পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি ।

in আমার বাংলা ব্লগ2 years ago
২ রা আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ ।

১৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

445958332_805273481561278_8479632450872965606_n.jpg

বাসায় সবাই ঈদ উপলক্ষে একএিত হওয়াতে কাজে কর্মে মন বসতে পারছি না।অনেক কষ্ট করে লিখতে বসেছি।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে রেসিপি একটি শেয়ার করবো।আমি আজকে একটি পটলের রেসিপি শেয়ার করবো।আসলে পটল বেশির ভাগ আমার কাছে ভেজে খেতেই বেশি ভালো লাগে।তবে মাঝে মাঝে রান্না করেও খেতে ভালোই লাগে।বেশির ভাগ সময় ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে।আমার বাসায় সেইদিন ইলিশ মাছ ছিলো না তাই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছিলাম।খেতে বেশ ভালোই লেগেছে। তাছাড়া পটলে অনেক ভিটামিন রয়েছে। পটলের নানান পদ ই আমার ভালো লাগে তবে বিচিগুলো একেবারে বিরক্ত লাগে তাই পেটলের বিচি ফেলে আমি রান্না করি তবে ভাজলে বিচি রাখলে খেতে খারাপ লাগে না।যাই হোক চলুন তাহলে চলে যাই মূল রেসিপি তে।

প্রয়োজনীয় উপকরণ

447881279_1161292338327966_5195387491143451668_n.jpg


উপকরন পরিমান
পটল প্রয়োজনমতো
পেঁয়াজ প্রয়োজনমতো
লবন সামান্য
আদা রসুন পেস্ট ২ চা চামচ
মরিচের গুড়া ১ চা চামচ
তেল পরিমান মতো
আলু পরিমান মতো
তেলাপিয়া মাছ পরিমান মতো
কাঁচা মরিচ ৪/৫ টি
প্রস্তুত প্রণালী
১ম ধাপ

447881054_992669665884603_7600487901354886634_n.jpg

লবন হলুদ মরিচ দিয়ে পটল ও আলু মাখিয়ে নিব।

২য় ধাপ

447900704_775784784396590_1687962979950445701_n.jpg

তেলে ভেজে নিব।

৩য় ধাপ

446043231_335589929641043_5639474427063328173_n.jpg

মাছ গুলোও হলুদ মরিচ লবন মাখিয়ে নিব।

৪র্থ ধাপ

447777543_381657271045187_2366154790063451981_n.jpg

মাছগুলো ভেজে নিচ্ছি।

৫ম ধাপ

447859082_831255168438803_6654480852846055452_n.jpg

পেঁয়াজ কষিয়ে নিবো সামান্য তেলে।

৬ ষ্ঠ ধাপ

447836526_997162571848806_3055475197162354454_n.jpg

আদা রসুন পেস্ট দিয়ে দিব।

৭ম ধাপ

448148005_3534896270135471_4978403070673871604_n.jpg

হলুদ মরিচ লবন দিয়ে দিব।

৮ম ধাপ

446066401_2397400543798477_4706553946384845076_n.jpg

সামান্য পানি দিয়ে কষিয়ে নিব।

৯ম ধাপ

448101449_409196705171757_4849106347202476131_n.jpg

ভাজা আলু পটল দিয়ে দিলাম।

১০ম ধাপ

446065624_1431662440826384_3117288308081213710_n.jpg

উল্টে পাল্টে নিয়েছি।

১১ তম ধাপ

436360398_499101302545917_4871088314697749366_n.jpg

কাঁচা মরিচ দিয়ে দিব ।

১২ তম ধাপ

441923938_450310207702557_1766838364962506857_n.jpg

পানি দিয়ে দিব ।

১২ তম ধাপ

444789340_389541950184853_8577662061527796883_n.jpg

ফুটে উঠলে ভাজা মাছ গুলো দিয়ে দিব ।

445958332_805273481561278_8479632450872965606_n.jpg

তারপর লবন চেক করে পরিমান মতো ঝোল রেখে নামিয়ে পরিবেশন করবো।

হয়ে গেলো আমার আজকের পটল দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। তাহলে কেমন হয়েছে অব্যশই কমেন্টের মাধ্যমে জানাবেন।

তাহলে আজকে এই অব্দি।আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের অনেক সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই রেসিপি খেতে আমার কাছে খুবই ভালো লাগে কেননা গরমের দিনে এটা খাওয়ার মধ্যে মজা পাওয়া যায়। গ্রাম অঞ্চলে এমন রেসিপি খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়।

 2 years ago 

পটল আলু দিয়ে চমৎকার সুন্দর ও সুস্বাদু করে তেলাপিয়া মাছের রেসিপি করেছেন। ভীষণ চমৎকার লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। রন্ধন প্রণালী ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। আপনার রেসিপি পরিবেশনে আমার অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

যে কোন মাছের মধ্যে পটল মিশ্রণ করলে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। তবে পটল মিশ্রণ করার জন্য রেসিপি টি একটু বেশি মজাদার হয়েছিল।

 2 years ago 

আর দুইদিন পরেই ইদ সবাই অনেক ব্যস্ত রয়েছে পরিবারের সাথে ঠিকি বলেছেন আপনি।আজকে অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন খুব সুন্দর লাগছে দেখতে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আজ আপনি আমাদের মাঝে পটল আলু দিয়ে মাছের রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখতে খুব সুন্দর হয়েছে। আসলে এভাবে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করলে খেতে বেশ দারুন লাগে। আশা করছি আপনার রান্নাটিও বেশ মজাদার হয়েছিল। আপনি রেসিপির উপকরণ ও ধাপগুলো সুন্দরভাবে লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঈদ উপলক্ষে বাসায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তাহলে। ব্যস্ততার মাঝেও আমাদের সাথে পোস্ট শেয়ার করেছেন। বেশ মজার একটা রেসিপি শেয়ার করেছেন। বড় মাছ দিয়ে এভাবে আলু এবং পটল একসাথে রান্না করে খাওয়ার মজাই আলাদা। বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন পুরো রেসিপিটা। ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকে তো আপনি খুব মজার রেসিপি করেছেন। আলু এবং পটল দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি করেছেন। তবে পটল আমার কাছে ভাজি খেতে ভালোই লাগে। তবে এ ধরনের রেসিপি দিয়ে গরম ভাত গরম রুটি খেতে বেশ মজাই লাগে। খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা বেশ দারুণ ছিল। দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। আপনি অত্যন্ত সুন্দরভাবে রেসিপিটি সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে তুলে ধরেছেন। এই ধরনের রেসিপিগুলো খেতে বেশ ভালো লাগে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39