কয়েকটি ফুলের ফটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
২৮ ই অক্টোবর ২০২৩ খৃস্টাব্দ ।
আজ রোজ শনিবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
|
|---|
কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম।বেশ কিছু দিন আগে কৃষিমেলায় গিয়েছিলাম সেখানে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম।বিভিন্ন জায়গা থেকে মানুষ যার যার ছাদ বাগানের বেশ কিছু গাছ এনেছিলো পরিচিত মানুষের সাথে গাছ বিনিময় করতে।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। আসলে আমি তেমন ফোটোগ্রাফি করতে পারি না ,তারপর ও সবার দেখি একটু আকটু চেষ্টা করি। আমার এই গ্রপে অনেকে অনেক সুন্দর সুন্দর ফোটোগ্রাফি করে যা দেখতে আমার বেশ ভালো লাগে। তো চলুন কথা না বারিয়ে ফোটোগ্রাফি গুলো দেখি আসি।
এই হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ।এগুলাতে ফুল ফুটে।দেখতে বেশ ভালেই লাগপ।বিভিন্ন রকম ফুল ফুটলে দেখতে বেশ ভালো লাগে।
এগুলোর নাম হচ্ছে সাকুলেন্ট। এগুলো ইনডোর গাছ। দেখতে ভালোই লাগে।এগুলোর পাতা লাগালেও গাছ হয়।
এগুলোও ইনডোর গাছ সম্ভবত। আসলে গাছ দেখলেই আমার গাছ কিনতে ভালো লাগে।আগে স্কুলে থাকাকালীন সময় স্কুলের সামনে গাছের দোকান ছিলো,সেখান থেকে টিফিনের টাকা জমিয়ে গাছ কিনতাম।
রঙিন গাছ। এগুলো ও ইনডোর গাছ।ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।
এগুলো দেয়াল লে ঝুলানো গাছ।বারান্দা কিনবা বাসার সামনে এই গাছ গুলো লাগালে ভালো লাগে। দাম একটু বেশি তবে সুন্দর।
এই হচ্ছে সুইট লেমন গাছ। যদিও নাম সুইট লেমন তবে অনেক টক।
পিটুনিয়া ফুল গাছ।কালারটা বেশ মিষ্টি।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | flowers |
| link | (Source) |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনি আজকে খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ফুল সৌন্দর্যের প্রতিকার এই ফুল সবাই পছন্দ করে। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এসব শুনে খুব চমৎকার করে বন্যাও করেছেন আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ফুল গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি করতে আমার কাছেও খুব ভালো লাগে। আজ আপনি বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। সুইট লেমন গাছ দেখে ভালো লাগলো। সাকুলেন্ট এর সৌন্দর্য বেশ অসাধারণ। হলুদ গাঁদা ফুলের নান্দনিক সৌন্দর্য বেশ চমৎকার। আমাদের মাঝে এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপু আপনার ফটোগ্রাফির মধ্যে বেশ কিছু গাছ দেখতে পেলাম আর সাথে এদের নাম ও জানতে পারলাম। এই গাছগুলো ছাদ কিংবা বারান্দায় অথবা দেয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ক্যাকটাস জাতীয় গাছগুলো বরাবরই খুব সুন্দর লাগে দেখতে। আমার বাসায় কিছু ইনডোর প্লান্ট আছে। শীত এসেছে গাদা ফুলের সুন্দর সমাহার দেখা যাবে যেমন আপনার ফটোগ্রাফিতে দেখিয়েছেন। সুইট লেমন শুনে আমিও ভেবেছিলাম মিষ্টি লেবু হবে কিন্তু বাস্তবে ত আসলে সেটা না। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপু।
বেশ অনেক ধরনের গাছ দেখলাম এগুলো মূলত ছাদে কিংবা বারান্দায় লাগালে আসলেই ভালো লাগে, আমার মাঝে মাঝে ইচ্ছে করে ডেকোরেট করার জন্য এগুলো কিনে নিয়ে আসি কিন্তু যত্ন করতে পারবো না এজন্য আর কেনা হয় না।
বেশ কয়েক রকমের ঔশোধি এবং ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।
বিশেষ করে বল কেকটাস অনেকদিন পরে দেখলাম।
তাছাড়া গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।
আপনার তোলা সবকয়টি ফটোগ্রাফির মধ্যে ইনডোর গাছের ফটোগ্রাফি এবং গাঁদা ফুলের ফটোগ্রাফিটি দেখতে ঝাঁপসা লাগছে। বাকি সব ফটোগ্রাফি গুলো দেখতে মোটামুটি সুন্দর লাগছে। জবা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
নাম সুইট হলেও লেবু টক হা হা। দেখেও মনে হচ্ছে লেবু টক। ঐ গাছগুলো সাধারণত বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য রোপন করা হয়ে থাকে। বেশ সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।
ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সাকুলেন্ট গাছটি অনেক দেখেছি কিন্তু নাম জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে আজকে জানতে পারলাম। তাছাড়া ক্যাকটাস গাছের ছবিগুলো খুব ভালো লাগছে দেখতে। সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে।