ফুলকপি ,আলু ,টমেটো দিয়েইলিশ মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

রেসিপির ছবি

403612290_322059300634004_2142604042744948897_n.jpg
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে রেসিপি পোস্ট শেয়ার করবো। আজকে আমি শীতকালীন সবজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতকালে ফুলকপি সবজি টা বেশ দারুন চলে। আমার কাছে ফুলকপি সবজি অনেক ভালো লাগে। ফুলকপি দিয়ে ইলিশের রেসিপি টা বেশ দারুন লাগে। আমার কাছে শীতকাল এলে ফুলকপি আর শিম এর রেসিপি অনেক ভালো লাগে। বিশেষ করে পরের দিন জ্বাল দেওয়া রেসিপিটা ।যাই হোক কথা না বারিয়ে যাওয়া যাক মূল পর্বে। প্রয়োজনীয় উপকরণ

প্রয়োজনীয় উপকরণ

385544180_3508391146001593_6502055358882772894_n.jpg


উপকরণগুলা লিখে দেওয়া হলো।
উপকরন পরিমান
ইলিশ মাছ প্রয়োজন মত
পেঁয়াজ প্রয়োজন মতো
তেল ৩ টেবিল
লবন সামান্য
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
আদা রসুন পেস্ট ১ চা চামচ
কাঁচা মরিচ ৩/৪ টি
ফুলকপি প্রয়োজন মতো
আলু ৩টি
টমেটো ১টি
প্রস্তুত প্রণালী

♻♻♻১ম ধাপ ♻♻♻

403401497_737380485099003_8673336905367298272_n.jpg
প্রথমে ইলিশ মাছের টুকরোগুলোকে হলুদ মরিচ দিয়ে মেখে নিব।


♻♻♻২য় ধাপ ♻♻♻

385544180_374907361650634_8763695696027500214_n.jpg
তারপর একটি তেল গরম করে মাছগুলো দিয়ে দিব।


♻♻♻৩য় ধাপ ♻♻♻

403406912_1056130402473324_5736250457043985166_n.jpg

তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিব।


♻♻♻৪র্থ ধাপ ♻♻♻

403401523_233926399721645_2195113430465143649_n.jpg
হলুদ, লবন আদা রসুন পেষ্ট দিয়ে দিব।


♻♻♻৫ম ধাপ ♻♻♻

403405913_1024268272135035_7626427488524048832_n.jpg
কাঁচা মরিচ গুলো দিয়ে দিব।


♻♻♻৬ষ্ঠ ধাপ ♻♻♻

385527897_1086496779438680_1698941795484961887_n.jpg
সবজিগুলো দিয়ে দিব।


♻♻♻৭ম ধাপ ♻♻♻

370232244_868492548091128_7965845311543861005_n.jpg

উল্টিয়ে পাল্টিয়ে দিব।


♻♻♻৮ম ধাপ ♻♻♻

403408823_713172820524589_6117870424741357209_n.jpg
টমেটো কেটে দিয়ে দিব।


♻♻♻৯ম ধাপ ♻♻♻

403395983_345008791605356_4535874231318395917_n.jpg
পানি দিয়ে দিব।


♻♻♻১০তম ধাপ ♻♻♻

403612377_895195125159308_6236553865007998214_n.jpg

ভাজা মাছ দিয়ে দিব।


♻♻♻১১তম ধাপ ♻♻♻

403439683_7044865172240944_7266197335723501650_n.jpg
ধনেপাতা দিয়ে দিব। হয়ে গেলো আমার ফুলকপি ,আলু ,টমেটো দিয়েইলিশ মাছের রেসিপি।

403612290_322059300634004_2142604042744948897_n.jpg
আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বাঙ্গালীদের বলা হয় মাছের হাতে বাঙালি। প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ না থাকলে যেন খাবার জমেনা। ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। টমেটো ও আলু ব্যবহার করায় রেসিপিটা অনেক সুস্বাদু হবে আশা করি। ইলিশ মাছ আমার পছন্দের একটি মাছ। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শীতকালে বাজারে অনেক প্রকাশ সবজি পাওয়া যায় তার মধ্যে ফুলকপি অন্যতম আর এ সময়ে ফুলকপি খেতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। ফুলকপি আলু ও টমেটো দিয়ে আপনি ইলিশ মাছ রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না খুব কম খাওয়া হয়েছে আপনার এই রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইলিশ মাছের মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। ইলিশ মাছ আমার খুবই প্রিয়। তাই ইলিশ মাছের রেসিপি গুলো দেখলেই যেন ভাল লাগে। আপনি আলু বেগুন ও ফুলকপি দিয়ে মজাদার এই ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনি আজকে ফুলকপি আলু টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করেছেন। রেসিপিটা দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে খেতেও মনে হয় ভীষণ সুস্বাদু হয়েছিল। যদিও ফুলকপি এবং টমেটো এর সঙ্গে ইলিশ মাছ রান্না কখনো রান্না করিনি। তবে আপনার রেসিপিটা বেশ ভালোই লাগলো ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমার কাছে কিন্তু শীতের সব গুলো সবজিই ভালো লাগে। আর আজ তো আমার প্রিয় রেসিপিটিই করলেন। শীতের সময়ে ফুলকপি দিয়ে ইলিশ রান্না করা হলে তো আর কথা নেই। আমার মনে হচেছ আপু আপনার রেসিপিটি বেশ স্বাদের ছিল। এমন করে রান্না করার ইচ্ছা আমার আছে। সময় করে করবো । আপনার রেসিপিটির কালারও বেশ দারুন।

 3 years ago 

ইলিশ মাছ এমনি আমার খুব ফেভারিট ।তবে যদি এরকম ভাজি করে সবজি দিয়ে রেসিপি প্রস্তুত করা হয় তাহলে খেতে আরো বেশি মজা লাগে।
আলু টমেটো এবং ফুলকপি দিয়ে প্রস্তুত করা আপনার রেসিপিটি দেখে সত্যিই জিভে জল চলে এলো। খেতে নিশ্চয়ই খুব মজা হবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফুলকপি, আলু, টমেটো দিয়ে ইলিশ মাছের খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু লাগে। তবে শীতের সময় এভাবে সবজি দিয়ে রান্না করলে খেতে আরও বেশি সুস্বাদু হয়। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ফুলকপি, শিম টমোটো দিয়ে তো খুব সুন্দর মজাদার একটি ইলিশ মাছের রেসিপি করেছেন আপনি।ইলিশ মাছ সব কিছু তেই ভালো লাগে।আপনি শীত কালিন সবজি দিয়ে রেসিপি টি করে আরো সুস্বাদু করে তুলেছেন। ধাপ গুলোও খুব সুন্দর করে তুলে ধরেছেন।ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু, ফুলকপি ও টমেটোর সাথে ইলিশ মাছের রান্নার চমৎকার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি তৈরির বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি ধাপের ফটোগ্রাফি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সুস্বাদু এই রেসিপি তৈরিতে নবম ও দশম ধাপটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 63838.91
ETH 1916.53
USDT 1.00
SBD 0.37