বেগুন এবং আলুর রেসিপি।
আমি @rahimakhatun
from Bangladesh
১৪ ই অগ্রহায়ন , ১৪২৯ বঙ্গাব্দ
৪ই ডিসেম্বর ২০২২ খৃস্টাব্দ ।
আজ রোজ রবিবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
|
|---|
রেসিপির ছবি |
|---|
আসলে আমি বেগুন খাই না ,তবে একেবারেই যে খাই না তা না মাঝে মাঝে খুব কম বেগুনের রেসিপি তৈরি করি তারপর সময় নিয়ে অল্প অল্প করে খাই। আমার আবার এলার্জির সমস্যা আছে তাই। তবে আমি শুনেছিলাম বেগুন রান্নার শেষে নাকি চিনি দিলে আর এলার্জির সমস্যা হয় না। তবে বেগুন সম্পর্কে একটা কথা শুনেছিলাম ,জানি না তা কতটুকু সত্যি বেগুনে নাকি ক্যান্সারের জীবাণু পাওয়া গিয়েছে ,যাই হোক কথা না বারিয়ে চলে যাই মূল রেসিপিতে।
প্রয়োজনীয় উপকরণ |
|---|
উপকরন
পরিমান বেগুন |
প্রয়োজন মত |
আলু |
২/১ টি |
কাঁচা মরিচ |
পরিমান মত |
আদা রসুন পেস্ট |
১ চা চামচ |
সরিষার তেল |
প্রয়োজন |
লবন |
স্বাদ অনুযায়ী |
তারপর তাতে পেঁয়াজ কুচি করে দিব,পেঁয়াজ গুলো একটু কষিয়ে রসুন পেস্ট দিয়ে দিবো।।
তারপর টমেটো , হলুদ, মরিচ ও লবন দিয়ে ভালো করে কষিয়ে নিবো সামান্য পানি দিয়ে ।
প্রথমে আলুগুলো দিয়ে দিবো,তারপর উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। ।
তারপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে নিবো।
উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে কিছুক্ষন কষিয়ে নিবো।
সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। প্রয়োজন মত ঝোল রেখে লবন চেক করে নামিয়ে নিব। ব্যস হয়ে গেলো ,আলু ও বেগুনের তরকারি। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনারা বাসায় একদিন তৈরি করে খেতে পারেন ,আশা করি মন্দ লাগবে না। আজ আর নয়। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ,সেই পযর্ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
|
|---|
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| photograpy | recipe |
VOTE @bangla.witness as witness OR
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
রাতে অনেকক্ষণ জেগে থাকলে সকালে ঘুম থেকে উঠতে আসলে ইচ্ছে হয় না। আপনি আলু বেগুন মাছ ছাড়াই রান্না করেছেন । রেসিপিটা আমার কাছে ইউনিক লাগছে। জানিনা খেতে কেমন হয়েছে ধন্যবাদ।
হ্যা আপু,আমার তো অভ্যাস নেই,তাই রাগ জাগলে খারাপ লাগে।ধন্যবাদ আপু আপনার পোস্ট টা দেখার জন্য।
আপু আপনার মত আমিও বেগুন কম খাই । আমারও আপনার মত এলার্জির সমস্যা।তবে গোল গোল বেগুন গুলো যদি ভেজে ইলিশ মাছ দিয়ে ভুনা করা হয় তখন আবার একটু বেশি খাই।
যাই হোক আপনি বেগুন আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করেছেন। এগুলো রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে।
হ্যা ইলিশ মাছ দিয়ে বেগুনের রেসিপি বেশ দারুন লাগে খেতে।ধন্যবাদ আপু।
বেগুন খেলে এলার্জি বাড়ে এটা ঠিক আমিও খুবই অল্প পরিমাণে বেগুন খেয়ে থাকি। বেগুনের ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে এ কথাটাও ঠিক বেশ কয়েকদিন ধরেই খবরের হেডলাইন। অতিরিক্ত পরিমাণে কীটনাশক ব্যবহারের কারণে এই সমস্যাটা হচ্ছে।
রেসিপি অনেক লোভনীয় ছিল খেতে খুব মজা হবে দেখেই বোঝা যাচ্ছে।।
আসলে আমি নিজেও পএিকায় দেখেছি কতটুকু সত্যি তা জানি না। আসলে বেগুনে বেশি পোকা ধরে তাই অনেক কীটনাশক দেওয়া হয়।ধন্যবাদ
এটা সকাল সকাল গরম ভাতের সাথে খুবই ভাল লাগে। খুবই সুস্বাদু খেতে। আমরা এটারই নিরামিষ ভার্সন টা খাই অর্থাৎ পেয়াজ ছাড়া।একবার সেটাও ট্রাই করে দেখিয়েন।ধন্যবাদ আপনার প্রিয় খাবারের রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
হ্যা হ্যা,আমি জানি।আমার পরিচিতি এক দাদা আছে উনি প্রত্যেক মঙ্গলবার বার পেঁয়াজ ছারা আরো কি কি ছাড়া যেন তরকারি খায়।যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।
মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন আপু। বেগুন অনেকেই ইচ্ছে হলেও খেতে পারে না এলার্জি কারণে। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে।এই রেসিপি টা গরম গরম ভাতের সাথে খেতে দারুন মজা লাগে।এই রেসিপি আমাদের ব্যাচেলর বাসায় মাঝে মধ্যে রান্না হয়। রান্নার কালার দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। রান্নার প্রসেস সমূহ অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে।
হ্যা,আমারই অনেক সমস্যা হয়। তারপরও খাই তবে কম কম।ব্যাচেলর দের জন্য একদমই পারফেক্ট রেসিপি।
রেসিপিটি লোভনীয় কিন্তু আমি বেগুন একদমই খাইনা,রান্না করা হলে।তবে বেগুন ভর্তা আমার অনেক ভালো লাগে।এই রেসিপিটি আমি আমার আম্মুকে করতে দেখি। তবে আপনি তো মাছ বা শুটকি দেন নি আমার আম্মু ২টাই দেয়। সবাই পছন্দ করে খেতে।আর আমি না খেলেও রান্নাটা দেখে ভালোই লাগে।
আমার কাছে বেগুন ভর্তা কিংবা ভাজি সবই ভালো লাগে, তবে বেশি খেতে পারি না এলার্জির জন্য।
ঠিক বলছেন আপু সব সময় শুটকি অথবা মাছ দিয়ে রেসিপি খেতে ভালো লাগে না।আপনি মাছ ছাড়াই বেগুন আলু দিয়ে বেশ মজাদার একটি রেসিপি তৈরি করেছেন।এই ধরনের সবজি রুটি পরোটা বা গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আমারও তো শুটকি আর মাছ সব সময় ভালো লাগে না।তাই মাঝে মাঝে এই ধরনের রেসিপি তৈরি করে থাকি।🤣
আলুও বেগুন রান্না খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আলু ও বেগুন শুটকি ও মাছ দিয়ে রান্না করে খেয়েছি। আপনার মত করে এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে সুস্বাদু হয়েছে। এভাবে আমি একদিন তৈরি করে দেখব। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য
আমাদের বাসায় ও শুটকি দিয়ে বেগুন দিয়ে খাওয়া হয়,তবক আমি মাঝে মাঝে এভাবেই শুটকি ছাড়া রান্না করে খাই।ভালোই লাগে।
মাঝে মাঝে আমিও ইচ্ছে করেই এর রাত জাগি যদিও এখন ফুটবল বিশ্বকাপের সময় এখন রাত জাগতে না চাইলেও প্রতিনিয়ত রাত জাগতে হয়। যাইহোক সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনি লিখতে বসেছিলেন এটা জেনে খুবই ভালো লাগলো। কোনরকম মাছ ছাড়াই শুধুমাত্র আলু এবং বেগুন দিয়ে সবজি রান্না করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, মাঝে মাঝে এ ধরনের রেসিপি খেতে খুবই ভালো লাগে। মজাদার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল।
আমাদের তো সারাদিন কাজ থাকে, তাই সকাল সকাল এই আমি পোস্ট করার চেষ্টা করি।তাই সকালেই উঠতে হয়। ধন্যবাদ আপনাকে।