"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৩৮:আমার বানানো জলপ্রপাত তৈরির ডাই (DIY) ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @rahimakhatun
from Bangladesh
২৫ এ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ ।

৮ ই জুন ২০২৩ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে আমি আপনাদের জন্য প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি টাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের সম্মানিত ফাউন্ডার আমাদের সকলের প্রিয় @rme দাদা একটি (DIY) প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার নিজের তৈরি একটি (DIY) আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় দাদাকে সুন্দর একটি বাংলা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং সুন্দর এমন একটা সুন্দর ভিন্ন আঙ্গিকের প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

ইউনিক "ক্যান্ডেল তৈরির DIY প্রোজেক্ট" এর ফোটোগ্রাফি

জলপ্রপাত এর ফোটোগ্রাফি

353061305_1425811298201090_4655299463344973353_n.jpg

made by @rahimakhatun
Device- Galaxy A13

আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ৩৮অংশগ্রহণের জন্য আমার বানানো একটি ইউনিক diy নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে আমার বানানো জলপ্রপাতের প্রতিটি ধাপ শেয়ার করবো।আমি আসলে diy তেমন পারি না ,তবে চেষ্টা করি প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

353012485_559645749662621_1814882226196906809_n.jpg

352851116_2373090559525035_1782200165946165010_n.jpg

এই জলপ্রপাত তৈরি করতে আমার বেশ কষ্ট হয়েছে। কারণ জিনিস পত্রগুলো ম্যানেজ করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। তাছাড়া আমাদের এই খানে কোন ভাবেই একুরিয়াম ওয়াটার পাম্প পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি। পরে বাসায় আনার পর ব্যাটারির সাথে না এড না করে সরাসরি কারেন্ট দিয়েছি পরে দেখি মটর জলে গিয়েছে সাথে সাথে ঘরের সার্কিট পরে গিয়েছে। বেশ ভয় পেয়েছিলাম। যাই হোক অবশেষে যে এই তা তৈরি করতে পেরেছি তাতে আমি বেশ খুশি। তবে আমার ছেলের অনেক পছন্দ হয়েছে জলপ্রপাতটা। একটু পর পর নিজে নিজে পানি ছেড়ে দেখছে। জলপ্রপাত এর সামনে থেকে আনা যাচ্ছে না।

352843884_268032705799104_116463692678527659_n.jpg

যাই হোক আমি কিছুই পারি না তবে প্রতিযোগিতার জন্য কিছুটা চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। চলেন কথা না বারিয়ে যাওয়া যাক মূল আয়োজনে।

প্রয়োজনীয় উপকরণ

352962577_652994849496679_5461907032172075761_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো

🔶• ককশীট
🔶• সিমেন্ট
🔶• পাথর
🔶• পুতি
🔶• রং
🔶• মেজারমেন্ট ফিতা
🔶• গ্লু গান
🔶• কাটার
🔶• রঙিন কাগজ
🔶• কাঁচি
🔶• গাম
🔶• পেন্সিল
🔶• স্কেল
🔶• পানি
🔶• লাইট
🔶• ফুল
🔶• ওয়াটার পাম্প
🔶• পাইপ

প্রস্তুত প্রণালী
১ম ধাপ

352842403_158345467221536_5884398759501978070_n.jpg

প্রথমে আমি ককশীটকে স্কেল দিয়ে মেপে নিব।


২য় ধাপ

352935876_914014009684151_7155459563300750240_n.jpg

তারপর ছুরি দিয়ে কেটে নিব।


৩য় ধাপ

352668957_1300674794220423_5470522476096279514_n.jpg
পাশাপাশি বাক্স তৈরি করে নিচ্ছি।


৪র্থ ধাপ

352943036_185567027803504_5164543839586887918_n.jpg

সামনে আরেকটি উঠান বানিয়ে নিচ্ছি।


৫ম ধাপ

352857264_570785165237548_4637869543414010339_n.jpg

মোটামুটি একটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি।


৬ষ্ঠ ধাপ

352897123_1771982159863570_8697439161478776687_n.jpg

পানি দিয়ে সিমেন্ট গুলিয়ে নিচ্ছি।


৭ম ধাপ

353035848_1418070275646212_1133221912379159438_n.jpg

সিমেন্ট দিয়ে প্রলেপ দিয়ে নিব।


৮ম ধাপ

352861350_6335697196538319_7889268191702729236_n.jpg

পাইপ লাগিয়ে নিচ্ছি।


৯ম ধাপ

353050857_168782949303710_4050488333769615426_n.jpg

মটর ও পাইপ ও সিমেন্ট লাগিয়ে শুকিয়ে নিচ্ছি।


১০ম ধাপ

352962578_275469371516009_2955768697765878891_n.jpg

পাথর লাগিয়ে নিচ্ছি।


১১ তম ধাপ

353068507_247626591248501_8000198238566596286_n.jpg

আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি।


১২ তম ধাপ

348366115_218750587637027_6711960162983615881_n.jpg

মার্কার দিয়ে আমার বাংলা ব্লগ লিখে নিলাম।


১৩ তম ধাপ

353042735_967286931273360_3161576534570099607_n.jpg

সাজিয়ে নিলাম।

352851116_2373090559525035_1782200165946165010_n.jpg

হয়ে গেলো ইউনিক "জলপ্রপাতটা তৈরির DIY প্রোজেক্ট"। এই সময়ে সময়পোযোগী আয়োজন। আশা করি খুব ভালো লাগবে।
যাই হোক আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

ডিভাইস Galaxy A13
লোকেশন ঢাকা
ফটোগ্রাফি জলপ্রপাতটা তৈরির DIY প্রোজেক্ট

Sort:  
 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দারুন একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটার মধ্যে যদি আপনি কয়েকটা রঙিন মাছ ছেড়ে দিতেন তাহলে এটা দেখতে আরো সুন্দর লাগতো।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি এই প্রতিযোগিতা উপলক্ষে জলপ্রপাত তৈরি করেছেন। খুব সুন্দর লাগছে আপনার তৈরি এত সুন্দর জলপ্রপাত দেখে। আপনার ডাই প্রজেক্টটা খুবই সুন্দর ছিল বলতে হয়। আপনি শেষে ডেকোরেশনটা খুবই সুন্দরভাবে করেছেন। শেষে ফটোগ্রাফি গুলো করার পরে অনেক বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। আশা করছি প্রতিযোগিতায় খুবই সম্মানজনক একটা স্থান অর্জন করতে পারবেন।

 3 years ago 

অসাধারণ সুন্দর একটি ডাই পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।জলপ্রপাত তৈরির আইডিয়াটি নিঃসন্দেহে ইউনিক একটি আইডিয়া ছিল আপনার। আপনার জলপ্রপাত তৈরি করার ক্ষেত্রে জলপ্রপাতের পাশে ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। চমৎকার একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

৩৮ তম কনটেস্টের খুব সুন্দর ভাবে আপনি অংশগ্রহণ করেছেন। আপনি অতি চমৎকারভাবে একটি পানির ফোয়ারা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন খরা তৈরি করা বড়ই কঠিন কাজ কিন্তু আপনি চেষ্টা করে সাকসেস করেছেন এত সুন্দর একটি কাজ সম্পন্ন করতে খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর কার্যক্রম দেখে।

 3 years ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার আইডিয়াটা আমার কাছে একেবারে দুর্দান্ত লেগেছে আপু। এককথায় চমৎকার একটি ডাই প্রোজেক্ট তৈরি করেছেন। আপনার ক্রিয়েটিভিটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে একেবারে নিখুঁত একটি ডাই প্রোজেক্ট আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। যা সত্যিই প্রশংসনীয়। আশা করি বিজয়ী হতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38