পেঁপে দিয়ে ইলিশ মাছের রেসিপি। [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
রেসিপির ছবি |
|---|
প্রয়োজনীয় উপকরণ |
|---|
| উপকরন | পরিমান |
|---|---|
| ইলিশ মাছ | পরিমান মত |
| পেঁপে | পরিমান মত |
| তেল | ৩ টেবিল |
| লবন | সামান্য |
| হলুদ গুঁড়া | ১ চা চামচ |
| মরিচ গুঁড়া | ১ চা চামচ | রসুন পেস্ট | ১ চা চামচ |
| কাঁচা মরিচ | ৩/৪ টি | আলু | ২ টি |
| পেঁয়াজ | ২ টি |
| টমেটো | ১ টি |
| ধনেপাতা | সামান্য |
প্রস্তুত প্রণালী |
|---|
প্রথমে মাছ গুলাকে ভালো করে ধুয়ে লবন মরিচ ও হলুদের গুঁড়া দিয়ে মেখে নিতে হবে।
এরপর একটি হাড়িতে তেল গরম করে মাছগুলাকে দিয়ে দিতে হবে।
ভেজে নিয়েছি।
পেঁপে ও আলু ভালো করে ধুয়ে হলুদ ,মরিচের গুঁড়া ও লবন মেখে নিতে হবে।
পেঁপে ও আলু ভালো করে ভেজে নিতে হবে।
একটি কড়াইতে সমান তেল গরম করে ,তাতে পেঁয়াজ দিয়ে দিবো,পেঁয়াজ একটু লাল লাল হলে তাতে হলুদ ও মরিচের গুঁড়া ,লবন ও আদা রসুন পেস্ট দিয়ে দিবো।
ভালো করে কষিয়ে তাতে ভেজে রাখা পেঁপে ও আলু দিয়ে দিবো।
পেঁপে ও আলু ভালো করে কষিয়ে তাতে টমেটো দিয়ে দিবো।
পানি ফুটে উঠলে তাতে ভাজা মাছ গুলা দিয়ে দিবো।
ধনেপাতা দিয়ে দিবো । লবন চেক করে নামিয়ে নিবো।
আপনারা বাসায় একদিন তৈরি করে খেতে পারেন ,আশা করি মন্দ লাগবে না। আজ আর নয়। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ,সেই পযর্ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | recipe |
VOTE @bangla.witness as witness OR
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
সত্যি আপু মাঝে মাঝে রান্না করতে গেলে চিন্তায় পড়ে যাই আজকে কি রান্না করবো। তবে অবশেষে বোনের দেওয়া কাঁচা পেঁপে আর ফ্রিজে রাখা ইলিশ মাছ দুটো মিলেমিশে দারুন একটি মজার রেসিপি তৈরি করে ফেলেছেন আপু। ইলিশ মাছ কাঁচা পেঁপে দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনি যখন রান্না করেছেন আমাদের একটু দাওয়াত দিলেই হত। খেয়ে দেখতে পারতাম কেমন হয়েছে খেতে। 🤪🤪
আপু আপনি তো মাঝে মাঝে,আমি প্রতিদিনই কনফিউশনে পরে যাই।তাই আগের দিন থেকেই ভাবতে থাকি কাল কি রান্না করবো 😂😂।ধন্যবাদ আপু
আসলে ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুব সুস্বাদু লাগে। আপনি পেঁপে দিয়ে ইলিশ মাছ খুব সুন্দর করে রান্না করেছেন এবং প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এমন লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।
জাতীয় মাছ বলে কথা,ঘ্রানেই যথেষ্ট । আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ
পেঁপে দিয়ে ইলিশ মাছের মজাদার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটি পরিবেশন করলেন, দেখে খুবই ভালো লাগলো।
পেঁপে আর ইলিশ মাছের রেসিপি খেতে ইচ্ছে করলে,তাড়াতাড়ি তৈরি করে খেয়ে নেন।রান্না টা খুব বেশি কঠিন না তো😂।
পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না আমি এই প্রথম দেখলাম আপু। বেশ মজার লেগেছে আমার কাছে রান্নার রেসিপি টা। বিশেষ করে টমেটো আর ধনিয়া পাতা দেওয়া টাও ইউনিক লেগেছে। আমি ইলিশ মাছ এভাবে কখনোই খাই নি। একবার ডাকলেই পারতেন, একটু চেখে দেখে আসতাম।
আপনার কমেন্ট দেখলে আমি বেশ আতংকে থাকি,এই বুঝি ভুল বের করে ছাড়লো🤣🤣।
ইলিশ মাছের নাম শুনলেই জিহ্বা দিয়ে পানি চলে আসে।আর পেঁপে তরকারি আমার অনেক পছন্দের। কিন্তু ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্না করে খাওয়া হয়নি কখনো। আমার কাছে সরিষা ইলিশ, পিঁয়াজ দিয়ে কষিয়ে রান্না করলে, আলু বেগুন দিয়ে ইলিশ বেশি ভালো লাগে। রান্নার প্রসেস সমূহ সহজভাবে ফুটিয়ে তুলেছেন।
বেগুন দিয়ে ইলিশ রান্না করলে খেতে বেশ ভালো লাগে,সরিষা ইলিশ ও আমার খুব পছন্দের। তবে এলার্জি এর কারনে বেগুন খুব বেশি খেতে পারি না।
এমন শীতের মধ্যে আমার সকাল সকাল উঠতে একদম ইচ্ছে করে না।তবে শুয়ে থাকতে পারি না বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিতে হয় তার জন্য সকালে উঠে যেতে হয়।আমারও পেঁপে তরকারি অনেক ভালো লাগে।তবে আপনি ইলিশ মাছ দিয়ে রান্না করেছেন দেখে ভালো লাগলো।খেতে অনেক মজা হবে।
আর বলিয়েন না আপু,একটা সময় স্কুল, কলেজ,ভার্সিটির কারনে সকালে ঘুমাতে পারিনি,আর এখন বাচ্চার জন্য ঘুমাতে পারি না।জীবন মানেই বেদনা😂😂।
পেপে দিয়ে ইলিশ শুনেই কেমন লোভ পাচ্ছে।শিতকালে পেপো দিয়ে তরকারি খেতে বেশ লাগে।এর মধ্যে আবার ইলিশ এর রেসিপি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
শীতকালে রেসিপি এর অন্যরকম স্বাদ। আমার কাছে শীতকালে পেঁপে চেয়ে সিম,ফুলকপি, আলু খেতে বেশি ভালো লাগে😂।
সকালে এখন শীতের আভাস পাওয়া যায়। ঠান্ডা শীতল পরিবেশ। শীততো চলেই এসেছে বলাযায়। যাইহোক পেঁপে দিয়ে ইলিশ মাছের টেস্ট মনে হচ্ছে ভালোই হয়েছে। ইলিশের ঘ্রাণ শুনলেতো আর কিছুই লাগেনা,,,😂। ধনিয়া পাতা আর টমেটো দিয়ে রান্না করেছেন তাই মজা হয়েছে বুজাই যাচ্ছে আপু।
এখন আর আপু আগের শীত নেই, আগে সকালে শীতের সময় স্কুলে যেতে এত কষ্ট লাগতো😂।আসলেই ইলিশের ঘ্রানই যথেষ্ট। ধন্যবাদ
পেঁপে দিয়ে ইলিশ মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন। আসল ইলিশ মাছের রেসিপিটা দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করলেন, দেখে ভালো লাগলো।
পেঁপে দিয়ে ইলিশ মাছের রেসিপি খেতে আমার ভালোই লাগে।হুম সুস্বাদুই ছিলো।ধন্যবাদ