হঠাৎ অপ্রত্যাশিত প্রয়োজনীয় উপহার
আমার বাংলা ব্লগের সকল সদস্যগন কেমন আছেন ?আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন ।
কাল রাতে পোস্ট লিখতে লিখতে অনেক সময় লেগেছিলো। প্রায় সাড়ে তিনটে এর মত বেঁজেছে। পোস্ট সাবমিট করেই ল্যাপটপ অফ না করেই ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর সকালে উঠে ও আর খেয়াল করিনি। এখন পোস্ট লিখার জন্য ল্যাপটপ বের করে অন করতে যাবো ,তখনই দেখি ল্যাপটপ অন করা।কাল রাতে জেগে থাকার জন্য সারাদিন খারাপ লাগছিলো। দুপুরে একটু ঘুমাতে যাবো তখনই ছেলে ঘুম থেকে উঠে হাজির। তাই আর শান্তি মত ঘুমাতেও পারি নি। তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল ভোরে উঠেই পোস্ট করলাম।
পানির পট টাও আমার কাছে দারুন ভালো লেগেছে। বিশেষ করে কালার টা।
তারপর একটা পারফিউম আর জেল পেন পেলাম। যদিও আমি পারফিউম ব্যবহার করিনা।
মাঝে মাঝে অপ্রত্যাশিত প্রয়োজনীয় উপহার পেতে ভালোই লাগে। তাহলে কষ্ট করে আর মার্কেটে যাওয়া লাগবে না।
আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
উপহার পেতে সব সময়ই ভাল লাগে।বিশেষ করে আমাকে যদি কেউ বই গিফট করে তবে তাকে মাথায় করে রাখতে ইচ্ছা করে। আপনার কাজ করার ডেডিকেশন দেখে অবাক হচ্ছি।রাত ৩টায় পোস্ট করা মুখের কথা না। আর পারফিউম টা আমাকে পাঠিয়ে দিন।আপনি তো ব্যবহার করন না। হাহাহাহা।
আমার যে বই পড়তে ভালে লাগে না।স্কুলে থাকাকালাীন কত যে লুকিয়ে লুকিয়ে মূল বইয়ের উপরে উপ্যানাসের বই রেখে তারপর পড়তাম।ধন্যবাদ
আপু আপনি দেখি প্রায় সময় অনেক রাতে পোস্ট করেন। এখন আবার বলছেন রাত তিনটায়। এত রাতে পোস্ট করা সত্যিই অনেক কষ্টের ব্যাপার। তবে একটু জানার আগ্রহে জিজ্ঞেস করা, আপনি কি দিনে পোস্ট করার মত সময় পান না? আসলে ঠিকই বলেছেন এরকম অপ্রত্যাশিত গিফট পেলে ভালোই লাগে। আবার যেই গিফট কিনা নিজের তৎক্ষণাৎ প্রয়োজনীয়। যেহেতু এখন শীত চলে এসেছে বেশ ভালোই হয়েছে সুন্দর কিছু গিফট পেলেন। আপনার ছেলেও খুশি হল শীতের জামা পেয়ে।
আপু আপনি চাইলে এরকম অপ্রত্যাশিত কিছু উপহার আমার জন্য পাঠিয়ে দিতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে 🤪। যাইহোক বেশ ভালো এবং দামি উপহার পাঠিয়েছে দেখছি আপনার হাজবেন্ডের বড় বোন। আসলে ছোটবেলা আমরাও এরকম ছিলাম,নতুন জামা পরলে মনে হতো যেন পুরানো হয়ে যাবে।কিন্তু সারাদিন হাতেই রাখতাম,অথবা একটু পর পর গিয়ে দেখতাম😁। যাইহোক ভালই লাগলো আপনার উপহারগুলো দেখে।
আপু প্রথমত সবচেয়ে বড় যে বিষয়টা তা হচ্ছে আমাদের সব সময় কাজ করে যেতে হবে। এমনকি নিজের সুস্বাস্থ্য ঠিক রেখে। যাই হোক অপ্রত্যাশিত উপহার পেয়ে আপনি অনেকটা আনন্দিত এবং আপনার ছেলে। আসলে উপহার পেতে কে না পছন্দ করে। যদি নিজের ভালোলাগার জিনিসগুলো হয়। অসাধারণ ছিল আপনার অনুভূতিগুলো, আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
আপু সারপ্রাইজ গিফট পেতে ভালোই লাগে। আমি খুব এনজয় করি। হোক ছোট কিংবা বড়। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। ভাল লাগলো দেখে।
আসলে হঠাৎ এ ধরনের উপহার পেলে সবার কাছে খুবই ভালো লাগে। আপনি উপহার পেয়েছেন জেনে খুবই ভালো লাগলো। পারফিউমের ঘ্রাণ নিশ্চয় অনেক ভালো হবে। উপহার পাওয়ার অনুভূতি এত চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
খালি অপ্রত্যাশিত কেন আমার তো জেনে শুনেও গিফট পেতে খুব ভালো লাগে। মানে হ্যাঁ এটা ঠিকই সারপ্রাইজ হলে ব্যাপারটা অন্যরকম হয়। জানলামই না আর হঠাৎ করেই আমাকে দিয়ে গেল সেটা একটা অন্যরকম। আমারও বেশ বটলের কালারটা ভালো লেগেছে। যাক আপনার ছেলে আর একটু বড় হলেও জামাটা পরতে পারবে। জামাকাপড় একটু বড় হওয়া ভালো। কিন্তু ছোট দিলে তো পরাই যাবে না।