অসুস্থ্যতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৮ ই অক্টোবর ২০২৩ খৃস্টাব্দ ।

আজ রোজ বুধবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



antibiotic-1782433_1280.jpg

source

আসলে শরীর ভালো না লাগলে কোন কিছুই ভালো লাগে না।বেশ কিছু দিন অসুস্থ থাকার পর কোন কিছুই শান্তি লাগে না।সুস্থ্যতা সৃষ্টিকর্তার অনেক বড় নেয়ামত।

শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়ার জন্য শরীর বেশ খারাপ ছিলো পরে ডাক্তার দেখানোর পর কিছু টেস্ট দিলো।কিছু টেস্ট করার পর জানতে পারলাম শরীরে রক্ত অনেক কমে গিয়েছে। তাই শরীর এর এই অবস্থা হয়ে গিয়েছে। ডাক্তারের পরামর্শ মত প্রথম দিন একটা ইনজেকশন নিলাম।ইনজেকশন নেওয়ার পর শরীর বেশ খারাপ হয়ে গিয়ে ছিলো যার জন্য হাসপাতালে দৌড়াদৌড়ি করা লেগেছে, তাই এত পোস্ট কিংবা কমেন্ট কিছুই করতে পারিনি।কাল হাসপাতাল থেকে আসলাম।কাল একটা স্যালাইন দেওয়া হলো, কাল তেমন খারাপ লাগে নি।


তাই স্যালাইন শেষ হওয়া মাএই পোস্ট লিখতে বসে পরেছিলাম ।m এই বছরের মোটামুটি আমার বেশ অসুস্থ্যতাই দিন কাটলো।বছরের শুরুতেই অপরেশন দিয়ে শুরু হয়েছিল, যার জন্য সারা বছর ভুগলাম।



আসলে সুস্থ্যতা সৃষ্টি কর্তার অনেক বড় নিয়ামত,তা আসলে আমরা শুধুমাএ অসুস্থ হলেই বুঝি।বেশ কয়েকমাসই বলা যেতে পারে আমার অসুস্থ্যতা যেন পিছু ছাড়ছে না।একটার পর একটা লেগেই আছে।আজ এটা না হয় কাল এটা।
আর ঢাকা শহরে বের হলে সুস্থ মানুষ ও অসুস্থ হয়ে যায়।

জ্যাম কারনে,আর সিএনজি উঠলে এরা যেভাবে ডাইভিং করে তাতে আমার বেশ ভয় লাগে।কার আগে কে যাবে এই নিয়ে প্রতিযোগিতার শেষ নেই। তবে একটা মজার ব্যাপার হচ্ছে সিএনজি ওয়ালা মিটারে না যেয়ে দাম ধর করে নেয়,আবার বলে দেয় পুলিশে ধরলে যেন বলে মিটারে যাচ্ছে।এই কথাটা শুনে বেশ মেজাজ খারাপ হয়ে গেলো, কি পরিণাম ফাঁকিবাজ তারা।



আসলে হাসপাতালে গেলে দেখা যায় মানুষ কতটা অসহায়।আমরা অল্প অসুস্থ হলেই কেমন ছটফট করি,অথচ হাসপাতালে কতটা বিরল রোগে আক্রান্ত মানুষ।যারা নিজের খাবার টুকুই নিজে খেতে পারে না। সেটার জন্যও অন্যের সাহায্য নিতে হয়।আসলেই বরকতের মধ্যে সুস্থ থাকাটা অনেক বড় বরকত।হাসপাতালে গেলে আসলে মানুষের অসুস্থ্যতার কথা শুনলে নিজের কাছে বেশ খারাপ লাগে।

ডাক্তারা ও বেশ ব্যস্ত, রোগীদেরকে নিয়ে,তবে কিছু কিছু বুয়া ও এসিস্টেন্ট এর ব্যবহার এত খারাপ যা আসলেই বেশ খারাপ লাগে,এরা নিজেদেরকে ডাক্তারের চেয়ে বেশি বড় মনে করে।এদেরকে কিছু জিজ্ঞেস করা যায় না,আর জিজ্ঞেস করলে এত বাড়তি কথা বলে যা মাঝে মাঝে খুব মেজাজ খারাপ হয়ে যায়।


আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপু আপনার জন্য দোয়া রইল যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আগের মতো এক্টিভ হতে পারেন। তারজন্যই ভাবছিলাম আপু কে কেন দেখা যায় না। একদম ঠিক বলেছেন ঢাকা শহরের রাস্তায় বের হলে জ্যামের জন্য সুস্থ মানুষ ও অসুস্থ হয়ে পড়বে। সত্যিই সিএনজি ড্রাইভারের কান্ড দেখে আমারও মেজাজ খারাপ হয়ে যায়। এটা ঠিক বলেছেন অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত আর হাসপাতালে গেলে বুঝা যায় মানুষ কত অসহায়। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমরা সুস্থ আছি। ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু মানুষ অসুস্থ হলে অথবা যখন হাসপাতালে যায় তখন বুঝতে পারে মানুষের জীবন কতটা মূল্যহীন। অসুস্থ থাকলে কোন কিছুই ভালো লাগেনা দোয়া করছি আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যান আর আমাদের মাঝে আবার আগের মত ফিরে আসুন।

 3 years ago 

এটাই বাস্তবতা, অসুস্থ্য না হলে আমরা কেউ বুঝতে পারি না সুস্থ্যতার মূল্য কত? আর সিএনজির ড্রাইভার আমাদের দুর্বলতার সুযোগ নিয়েই এটা করছে, আমরা যদি সচেতন থাকতে পারতাম এবং তাদের অন্যায় দাবীর কাছে হেরে না যেতাম তাহলে এমনটা হতো না। দোয়া করি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন।

 3 years ago 

আসলেই সুস্থ্যতা সৃষ্টিকর্তার অনেক বড় নেয়ামত।আসলেই সাধারণ জনগনের দুর্বলতাতে সবাই কাজে লাগায়। দোয়া করবেন ভাইয়া।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.33
ETH 1869.59
USDT 1.00
SBD 0.38