কচুর লতি দিয়ে চিংড়ির রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
৭ই বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ ।

২০ ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

436868723_1456565818612336_1963162411614895069_n.jpg

মনটা বেশ খারাপ। আসলে কাছের রিলেটিভ মারা গেলে বেশ খারাপ লাগে। ভাবলাম কাজে ফিরলে হয়তো ভালো লাগবে তাই আবার কাজে ফিরা। যাই হোক আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে লতি দিয়ে চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। বেশ কিছুদিন আগে আমাদের পাশের বাসার আপু গ্রামের বাড়ি থেকে লতি দিয়েছিলো। দেশি লতি দেখে শখ করে নিয়েছিলাম। বেশ যত্ন করে রান্না ও করেছিলাম কিন্তু খেয়ে দেখি বেশি গলা ধরে পরে আর সাহস পাই নি খাওয়ার জন্য কিন্তু বেশ মজা হয়েছিলো। চলুন কথা না বারিয়ে যাওয়া যাক মূল আয়োজনে।

রেসিপির ছবি

436226114_764833425715126_3185827432849107795_n.jpg

প্রয়োজনীয় উপকরণ

437082659_2136266773398823_4012592279213940920_n.jpg


উপকরণগুলা লিখে দেওয়া হলো।
উপকরন পরিমান
কচুর লতি প্রয়োজন মত
চিংড়ি প্রয়োজন মত
তেল ২ টেবিল
লবন সামান্য
হলুদ গুঁড়া ১ চা চামচ
রসুন পেস্ট ১ চা চামচ
পেঁয়াজ ৩টি
কাঁচামরিচ ২/৩ টি
আলু প্রয়োজন মত
প্রস্তুত প্রণালী


♻♻♻১ম ধাপ ♻♻♻

435861948_746815980972621_6638051211309474253_n.jpg

প্রথমে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিব।


♻♻♻২য় ধাপ ♻♻♻

436784333_1566554550858728_879517306992874147_n.jpg

পেঁয়াজ একটু লাল লাল হয়ে এলে তাতে রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট দিয়ে দিব।


♻♻♻৩য় ধাপ ♻♻♻

436748872_408200742166416_278790641751269071_n.jpg

সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

437016715_450945777331283_3795700704201725038_n.jpg
হলুদ মরিচ দিয়ে দিব।

♻♻♻৫ম ধাপ ♻♻♻

436068997_786437693445634_2782326302249714825_n.jpg
তারপর চিংড়ি গুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিব।


♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻

436259085_1268146130810926_6600237293401233762_n.jpg
তারপর চিংড়ি গুলো ভালো করে কষিয়ে টমেটো দিয়ে দিব।


♻♻♻৭ম ধাপ ♻♻♻

436226889_2749191325233133_2588276391464461632_n.jpg
লতি দিয়ে দিব।


♻♻♻৮ম ধাপ ♻♻♻

436771009_781209140650793_5918421292764673766_n.jpg
উল্টিয়ে পাল্টিয়ে নিব।


♻♻♻৯ম ধাপ ♻♻♻

438204065_309230088858745_3326508461532897148_n.jpg
সিদ্ধ হয়ে এলে তাতে সামান্য পানি দিয়ে দিব।

436096556_1347467102586937_3058345001048725907_n.jpg
কাঁচামরিচ দিয়ে পরিমান মত ঝোল রেখে নামিয়ে নিব।

436226114_764833425715126_3185827432849107795_n.jpg
হয়ে গেলো কচুর লতির রেসিপি।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

কচুর লতির সঙ্গে চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ ভালই লাগে। এই দুটোর কম্বিনেশন আমার কাছে মনে হয় অনেক ভালো হয়। যদিও আপনাদের গলা ধরেছিল তাহলে তো মজা করে খেতে পারেননি। তবে এই রেসিপিটি কিন্তু দারুন লাগে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না আমার খুব পছন্দের। কালকেও লতি ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়েছে। গরম ভাতের সাথে লেবু দিয়ে লতি খাওয়ার মজাই আলাদা। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। তৈরি করা ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কচুর লতি দিয়ে চিংড়ির রেসিপিটি বেশ দারুন ছিল। এই ধরনের রেসিপি খেতে আমার অনেক ভালো লাগে। আপনি বেশ দারুন দক্ষতায় সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। রেসিপিটি দেখে শিখতে পারলাম। বেশ দারুন ভাবে জমে উঠেছে।

 2 years ago 

আমার খুব প্রিয় এই রেসিপিটি। কিন্তু গলা ধরার ভয় খাওয়া হয় না। যদিও রান্না করি তবে লেবু দেই,তাতে গলা ধরে না।এতো মজা করে রান্না করার পর খেতে না পারলে বেশ খারাপ লাগে। আর যদি সেই রেসিপিটি মজা হয় তবে কস্টের পরিমাণ আরও বেড়ে যায়। তবে দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি বেশ মজা হয়েছিল।বেশ লোভনীয় লাগছে রেসিপিটি।

 2 years ago 

আমার সব থেকে পছন্দের একটি রেসিপি শেয়ার করলেন আপু। কচুর লতি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি আমার খুবই প্রিয়। যদিও এলার্জির জন্য বেশি একটা খাওয়া হয় না। তারপরও মাঝে মাঝে খেয়ে ফেলি লোভ সামলাতে না পেরে। খুবই লোভনীয় লাগছে আপনার তৈরি রেসিপি টি।

 2 years ago 

কচুর লতি দিয়ে চিংড়ির রেসিপিটি বেশ মজাদার হয়েছে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেকদিন ধরে ভেবে আছি কচুর লতি রান্না করব। তবে কচুর লতি যেন রান্না করা হয়ে ওঠে না। শুনেছি অনেক জায়গায় কচুর লতি আবাদ করা হয়। তবে আমাদের এখানে এমনিতেই পাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে অনেক সুন্দর রান্না করেছেন। জানিনা কতটা সুস্বাদু ছিল তবে খেয়ে দেখা প্রয়োজন। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই দারুন একটা রেসিপি শেয়ার করছেন। সচরাচর গ্রামের মানুষ এই কচুর লতি খায় না। তবে আমি যখন ঢাকায় গিয়েছিলাম তখন ফুফুমণির বাসায় এই কচুর লতি একবার খেয়েছিলাম। সত্যিই আমার কাছে দারুণ লেগেছিল খেতে। আজকে আপনারা রেসিপি দেখে এখনই মনে হচ্ছে খেতে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে যে কোন তরকারি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আপনার কচুর লতি দিয়ে চিংড়ির রেসিপি বেশ দুর্দান্ত হয়েছে। রন্ধন প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। এত চমৎকার রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38