মজাদার স্বাদের লইট্টা শুটকি ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
২৬ ই জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ ।

৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।



এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

442007350_2196245117402161_4318241192351618351_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে অনেকদিন পর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আমি আজকে লইট্টা শুঁটকি ভুনা রেসিপি করে দেখাবো। আসলে বেশ কিছুদিন আগে এই শুঁটকি গুলো আনা হয়েছে ,রান্না করবো রান্না করবো করে রান্না করা হয়নি। আসলে শুঁটকি খেতে যেমন মজা ঠিক রান্না করাটাও বেশ ঝামেলা। আমার ছেলে ঘরে থাকলে তো রান্না করায় যায় না ,কারণ শুঁটকির গন্ধ একদম পছন্দ করে না তাই সে মাদ্রাসায় গেলে রান্না করি। আর তা না হলে বেশ ঝামেলা করে বারবার বলতে থাকে আম্মু কি রান্না করো অনেক গন্ধ। যাই হোক শুঁটকিতে যত বেশি রসুন দেওয়া হয় তত বেশি খেতে বেশ ভালো লাগে। আর শুঁটকি কম আচে অনেক সময় নিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। যাই হোক কথা না বারিয়ে যাওয়া যাক মূল আয়োজনে।

446029386_2264587323876456_3114197775795823935_n.jpg


উপকরন পরিমান
লইট্যা শুঁটকি প্রয়োজনমতো
পেঁয়াজ প্রয়োজনমতো
লবন সামান্য
আদা রসুন পেস্ট ২ চা চামচ
মরিচের গুড়া ১ চা চামচ
তেল পরিমান মতো
ধনিয়ার গুঁড়া পরিমান মতো
রসুন পরিমান মতো
কাঁচা মরিচ ৪/৫ টি
প্রস্তুত প্রণালী
১ম ধাপ

447551289_1483730248936580_6174506281102674297_n.jpg

প্রথমে আমি শুঁটকি গুলো কেটে গরম পানি দিয়ে দিয়ে ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়ে তেল গরম করে নিব।

২য় ধাপ

446045612_995860925508000_7817827713943132051_n.jpg

তারপর শুঁটকি গুলো তেলে ভেজে নিব।

৩য় ধাপ

442002461_792740349503554_6890515210993911659_n.jpg

তারপর ভাজা শুঁটকি গুলো তুলে নিয়ে পেঁয়াজ ভেজে নিব ।

৪র্থ ধাপ

446042857_1641059719988960_6850514439579080164_n.jpg

তারপর হলুদ মরিচ ও লবন দিয়ে দিব ।

৫ম ধাপ

436536773_443084458341806_3760600554718781625_n.jpg

সামান্য পানি দিয়ে কষিয়ে নিব।

৬ ষ্ঠ ধাপ

442012765_358643160202477_8731595753616422020_n.jpg

তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব।

৭ম ধাপ

446051753_1609983416510451_6957222831413515121_n.jpg

ভালো করে কষিয়ে নিব।

৮ম ধাপ

441938272_1658190901699085_4419575279612898670_n.jpg

তারপর শুঁটকি আর রসুন কুচি দিয়ে দিব।

৯ম ধাপ

441929640_421775050697470_2734490955868467350_n.jpg

সামান্য পানি দিয়ে অল্প আঁচে কষিয়ে নিব।

১০ম ধাপ

441929665_1367020307467698_2028800864264168704_n.jpg

লবন চেক করে নামিয়ে নিব।

448079707_341519722092391_789411924132482195_n.jpg
হয়ে গেলো আমার আজকের রেসিপি লইট্টা শুটকি মাছ ভুনা। তাহলে কেমন হয়েছে অব্যশই কমেন্টের মাধ্যমে জানাবেন।
তাহলে আজকে এই অব্দি।আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

শুটকি খাওয়ার রীতি টা আমাদের এলাকায় একটু কম। লইট্টা শুটকি টা দারুণ তৈরি করেছেন আপু। রেসিপি টা বেশ চমৎকার ছিল। রেসিপি টার প্রতিটা ধাপ খুবই চমৎকার উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার রেসিপি টা। ধন্যবাদ আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

মজাদার স্বাদের লইট্টা শুটকি ভুনা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমি লক্ষ্য করে দেখেছি শুটকি মাছের মধ্যে লইট্টা শুটকি খেতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা এই রেসিপি দেখেই যেন লোভ লেগে যাচ্ছে।

 2 years ago 

শুঁটকি মাছ আমার তেমন একটা পছন্দ না। তবু ও আমার কাছে লইট্টা মাছের শুটকি অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মজাদার স্বাদের লইট্টা শুটকি ভুনা রেসিপি তৈরি করেছেন। আসলে শুঁটকি মাছ ভুনা করলে অনেক বেশি ভালো লাগে। আপনার তৈরি করা রেসিপি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন দেখেই খেতে ইচ্ছে করছে খুব আমার,মজাদার স্বাদের লইট্টা শুটকি ভুনা রেসিপি। এই ধরনের শুটকি মাছ খেতে ভীষণ ভালো লাগে রেসিপির কালার টি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু এবং লোভনীয় ছিল।

 2 years ago 

ইস্ লইট্রা শুটকী ভূনা। দেখেই তো লোভ হচ্ছে। বাসার ঠিকানাটা একটু দেন তো চলে আসি। আপনার লইট্রা শুটকী ভূনা দেখতে কিন্তু বেশ লোভনীয় মনে হচ্ছে। বেশ সুন্দর করে আপনি আপনার রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে এরকম অনেকেই রয়েছে যারা শুঁটকির গন্ধ একেবারেই পছন্দ করে না। বিশেষ করে বাচ্চারা এই গন্ধটা সহ্য করতে পারে না একেবারেই। আর আপনার বাচ্চার ক্ষেত্রেও ঠিক এরকমটাই। তবে আপনি এই কাজটা ভালোই করেন, সে মাদ্রাসায় চলে গেলে তারপর শুঁটকি রান্না করেন। আজকে দেখছি খুব মজাদার ভাবে লইট্টা শুঁটকির রেসিপি তৈরি করেছেন। রেসিপিটা দেখেই তো বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল। লইট্টা শুঁটকি আমার খুব পছন্দের। আসলে শুঁটকির মধ্যে রসুন বেশি করে ব্যবহার করলে বেশি মজা হয়। অনেক ভালো লাগলো আপনার তৈরি আজকের রেসিপিটা।

 2 years ago 

আমার কাছে শুটকির মধ্যে লট্টা শুটকি বেশি ভালো লাগে। তবে এভাবে কখনো ভুনা করে খাওয়া হয়নি। আসলে আপু বাচ্চারা এই শুটকির গন্ধ মোটেই সহ্য করতে পারে না।আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। খেতেও নিশ্চয় অনেক মজার ছিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও লইট্টা আর রুপচাঁদা বেশি ভালো লাগে।আপু ভুনা করে খেয়ে দেখবেন,আশা করি ভালো লাগবে।ধন্যবাদ

 2 years ago 

আপনার ছোট ছেলের মত আমার ছোট ছেলেও শুটকির গন্ধ একদমই পছন্দ করে না। যখনই শুটকি রান্না করি তখনই এসে আমার রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে যায়। যাই হোক এই শুটকি কিন্তু খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে এরকম শুটকি ভুনা হলে আর কিছু লাগে না। আপনার শুটকি দেখেই কিন্তু লোভ লেগে গেলো। এত লোভনীয় লাগছে দেখতে।

 2 years ago 

আপনার ছেলের তাহলে শুটকি পছন্দ না। আমার আবার খুবই ভালো লাগে। শুটকির ভর্তা কিংবা যে কোন রেসিপি খুবই সুস্বাদু লাগে খেতে। আপনার আজকের রেসিপি টা দেখে তো জিভে জল চলে এসেছে। শুটকি রেসিপিতে সব ধরনের মসলা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। বেশ লোভনীয় লাগছে রেসিপির কালারটা। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64712.56
ETH 1875.41
USDT 1.00
SBD 0.38