শুটকি দিয়ে পুইশাক,কাঁঠালের বিচি ও শিমের বিচির রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

৭ই জ্যৈষ্ঠ ১৪৩১বঙ্গাব্দ । ২৫মে ২০২৪খ্রিস্টাব্দ ।

এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

বেশ কয়েকদিন যাবত অনেক বেশি অসুস্থ এক সপ্তাহের উপরে জ্বর, ঠান্ডা,গলা ব্যথা ঔষধ খেলে একটু কমে আবার চারঘন্টার মাথায় অনেক জ্বর উঠে।গতকাল ব্লাড টেস্ট দিয়ে আসলাম আজকে রিপোর্ট দিবে। অসুস্থ্যতার জন্য ঠিকভাবে কাজে মনযোগ দিতে পারছি না।যাই হোক আজকে আমি একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে।আজকের রেসিপি বাঙালি রেসিপি।আমি আজকে দেখাবো পুইশাক, কাঁঠালের বিচি ও শিমের বিচি দিয়ে শুটকির রেসিপি। আসলে আমাদের বাসায় শুঁটকি রেসিপি টা বেশ ভালোই খাওয়া হয়।

প্রয়োজনীয় উপকরণ


উপকরন পরিমান
পুইশাক প্রয়োজনমতো
কাঁঠালের বিচি প্রয়োজনমতো
লবন সামান্য
আদা রসুন পেস্ট ২ চা চামচ
শিমের বিচি ২ টেবিল চামচ
হলুদের গুড়া ১ চা চামচ
কাঁচা মরিচ ঝালঅনুযায়ী
পেয়াজ ৩/৪ টি
কাঁচামরিচ ৪/৫টি
ধনে গুঁড়া হাফ চা চামচ
তেল পরিমান মতো
পেঁয়াজ পরিমান মতো
আলু ৩/৪ টি
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

প্রথমে শিমের বিচি সিদ্ধ করে নিব।


২য় ধাপ

পানি ফুটে উঠলে তাতে লবন আর অল্প হলুদের গুড়া দিব।


৩য় ধাপ

তারপর তাতে পেয়াজ দিয়ে দিব।


৪র্থ ধাপ

তারপর তাতে পুইশাকের ডাটা দিয়ে দিব।


৫ম ধাপ

তারপর তাতে কাঁঠালের বিচি দিয়ে দিব।ণ


৬ষ্ঠ ধাপ

তারপর কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে এলে,তাতে পুইশাকের পাতা দিয়ে দিয়েছি।


৭ম ধাপ

তারপর শুঁটকি টেলে ধুয়ে দিয়ে দিব।


৮ম ধাপ

পরিমান মত ঝোল রেখে লবন চেক করে নামিয়ে নিব।হয়ে গলো।আমার আজকের রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

পুষ্টিকর খাবারের রেসিপি শেয়ার করেছেন। এভাবে সব কিছু দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। এখনো কাঁঠালের বিচি খাওয়া হয়নি। তবে আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু সুন্দর রেসিপি পরিবেশন করার জন্য।

 2 years ago 

পুঁইশাক আমাদের শরীরের জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনটাই এটি মজাদার ও বটে। বলতে পারেন আমার পছন্দের একটি শাক। আপনার তৈরি করা পুঁইশাক সিম বিচি কাঁঠাল বিচি দিয়ে একদম চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। রেসিপিটির ফাইনাল আউটপুট দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছিল। খুব সুন্দরভাবে রেসিপিটি তৈরি করার প্রসেসগুলি আমাদের ধাপে ধাপে শিখিয়ে দিয়েছেন ধন্যবাদ আপনার সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের শেখানোর জন্য।

 2 years ago 

আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন আপু। শুটকি এবং পুঁইশাক আমার খুবই পছন্দ।এই দুইটি উপকরণ এর সমন্বয়ে দারুণ একটা রেসিপি তৈরির পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক লোভনীয় লাগছে রেসিপিটি দেখতে।

 2 years ago 

কাঁঠালের বিচি ও শিমের বিচি খেতে খুবই পছন্দ করি। তবে পুঁইশাক দিয়ে এভাবে খাওয়া হয়নি কখনো। সাথে আবার শুটকি মাছ দিয়েছেন। সবমিলিয়ে একেবারে ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতেও ভীষণ লোভনীয় লাগছে আপু।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শুটকি মাছ দিয়ে পুইশাক ও কাঁঠালের বিচি , শিমের বিচির দিয়ে একসাথে রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে আপু। এমনিতে অনেকগুলো উপাদান দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরির পদ্ধতি শেয়ার করার জন্য।

 2 years ago 

শুটকি মাছ দিয়ে পুঁইশাক,কাঁঠালের বিচি,শিমের বিচির মজাদার রেসিপি করেছেন আপু।ভীষণ লোভনীয় হয়েছে রেসিপিটি। রন্ধন প্রনালী ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মজাদার রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি আপু। অসুস্থ হলে আসলে কোন কাজেই মনোযোগ দেওয়া যায় না। যাইহোক অসুস্থতার মাঝে থেকেও খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। পুঁইশাক আমার বেশ পছন্দ। কাঁঠালের বিচির রেসিপিগুলোও বেশ ভালো লাগে আমার কাছে। তবে এরকম অনেক ধরনের আইটেম দিয়ে একসাথে রান্না করে খাওয়া হয়নি। রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কাঁঠালের বিচি রান্না করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া আপনি শুঁটকি পুঁইশাক শিমের বিচি এবং কাঁঠালের বিচি দিয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। এধরনের রেসিপি গুলো খেতে ও বেশ মজা লাগে। তাছাড়া আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

খুবই লোভনীয় এবং জিভে পানি আসার মত একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের রেসিপি কিন্তু আমাদের বাসার সবার বেশ প্রিয়। আগে জানলে তো সবাই মিলে যেয়ে খেয়ে আসা যেত। বেশ সুন্দর করে আপনি রেসিপির প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। দারুন ছিল আজকের রেসিপিটি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39