মজাদার স্বাদের কাঁকরোল ভাজির রেসিপি।
আমি @rahimakhatun
from Bangladesh
২৬ এ শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ ।
১০ আগষ্ট ২০২২ খ্রিস্টাব্দ ।
|
|---|
কেমন আছেন সবাই ?আশা করি ভালো আছেন। আমি ও সৃষ্টিকর্তার অশেষ রহমতে বেশ ভালো আছি। আসলে যদিও গরমে ভালো থাকাটা বেশ কষ্টকর ,তবুও মানুষ আস্তে আস্তে সবকিছু সহ্য করা শিখে যায়। যাই হোক এত দিন বেশ গরম পরার পর আজ সকাল থেকে মোটামুটি ঠান্ডা বাতাস। অনেক গরম কমে গিয়েছে।তারপর ও কেন জানি সময়গুলো ভালো যাচ্ছে না,কেন জানি অনেক চেষ্টা করে পারছি না।যাই হোক প্রতিদিনের মত আজও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি।
|
|---|
Device- Galaxy A13
|
|---|
কাঁকরোল কে সুপার ফুড কিংবা স্বগীয় ফুড বলা হয়।এতে প্রচুর পরিমান ভিটামিন রয়েছে। যাই হোক কথা না বারিয়ে,আমি চলে যাব মূল রেসিপিতে।
প্রয়োজনীয় উপকরণ |
|---|
| উপকরন | পরিমান | |||
|---|---|---|---|---|
| কাঁকরোল | প্রয়োজন মত | |||
| মরিচের গুড়া | ২ চা চামচ | |||
| তেল | ২ টেবিল চামচ | |||
| লবন | সামান্য | |||
| হলুদ গুঁড়া | ১ চা চামচ | রসুন পেস্ট | ১ চা চামচ | |
| পেঁয়াজ | ৩টি | |||
| কাঁচামরিচ | ২/৩ টি | |||
প্রস্তুত প্রণালী |
|---|
প্রথমে কাঁকরোল গুলোকে ভালো করে ধুয়ে,চাক চাক করে কেটে লবন,হলুদ,মরিচ দিয়ে মাখিয়ে নিব।
একটি পেনে তেলে গরম করে নিব।
একটা একটা করে মেখে রাখা কাঁকরোল গুলো দিয়ে দিব।
ভাজা হয়ে গেলে এক এক করে নামিয়ে নিব।
তারপর একই পেনে অল্প কিছু তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ ফালি দিয়ে দিব।
তারপর ভাজা কাকরোল গুলো দিয়ে ভালো করে কসিয়ে নিব।
ব্যস হয়ে গেলে স্বাদের কাঁকরোল ভাজি।আপনারা বাসায় তৈরি করে জানাবেন কেমন লেগেছে।
আজ এই অব্দি আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে,সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | recipe |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমার পছন্দের সবজির মধ্যে একটি হলো কাঁকরোল। কাঁকরোল ভাজি করে খেতে ভীষণ মজা হয়। সাথে যদি গরম ভাত থাকে তাহলে তো কথাই নেই।
তাই আপনার পছন্দের সবজি,তাহলে তো ভালো রেসিপিই দিলাম আপনার জন্য।শুভেচ্ছা নিবেন।ধন্যবাদ
মাশাআল্লাহ আপু অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। কাঁকরোল এই রকম করে ভাঁজি করে খেলে গরম ভাতের সাথে আসলেই অনেক ভালো লাগে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।
আসলেই গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে।কাঁকরোল ভাজির রেসিপি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ
আপু আপু সকাল সকাল আপনার কাররোল ভাজা রেসিপি টা ভালো লাগলো ৷আর বর্তমান সময় কাকরোল প্রতিনিয়ত কাকরোল খাচ্ছি
প্রতিনিয়ত কাঁকরোল খাচ্ছেন।ভালো তো।
তাই নাকি😜😜।প্রতিনিয়ত কাঁকরোল। যাউ হোক ভালো ছিলো
অনেক সুন্দর ভাবে কাঁকরোল ভাজি রেসিপি দেখিয়েছেন। এটি দেখতে অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক মজাদার হবে এটাই আমার বিশ্বাস। এর প্রতিটি কাজ ধাপে ধাপে দেখিয়েছেন বলে যে কোন কেউ সহজে তৈরি করতে পারবে। ধন্যবাদ এত সুন্দর একটি কাকরোল ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বিশ্বাস বাবারে।😜😜 যাই হোক ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে
মজাদার স্বাদের কাঁকরোল ভাজির রেসিপি। সব ভাজা জিনিসই আমার খুব বেশি প্রিয় কারণ ভাজা জিনিস খেতে আমার খুব ভালো লাগে আর আপনার কাঁকরোল ভাজের পদ্ধতি দেখে আমার জিভে জল চলে এসেছে প্রতিটা ধাপে চমৎকার হয়েছে ধন্যবাদ এত সুন্দর কাঁকরোল আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হা হা জিভে জল আসলে,এখনই কাঁকরোল ভাজি করে খেয়ে ফেলেন।তাহলেই হবে।আপনাকে অনেক ধন্যবাদ।
কাঁকরোল আমার খুবই প্রিয়। কাঁকরোল ভাজি খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। বেশ কিছুদিন আগেও আমি কাঁকরোল বাজি খেয়েছিলাম। খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়ে থাকে এটি। শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
মাঝে মাঝে এভাবে কাঁকরোল ভাজি খেতে ভালোই লাগে।আপনি শুরু থেকে শেষ অব্দি দেখেছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ
মজাদার স্বাদের কাঁকরোল ভাজির রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। সত্যিই অসাধারণ রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি পরিবেশন আমার অনেক ভালো লেগেছে।
মজাদার স্বাদের কাঁকরোল ভাজির রেসিপি আসলেই বেশ সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপনাকে।শুভ কামনা রইলো 🌷
আপু আপনার কাকরোল রান্না যেমন দেখতে ভালো লেগেছে আমার কাছে ঠিক তার চেয়ে বেশি ভালো লেগেছে এই পোস্ট এর মার্ক ডাউন কোড ব্যবহার। বিভিন্ন কোড ব্যবহার করে পোস্ট অনেক মানসম্মত তৈরি করেছেন এবং রান্নার উপাদান গুলো সুন্দর টেবিলের মাধ্যমে তুলে ধরেছেন দেখে বেশ ভালো লাগলো।
আসলে টেবিল করে উপকরন লিখলে দেখতে বেশ ভালো লাগে।ধন্যবাদ প্রশংসনীয় মন্তব্য করার জন্য।ধন্যবাদ
আপনি খুবই দারুণভাবে কাঁকড়োল ভাজি করেছেন। যা দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। তবে আমি কখনো এভাবে কাঁকরোল ভাজি করে খাইনি।
আপু এভাবে কাঁকরোল ভাজি না খেলে, একবার খেয়ে দেখবেন। আশা করি খারাপ লাগবে না।ধন্যবাদ
মজাদার স্বাদের কাঁকরোল ভাজির রেসিপি। দেখে তো লোভ সামলাতে পারছি না কাকরোল আমি অনেক পছন্দ করি গরম ভাতের সাথে পরিবেশন করেছেন দেখতে আরো সুন্দর লাগছে আপনার রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইলো।
গরম ভাতের সাথে কাকঁরোল ভাজি খেতে আমার কাছে ও বেশ ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া আপনাকে🌹🌸