দুইদিন ঠান্ডা পরে তারপর আবার কাল থেকে বেশ ভালোই গরম পরেছে।আবার কাল দেখলাম হঠাৎ ঘুরিঁ ঘুরিঁ বৃষ্টি হলো আবার দেখি গরম।আষাঢ় মাস বলে কথা এই বৃষ্টি এই গরম।ইদানিং দেখছি মশার উপদ্রব ও বাড়ছে,মশা দেখে দেখে মনে হচ্ছে ছোট বাচ্চাদের কামড়ায়।আমার বাবুটাকে কামড়িয়ে শেষ করে ফেলছে।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করবো।আপনারা যারা আমার পোস্ট পড়েন তারা হয়তো জানেন আমি বেশকিছু দিন আগে বৃক্ষমেলাতে গিয়েছিলাম।যাবো যাবো বলে সেই দিন গিয়েছিলাম।আসলে আমার বাবুটাকে নিয়ে বাহিরে বের হওয়া বেশ মুশকিল। এক তো অনেক ছোট তার উপর ও কারো কোলে থাকতে চায় না।সারাক্ষণ আমার কোলে, কতক্ষন আমি কোলে নিয়ে থাকতে পারি।তার উপর ঐদিন ছিলো বৃষ্টি দিন।যাই হোক তারপরও যাবো যেহেতু বলেছিলাম তাই যাব।আসলে প্রতি বছর যাবো যাবো বলে নানান অযুহাতের পরে আর যাওয়া হয় না।তাই ভাবলাম সেই দিন যাবো।প্রথমে ভেবেছিলাম মেট্রোরেল করে যাবো।সেখানেও ঝালেলা।

এই হচ্ছে বৃক্ষমেলার গেট।বিশাল বড় গেট।বৃক্ষমেলা অভিযান ২০২৪ এর কর্মসূচি আশেপাশে অনেকের ব্যাক্তিগত গাড়ি।অনেকে গাছ কিনে গাড়ি দিয়ে নিয়ে যায়। ভিতরের প্রবেশ পথে এবারের বৃক্ষমেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে "বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ"।প্রবেশ পথে বেশ কিছু সিকিউরিটি গার্ড, পুলিশ বসে থাকে। যেকোন তথ্য কিংবা বিপদে পরলে তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়।

প্রবেশ পথে অনেক বড় প্যান্ডেল টাঙ্গিয়ে রেখেছে,দুইপাশে বড় বড় কয়েকটি ছবি আছে।

বড় করে ইংলিশে লেখা ন্যাশনাল ট্রি ফেয়ার 2024, অনেক অনেক গাছ রয়েছে। আসলে এত এত গাছের ভীড়ে কোনটা রেখে কোনটা রাখবো তাই বলা মুশকিল।আমার কাছে বেশ ভালো লাগে,তবে বাবুকে রেখে যেতে পারলে বেশ সুবিধা হতো।

এই ক্রাফটিং টা দেখতে আমার বেশ ভালো লাগে।হাতি গাছ পালা সবই আছে।আমার ছেলে কিন্তু বেশ মজা পেয়েছে। ওরে কোন ভাবেই ঠিক করে দাড়িয়ে ছবি তোলতে পারিনি।আসলে এখানে ফাঁকা পাওয়া বেশ মুশকিল, কারন সবাই এখানে দাড়িয়ে ছবি তোলে।

এটা অন্যপাশের ক্রাফটিং। যদিও দুইটা প্রায় একই রকম।
যাইহোক আজকেএই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে । আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না।আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ |
| device | samsung SM-A217F |
| Location | Dhaka |
| Photograpy | plant |
| link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

JOIN WITH US ON DISCORD SERVER

Follow @amarbanglablog for last updates
Support
@heroism Initiative by Delegating your Steem Power
মিরপুরে অনুষ্ঠিত বৃক্ষ মেলায় সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। যদিও আপনার শেয়ার করা প্রথম পর্ব দেখা হয়নি। বৃক্ষ মেলাতে বিভিন্ন নতুন নতুন গাছ সম্পর্কে জানা যায় এবং দেখা যায়। আপনার কাটানো মুহূর্তগুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই সময় ছোট বাবুকে নিয়ে বাহিরে যাওয়াও মুশকিল। অবশেষে আপনারা সবাই মিলে বৃক্ষ মেলায় গিয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো আপু। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লেগেছে।