদেশের চাঁদপুর জেলা থেকে আনিয়াছিলাম। আপনারা তো সবাই জানেন চাঁদপুরের ইলিশ মানেই অনেক মজা হয়। আমি ইচ্ছে করেই চাঁদপুর থেকে কিছু ডিম ওয়ালা ইলিশ কিনে আনিয়াছিলাম আমার মামা শশুর কে দিয়ে।
|
|---|
made by @rahimakhatun
Device- samsung SM-A217F
মাটির প্লেট
আসলে বাঙালিদের ঐতিহ্য মানেই মাটির হাড়ি কিংবা মাটির হাংকি কিংবা প্লেট। আমি তাই মাটির প্লেটে সাজিয়ে দেখেছি। আমার মাটির হাড়িতেও রান্না করতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে মাটির হাড়িতে রান্না করে থাকি ,কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত বড়ো হাড়ি আমার কাছে নেই। তাই ফ্রাই পেনে রান্না করেছি। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। তো চলুন
প্রয়োজনীয় উপকরণ |
|---|
| উপকরন | পরিমান |
|---|---|
| ইলিশ মাছ | ১টি মাজারি সাইজের |
| বানানো মসলা | প্রয়োজন মতো |
| তেল | ৬ টেবিল |
| লবন | সামান্য |
| হলুদ গুঁড়া | ১ চা চামচ |
| মরিচ গুঁড়া | ১ চা চামচ | রসুন পেস্ট | ১ চা চামচ |
| কাঁচা মরিচ | ৩/৪ টি | এলাচ, দারুচিনি ,তেজপাতা | প্রয়োজন মতো |
| পেঁয়াজ | ৬ টি |
| পোলাওয়ের চাল | ১ কেজি |
উপকরণগুলা লিখে দেওয়া হলো।
প্রস্তুত প্রণালী |
|---|
প্রথমে আমি ধনে ,জিরা ,টক দই ,কিছু শুকনা মরিচ ও পেঁয়াজ ব্লেন্ডার করে নিবো।
সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি।
তারপর তাতে একে একে করে হলুদ গুঁড়া,মরিচের গুঁড়া ,লবন ,ও আদা ও রসুন পেস্ট দিয়ে দিবো।
তারপর কেটে রাখা ইলিশের টুকরাগুলাকে দিয়ে মাখিয়ে নিবো।
কিছুক্ষন মাখিয়ে রাখার পর ,একটি ফ্রাই পেনে সরিষার তেল গরম করে নিবো।
গরম করে মাখিয়ে রাখা ইলিশ মাছ গুলা দিয়ে দিবো ।
হালকা করে ভেজে নিয়েছি।
একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছে।
তারপর পেঁয়াজ ভাজা হলে ,ইলিশ মাছ মাখানো মশলাটা দিয়ে দিবো।
ভালো করে কষিয়ে তাতে এলাচ ,দারুচিনি দিয়ে দিবো।
তারপর পোলাওয়ের চাল গুলা ধুয়ে পানি জড়িয়ে দিয়ে দিবো।
তারপর উল্টিয়ে পাল্টিয়ে কাঁচা মরিচ দিয়ে দিবো।
তারপর গরম পানি দিয়ে দিবো।
পানি শুখিয়ে আসলে কিছু ভাত উপর থেকে উঠিয়ে নিবো।
তারপর ভাজা কিছু মাছ দিয়ে দিবো।
তুলে রাখা ভাত গুলি দিয়ে তাতে আবার মাছের টুকরা গুলা দিয়ে দিবো।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবো। পুরোপুরি সিদ্ধ হওয়া অব্দি অপেক্ষা করবো।
সিদ্ধ হয়ে এলে ,কিছু বেরেস্তা দিয়ে উঠিয়ে নিবো।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | recipe |
বাঙ্গালীদের খুবই পছন্দের একটি খাবার ইলিশ পোলাও ।এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না যে ইলিশ পলাও তার পছন্দ না। আপনার রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছে ।দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম খুব সুস্বাদু ছিলো।খেয়ে সকলেই পছন্দ করেছেন।ধন্যবাদ আপনাকে।
প্রিয় আপু আপনার স্বাদের বাসন্তী ইলিশ পোলাও রেসিপি ||দেখে ভীষণ লোভ হচ্ছে এবং দেখতেও বেশ লোভনীয় হয়েছে এখন খেতে পারলে একটু ভালো লাগতো অনেক সুন্দর করে আপনি আপনার রেসিপিটি আমাদের সামনে তুলে ধরেছেন রেসিপির প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য♥♥
আপু বাসায় চলে আসেন, একদিন খাওয়াবো রান্না করে।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য। শুভ কামনা রইল।
ইলিশ মাছের পোলাও রেসিপি টা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এ পালাও আজ দুপুর এর সময় খেতে পারলে খুবই ভালো লাগতো। আপনি এমন ভাবে রেসিপির ধাপে ধাপে ছবিগুলো তুলেছেন খুব সুন্দর করে করেছেন । এত অসাধারন একটি পোলাও রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
গতকাল ওপার বাংলার এক আপুর কাছে বাসন্তী পোলাওয়ের রেসিপিটি দেখেছিলাম।আর আজকে আপনি তো আরও কিছু যোগ করে অসাধারণভাবে আরেকটি রেসিপি তৈরি করেছেন।বাসন্তী ইলিশ পোলাও দেখে মনে হয় যে অনেক সুস্বাদু হয়েছে। আমার তো ইচ্ছে হচ্ছে এখনই আপনার বাসায় গিয়ে খেয়ে আসি। খুব লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু।
স্বাদের বাসন্তী ইলিশ পোলাও রেসিপি অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে আপু। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আপনার বাসন্তী ইলিশ পোলাও সত্যিই দেখতে অনেক সুন্দর হয়েছে। ইচ্ছে করছে এখনই গপাগপ খেয়ে ফেলি। ইলিশ মাছে এমনিতেই আমার অনেক পছন্দের সেইসঙ্গে পোলাও। দারুন একটা কম্বিনেশন হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
ইলিশ পোলাও এর আগে দেখেছিলাম।কনটেস্ট চলছিল আবারো আপনি বাসন্তী ইলিশ পোলাও রেসিপি নিয়ে হাজির হয়েছেন। বেশ ভাল লাগল। নতুন ইউনিক লাগছে। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
আপনার উপস্থাপন করা ইলিশ পোলাও রেসিপি টা দেখতে বেশ লোভনীয় দেখাচ্ছে। আমি পোলাও খেতে অনেক ভালবাসি সেই সাথে ইলিশ মাছ খেতেও বেশ ভালো লাগে আমার। আপনি ইলিশ পোলাও রেসিপি টা আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি এমন সুস্বাদু রেসিপি আপনি আমাদের মাঝে আরও শেয়ার করবেন।।
আপু আপনার আজকে রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর একদম ইউনিক মনে হচ্ছে। আসলে ইলিশ পোলাও খেতে খুবই মজার। আপনি খুবই সহজ ভাবে ইলিশ পোলাও রান্না করে দেখিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার পোষ্টটি অত্যন্ত সুন্দর হয়েছে আপু। চমৎকার করে সাজিয়েছেন। বাসন্তী পোলাও এর কথা শুনেছি কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি। আপনার পোস্ট দেখে বাসায় একবার রান্না করতে বলবো। খেয়ে দেখি কেমন হয়। তবে আপনার খাবারের চেহারা দেখেই মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া। আসলে ইলিশ পোলাও তো সবায় কম বেশি খেয়ে থাকে,তাই একটু ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা। বাসায় একদিন ট্রাই করে দেখবেন। ভালো লাগবে।