ফ্রিজ কিনতে যাওয়ার অনুভূতি
আমি @rahimakhatun
from Bangladesh
২ জুলাই ২০২৪খ্রিস্টাব্দ ।
|
|---|
ফ্রিজ নিয়ে মসিবতের শেষ নেই। আমার মায়ের সবচেয়ে পছন্দের মধ্যে ফ্রিজ জিনিস টা বেশি প্রিয়।কারন তিনি একসাথে অনেক জিনিস এনে ফ্রিজে সাজিয়ে রাখতে বেশি পছন্দ করে।কার কিছু লাগে না লাগে ফ্রিজটাই হলে চলে।যাই হোক অনেক বছর ধরেই সে ফ্রিজ ব্যবহার করে।কিন্তু সমস্যা হচ্ছে তার ফ্রিজ বেশিদিন টিকে না। কোন কোন সমস্যা হয়।
তাও আবার মোটামুটি ভালো ভালো ব্যান্ডের গুলোই।আমি খুব ছোট, তখন সিঙ্গার ফ্রিজ কেনা হয় যদি আমার মনে নেই, তবে মায়ের মুখ থেকেই শুনেছি।সাত আট বছর নাকি ব্যবহার করেছে তারপর নষ্ট হয়ে যায়।পরে আবার ঠিক করে কিন্তু আবার নষ্ট হয়ে যায়।পরে মনে হয় আবার ন্যশনাল কেনা হয়েছিলো সেটাও বেশিদিন ব্যবহার করতে পারেনি।পরে আবার সার্প কেনা হয় সেটাও এমনি গিয়েছে। আসলে আমার অনেক সময় ফ্রিজের দরজা না আটকিয়ে চলে আসে যার জন্য ফ্রিজের গ্যাস চলে যায়।
আর ফ্রিজে লোডের চেয়ে অনেক বেশি জিনিসপএ রাখে,যার জন্য এমন হয়। যাই হোক লাষ্ট দশবছর আগে আবার সার্প ফ্রিজ আনা হয় স্টেডিয়ামের শোরুম থেকে। ফ্রিজের কালারটা বেশ সুন্দর ৩২০ লিটারের।বেশ ভালোই চলছিলো কিন্তু গত রোজার ঈদের আগে নষ্ট হয়ে যায়।নষ্ট বলতে ঠান্ডা হচ্ছে না ঈদের সময় মিস্ত্রি পাওয়া যাচ্ছে না,পরে আরকি ঈদের কয়েকদিন পর মিস্ত্রি এসে কি যেন সমস্যা হয় ঠিক করে দেয় আর গ্যাস দিয়ে দেয়।প্রায় পাচঁহাজার টাকা লাগে সারাতে।
আবার দেখি কোরবানি ঈদে এমন হচ্ছিলো পরে কি যেন সমস্যা হলো তখনও প্রায় তিনহাজারের মত লেগেছিলো।এরপর মাকে বললাম এরপরের বার নষ্ট হলে যেন ঠিক না করায় নতুন ফ্রিজ যেন আনে।বেশ কয়েকদিন আগে নষ্ট হয়ে যায়।ঠান্ডা হয় না,এখন কি করি বাবা ও নেই। বাবাও রাজশাহী গিয়েছে ভাইয়ার বাসায়। এই দিকে আর ঠিক ও করাবো না তাই কয়েকদিন মাকে ধৈর্য ধরতে বললাম।বাবা আসলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে।পরে পাশের ফ্ল্যাটের নরমালের জিনিসপএ রাখে আর ঘরে তো ডিপফ্রিজ আছেই।গত বৃহস্পতিবারে বাবা ঢাকা আছে।আমরা একটু খোঁজ নিতে বলেছিলাম।
বাবা কাকরাইল এবং স্টেডিয়াম খবর নিলো, বললো কাকারাইল থেকে নাকি স্টেডিয়ামে দাম বেশি পরবে।আমি মা আর বাবা মিলে শুক্রবার বিকেলে রওনা দিলাম ফ্রিজ কেনার উদ্দেশ্য। আমার বেবিকে রেখে গিয়েছিলাম আপু কাছে।কাকরাইল যেয়ে একটা ফ্রিজ পছন্দ হয় ৪৪৯ লিটারের ব্লাক কালারের।
আজকে আর লিখবো না, আরেকদিন আমাদের নতুন ফ্রিজ কোনটা কিনলাম এবং কেমন সকল বিষয় আপনাদের সাথে আলোচনা করবো। সেই অব্দি আপনারা ভালো থাকেন সুস্হ থাকেন সেই প্রত্যাশায় রইলাম।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | showroom |
| link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ফ্রিজ ব্যবহারের উপর অনেকটা নির্ভর করে এর স্থায়িত্ব। অনেকে খুব যত্ন করে ব্যবহার করে দেখা যায় তাদের ফ্রিজ অনেক বছর টিকে। আবার অনেকে এরকম ওভারলোড এবং ঠিকমতো দরজা বন্ধ না করার কারণে বেশিদিন টিকে না। যাই হোক নষ্ট ফ্রিজ বারবার সারানোর থেকে নতুন একটি কিনেছে তাই ভালো হয়েছে। কোন ফ্রিজটি কিনলেন তা দেখার অপেক্ষায় রইলাম।
বিপদ আসলে সবকিছু যেন একসাথেই আসে। আপনার মেয়েকে বল্লা কামড়ানোর কথাটা শুনে অনেক খারাপ লেগেছে। দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ফ্রিজ কোনরকম যদি একবার নষ্ট হয়, তাহলে ঠিক করালে বারবার শুধু নষ্ট হতেই থাকে কয়েকদিন পর পর। আর এত টাকা দিয়ে বারবার ঠিক না করিয়ে আমি মনে করি নতুন করে একটা কিনে নেওয়া অনেক ভালো। শেষ পর্যন্ত আপনারা এখন কোন ফ্রিজটা কিনেছেন এবং ওই ফ্রিজটা ভালো কিনা, এটা জানার জন্য অপেক্ষায় থাকলাম আপু।
বাংলাদেশে তো দেখছি আপু ফ্রিজের অনেক দাম। আসলে ফ্রিজ কতদিন ভালো থাকবে সেটা নির্ভর করে অনেকটা ব্যবহারের উপরে। যদি সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় তাহলে অনেক দিনই টিকে যায়। তবে যারা ফ্রিজ খোলা রেখে দেয় কিংবা অতিরিক্ত জিনিসপত্র ফ্রিজে ভরে রেখে দেয়, এদের ফ্রিজগুলো আগে আগে নষ্ট হয়ে যায়। আর গ্যাস শেষ হয়ে যাওয়ার ব্যাপারটা তো সবার ক্ষেত্রেই একই রকম। যাই হোক, আপনাদের পছন্দ করা ফ্রিজটা কিন্তু আমার কাছেও বেশ ভালো লেগেছে।
আপু প্লিজ এইগুলো অনেক সময় অল্প দিনে নষ্ট হয়ে যায়। আর ফ্রিজ একবার নষ্ট হলে আর ভালো লাগেনা। তখন ঠিক করলেও মন মত হয় না। আপনারা দেখতেছি ৪৪৯ লিটারের ব্লাক কালারের ফ্রিজ দেখলেন। আর আপু ছোট বাচ্চাদের কে একটু খেয়াল রাখতে হয়। কারণ কোন ম সময় কোন বিপথ হয় বোঝা যায় না।
🎉 WOOHOO! 👏
Hey amazing community! 🤩 We've got some super cool updates to share with you all! 💥 Our Discord server is LIVE and ready for YOU to join in on the fun! 🎉 Come hang out with us, chat about Steem, participate in giveaways, and learn from each other's experiences! 🤝
As a special thank you for being part of our amazing community, we're excited to announce that @amarbanglablog is now following the latest updates on Steemit! 🔥 Stay tuned for fresh content and engaging conversations! 💬
And... if you haven't already, don't forget to support @heroism Initiative by delegating your Steem Power! 🤝 It's a great way to contribute to the growth and success of our beloved Steem community!
Now, let's talk about something super important... 😊 Our incredible witness, xpilar.witness, needs YOUR VOTE to continue making Steemit an amazing place for all of us! 🎉 Simply head over to https://steemitwallet.com/~witnesses and give them a BIG thumbs up! 👍
So, what are you waiting for? Come join the fun on our Discord server (https://discord.gg/VtARrTn6ht) and let's make Steem even more awesome together! 🤩