মজাদার তাওয়া চিকেন রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
১০ ই আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ ।

২২জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

448516468_358360030308018_6878764099202343558_n.jpg

আমাদের বাসায় আগের একটা ছিলো আমার মায়ের হাতে বানানো তবে এখন আর মা বানাতে পারে না একতো তেমন চোখে না আরেক তো বেশ ব্যস্ত সময়।সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মনে হয়। ঘর গুছানো থেকে শুরু করে সব।আর যদি থাকে ছোট বাবু তাহলে তো আর কোন কথায় নেই। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে অনেক দিন পর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।তাওয়া চিকেন রেসিপি। আসলে চিকেনের ভিন্ন ভিন্ন আইটেম তৈরি করতে আমার বেশ ভালো লাগে আর যদি খেতে ভালো হয় তাহলে তো আর কথায় নেই। তাওয়া চিকেনের সাথে নান রুটি খেতে আমাদের ঘরে সকলেরই বেশ পছন্দের আর যদি থাকে মিয়নিস আর আচারী মসলা তাহলে কোন কথাই নেই। আসলে বাসার সবাই একএিত হয়ে ভিন্ন ভিন্ন আইটেম খেতে ভালো লাগে।আমাদের বাসায় ঈদে সবাই একএিত হওয়ার কারনে আমরা তাওয়া চিকেন তৈরি করেছিলাম বিশেষ করে আমার ভাইয়ের ছেলের বেশ পছন্দের খাবার।

448554544_1491545171457515_8901991031184607801_n.jpg

তাই ও আসাতে না বানিয়ে পারলাম না।রেসিপি তৈরি করার পর তার একটাই মতামত ফুপি অনেক মজা হয়েছে, দোকান থেকেও বেশি মজা হয়েছে।স্মোকি স্মোকি ভাব নেওয়ার জন্য বাসায় কয়লা ছিলো কয়লা গরম করে তারপর বাটিতে নিয়প তেল দিয়ে তারপর ভাজা চিকেনে বাটি সহ কয়লা রেখে তারপর ঢেকে দেই তারপর আর কি গন্ধ টা চারদিকে ছড়িয়ে পরে।

প্রয়োজনীয় উপকরণ

448414800_454690303981603_2247983529269979145_n.jpg


উপকরন পরিমান
চিকেন প্রয়োজনমতো
তান্দুরি মসলা প্রয়োজনমতো
লবন সামান্য
আদা রসুন পেস্ট ২ চা চামচ
মরিচের গুড়া ১ চা চামচ
সরিষার তেল পরিমান মতো
সস পরিমান মতো
সয়া সস পরিমান মতো
ওয়েস্টার সস ৪/৫ টি
প্রস্তুত প্রণালী
১ম ধাপ

448842753_438697892346267_3677923823776245354_n.jpg

প্রথমে চিকেন এর টুকরা গুলো ছোট ছোট করে কেটে ধুয়ে পানি জড়িয়ে সবগুলো উপকরণ একে একে করে দিয়ে দিচ্ছি।

২য় ধাপ

448562760_869190465117758_2311389381989340951_n.jpg

হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নিব,তারপর রেস্ট এ রেখে দিব সারারাত ।

৩য় ধাপ

448537186_3727386034175124_4204412642277039363_n.jpg

একটি পেনে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন গুলোকে এক এক করে দিয়ে দিব।

৪র্থ ধাপ

448552328_1136546640751290_6815136867382066522_n.jpg

লাল লাল করে ভেজে নিবো।

৫ম ধাপ

448667139_368768835845622_5534802738566139436_n.jpg

কয়লা গরম করছি।

৬ ষ্ঠ ধাপ

448543374_1164183417961210_516690427166447943_n.jpg

তারপর একটি বাটিতে উঠিয়ে ,তারপর সামান্য তেল দিয়ে ভাজা চিকেনের মাঝখানে রেখে ডেকে দিবো।

448554544_1491545171457515_8901991031184607801_n.jpg

তারপর নামিয়ে চিকেন গুলো মিউনিস দিয়ে পরিবেশন করবো।

হয়ে গেলো আমার আজকের তাওয়া চিকেন রেসিপি। তাহলে কেমন হয়েছে অব্যশই কমেন্টের মাধ্যমে জানাবেন।

তাহলে আজকে এই অব্দি।আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আসলে ছোট বাবু থাকলে যে কোন কাজ করা অনেক বেশি কষ্টের হয়ে পড়ে। তবুও কষ্ট করে করা লাগে কাজগুলো। যাই হোক আপনি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। যেটা দেখে আমার অনেক লোভ লেগে গিয়েছে। এই ধরনের মজাদার এবং লোভনীয় রেসিপিগুলো তৈরি করলে অনেক সুস্বাদু হয়। সবাই একত্রিত হলে এই ধরনের খাবারগুলো খেতে সত্যি ভালো লাগে। আর ঈদের সময় যেহেতু একত্রিত হয়েছিলেন, তাই এটা তৈরি করেছিলেন শুনে ভালো লাগলো। নিশ্চয়ই সবাই অনেক আনন্দ সহকারে এবং মজা করে খেয়েছিলেন এটা।

 2 years ago 

আপনি আজকে লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। তাওয়া চিকেন রেসিপি দেখে ভীষণ লোভ লেগে গেলো। তাছাড়া এধরনের রেসিপি গুলো খেতে আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। আপনার তৈরি এই রেসিপিটা দেখে মনে হচ্ছে এখনি নিয়ে খেয়ে ফেলি। ভীষণ লোভনীয় লাগছে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আসলেই লোভনীয় একটা রেসিপি,আর সবাই মিলে খেলে আরো ভালো লাগে।আপনাকে ধন্যবাদ

 2 years ago 

বাসায় ভিন্ন উপায়ে তাওয়া চিকেন রেসিপি তৈরি করেছেন দেখতে তো বেশ লোভনীয় লাগছে নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু হয়েছিল। যাইহোক ভিন্ন আইডিয়া নিয়ে মজাদার চিকেন রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যা ভাইয়া খেতে বেশ ভালো হয়েছে। সবাই অনেক পছন্দ করেছে।আপনাকে অনেক ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

তাওয়া চিকেন রেসিপি টা নতুন দেখলাম।খুবই মজাদার হয়েছিল মনে হচ্ছে। খুব সুন্দর করে গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য

 2 years ago 

আমি নিজেও এই নিয়ে দুইবার ট্রাই করেছি,বাসায় বানিয়ে দেখবেন ভালো লাগবে।ধন্যবাদ

 2 years ago 

ছোট বাবুকে নিয়ে রান্না করা সত্যি অনেক কঠিন হয়ে গেছে আপনার। তবে আপনি কিন্তু বেশ মজার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।তাওয়া চিকেন রেসিপি অসাধারণ হয়েছে। এভাবে কখনো রান্না করা হয়নি। আজকে আপনার কাছে এই রেসিপি শিখতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আর বলিয়েন না, কাজ করতে নিলে কতবার যে উঠে, আমার পাঁচ মিনিটের কাজ ঘন্টা লেগে যায়।ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

বাড়িতে সদস্যের সংখ্যা যখন বেশি থাকে তখন বিভিন্ন রকম খাবার তৈরি করে একসাথে খাওয়া হলে আলাদা রকম অনুভূতি কাজ করে। অনেক মজাদার একটা খাবার তৈরি করেছেন দেখছি। খাবারটা দেখেই তো বোঝা যাচ্ছে অনেক মজাদার ছিল। মজাদার তাওয়া চিকেন দেখিয়ে দুপুরবেলায় একেবারে লোভ লাগিয়ে দিলেন। নিশ্চয়ই আপনাদের কাছে আলাদা রকম ভালো লাগা কাজ করেছিল এটা খাওয়ার সময়। কারণ সবাই একসাথে ছিলেন খেতে নিশ্চয়ই ভালো লেগেছে।

 2 years ago 

কি দারুণ বানিয়েছেন আপু তাওয়া চিকেন রেসিপি।ভীষণ চমৎকার লোভনীয় হয়েছে আপনার তাওয়া চিকেন গুলো।দেখেই তো লোভ লেগে গেলো।তাওয়া চিকেন রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপু আপনি তো বেশ মজার রেসিপি বানিয়েছেন।তাওয়া চিকেন খুব সুন্দর করে বানিয়েছেন। ফ্যামিলি সদস্য একসাথে হলে এই ধরনের রেসিপি গুলো বানালে খেতে বেশ ভালই লাগে। আর এই রেসিপিগুলো দিয়ে রুটি খেতে বেশ মজা লাগে। নিশ্চয় আপনাদের ফ্যামিলি এবং আপনার ভাইয়ের ছেলে রেসিপি খেয়ে বেশ মজাই পেয়েছে। আমার তো মন চাইতেছে আপনার রেসিপিটি খেয়ে ফেলতে। খুব লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

বাহ্ রেসিপির নাম টি তো দারুন। তাওয়া চিকেন। বেশ দারুন হয়েছে মনে হচ্ছে। আমার কাছে তো মনে হচ্ছে বেশ মজা করেই সবাই মিলে খেয়েছেন। আপনি খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60398.95
ETH 1628.09
USDT 1.00
SBD 0.41