লইট্যা শুঁটকি মাছ দিয়ে বেগুনের তরকারির রেসিপি

in আমার বাংলা ব্লগ5 years ago

"আসসালামু আলাইকুম"


আজ ২১অগ্রহায়ন ১৪২৮ বঙ্গাব্দ ও ৩০শে রবিউস সানি ১৪৪৩ হিজরী এবংসোমবার ৬ই ডিসেম্বর ২০২১ । আজ ষড়ঋতুর (হেমন্তকাল)।

হাই ,আমি রাহিমা খাতুন নেভি। আমার স্টিম আইডির নাম @rahimakhatun। আমি আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে লইট্যা শুঁটকি দিয়ে বেগুনের তরকারি।

শুঁটকি দিয়ে বেগুনের তরকারি।

261368578_928240437801373_7874726826074390749_n.jpg


শুঁটকি দিয়ে বেগুনের তরকারির ছবি

বাঙালিরা শুঁটকি পছন্দ করে না। এমন মানুষ খুব কম আছে। শুঁটকি দিয়ে নানান পদ তৈরি করা যায়। শুঁটকির তরকারি কিংবা ভর্তা দিয়ে অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যায়। তাছাড়া এখন গ্রামে বিয়ে বাড়িতে এখন শুঁটকি ভর্তার একটা আইটেম থেকেই। শুঁটকির চাহিদা বাড়েই চলছে। দিন দিন শুঁটকির দামও বাড়ছে। বেগুন দিয়ে শুঁটকি বিভিন্ন ভাবে রান্না করা যাই। তেল ছাড়াও রান্না করা যায়। আমি সামান্য তেল দিয়ে রান্না করেছি।

শুঁটকি ও বেগুনের উপকারিতা
শুঁটকিতে সাধারণ মাছের তুলনায় আমিষ ,খনিজ লবনের পরিনাম বেশি। বেগুন একটি সুপরিচিত ও সহজলভ্য সবজি।এতে রয়েছে খনিজ পর্দাথ ,উচ্চ মাত্রার ফাইবার ও নিম্ন মাত্রার কার্বো হাইড্রেড। আলুতে ভিটামিন সি ,আয়রন ,প্রোটিন আছে। কথা আর বাড়াবো না। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে কি কি উপকরণ লাগবে জেনে নেই
প্রয়োজনীয় উপকরণ

260099193_746885576704072_3965261038698274005_n.jpg



উপকরন পরিমান
মাজারি সাইজের বেগুন ৪/৫টি
হলুদ ৩চা চামচ
লবন সামান্য
মরিচ ২চা চামচ
রসুন ৩চা চামচ
শুঁটকি পরিমান মতো
পেঁয়াজ ৪/৫ টি
তেল ২ টেবিল
কাঁচা মরিচ ৪/৫টি
আলু ২ টি
ফুলকপি ডাটা ৪/৫টুকরা
ধনেপাতা ৪/৫ টি

44.jpg

ফুলকপি ডাটাগুলা আগে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে।



ফুলকপি ডাটা গুলা সিদ্ধ হতে সময় লাগে তাই ,আগে ৬০% সিদ্ধ করে নিতে হবে। আমি প্রেসার কুকারে সিদ্ধ করবো। কারণ তাড়াতাড়ি হবে।

262614836_306551198034937_839172496320107190_n.jpg

তারপর আলু পেঁয়াজ দিয়ে দিতে হবে।

263489238_644827973355078_4416215043382512114_n.jpg

তারপর তাতে পানি, লবন ,মরিচের গুঁড়া ,রসুন দিয়ে শুঁটকি মাছ দিয়ে সিদ্ধ করে নিতে হবে।



আমি পেসার কুকার থেকে হাড়িতে নিয়ে নিয়েছি। তারপর আর বেশি সময় লাগবেনা।

260777854_1233230913831741_2313466790326677811_n.jpg

শুঁটকি হয়ে এলে। তাতে বেগুন গুলা দিয়ে দিবো।

263414669_4580203985429176_3964983897407707318_n.jpg

বেগুনগুলা সিদ্ধ হচ্ছে।

263316078_434107301693825_5716442852727111324_n.jpg

সিদ্ধ হওয়ার পর ,একটি কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে।

263358075_1015197245695405_1761370640094878916_n.jpg

পেঁয়াজগুলা বেরেস্তা হওয়ার পর ,তরকারিতে ঢেলে দিতে হবে।

262127483_324156249526485_7502060974011459997_n.jpg

ধনিয়া পাতা,কাঁচা মরিচ দিয়ে দিতে হবে।

261368578_928240437801373_7874726826074390749_n (1).jpg

ব্যস হয়ে গেলো ,শুঁটকি মাছ ও বেগুনের তরকারি।


তারপর গরম ভাতের সাথে খেতে অনেক টেস্টি। আপনারা বাসায় একদিন তৈরি করে খেতে পারেন ,আশা করি মন্দ লাগবে না। আজ আর নয়। আবার এসব নতুন কোনো ব্লগ নিয়ে ,সেই পযর্ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে

ফটোগ্রাফার
@rahimakhatun
অবস্থান
রাজশাহী

ডিভাইস
realme 8.5G

Sort:  
 5 years ago 

এটি খুবই সুস্বাদু, আপনি যে খাবারটি দেখান তা আমাকে ক্ষুধার্ত করে তোলে এবং এখনই এটি খেতে চাই।

 5 years ago 

আপনার রেসিপিটি খুবই সুন্দর হয়েছে। লইট্টা শুটকি আমার কাছে খুবই ভালো লাগে ।তবে শুটকি বেগুন দিয়ে আমি কখনো রান্না করে খাই নি ।আজই আপনার থেকে প্রথম দেখলাম। ভালো হলো নতুন একটি রেসিপি শিখে নিলাম। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরেছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 5 years ago 

আপনার রেসিপি সুস্বাদু ছিল. এটি উপাদেয় বলে মনে হচ্ছে। আজ প্রথম তোমার কাছ থেকে দেখলাম। নতুন রেসিপি চেষ্টা করা সবসময় মজাদার। আপনি আমাদের প্রতিটি পর্বকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমাদের সাথে এই সুন্দর থালা ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ. আপনার জন্য অনেক অনেক দোয়া। |

 5 years ago 

লইট্টা শুটকি মাছটা আমার কাছে অনেক ভালো লাগে।আমি অবশ্য ভুনা করে খেয়েছি এভাবে কখনও বেগুন দিয়ে রান্না করিনি।আপনাকে বেগুন দিয়ে মাছের সাথে একেবারে মিশিয়ে ফেলেছেন দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ লইট্টা শুটকির নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 5 years ago 

শুটকি আমার খুবই পছন্দের একটি খাবার। বিশেষ করে এই লইট্টা শুঁটকি।কিন্তু এভাবে কখনও আলু এবং ফুলকপির ডাটা দিয়ে লইট্টা শুটকি খাওয়া হয়নি। কিন্তু আপনার আজকের শুটকির রেসিপি দেখে মনে হচ্ছে এভাবে রান্না করলেও বেশ মজাদার হবে। আপনার রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে শুটকি রান্নার নতুন একটি পদ্ধতি জানতে পারলাম।

 5 years ago 

লইট্যা শুটকি আমার খুবই পছন্দের। আমার বাড়ীতে প্রায় সময় লইট্যা শুটকির ভুনা খাওয়া হয়, তবে হ্যা, বেগুন দিয়েও খেয়েছি আমি সেই রকম স্বাদের হয়। সত্যি বলতে লইট্যা শুটকি বেগুন এবং টমেটো দিয়ে ভুনা করলে সব সময়ই স্বাদের হয়।

আপনার রান্নার উপস্থাপনা ভালো লেগেছে, বেশ দারুণ উন্নতি করেছেন আপনি। শুভ কামনা রইলো আপনার জন্য। ধন্যবাদ

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া,,আপনি আসলে অনেক ইনস্পিরেশন দিয়েছেন।আপনাদের ইনস্পিরেশনের জন্যই ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।

 5 years ago 

লইট্টা মাছ দিয়ে বেগুন এর অনেক সুস্বাদু একটি রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।আমার কাছে লইট্টা মাছ খুবই ভালো লাগে, তবে এখন কেন জানি বেগুন খেতে ইচ্ছে করেনা। তবে লইট্যা মাছ দিয়ে বেগুন রান্না করলে খুবই সুস্বাদু লাগে যেটা আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে। আপনি অনেক চমৎকার ভাবে আপনার রেসিপিটা আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ🎊🎊

 5 years ago 

আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়েছে। শুটকি মাছের সাথে বেগুন রান্না খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার পোষ্টের উপস্থাপন গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। ফটোগ্রাফির গুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64684.42
ETH 1871.28
USDT 1.00
SBD 0.38