মেহেদীর নকশা আর্ট ।
আমি @rahimakhatun
from Bangladesh
আজ রোজ শনিবার।
২৬ নভেম্বর ২০২২ খৃস্টাব্দ ।
|
|---|
হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে,তাই আমার এই চেষ্টা।
|
|---|
| উপকরণঃ |
|---|
| 🔺 খাতা |
| 🔺পেন্সিল |
| 🔺 স্কেল |
প্রস্তুত প্রণালী |
|---|
১ম ধাপ |
|---|
প্রথমে তিনটা দাগ টেনে নিবো।
২য় ধাপ |
|---|
তারপর ছোট একটা গোল দিয়ে ,ছোট ছোট পাপড়ি দিয়ে দিবো,আবার বড় পাপড়ি দিলাম।
৩য় ধাপ |
|---|
আবার অন্য পাশে একই রকম করে একে নিলাম।
৪র্থ ধাপ |
|---|
দুই পাশে দুইটা পাতা এঁকে নিব।
৫ম ধাপ |
|---|
তারপর পাতার মাঝ বরাবর একটা ফুল এঁকে নিব।
৬ষ্ঠ ধাপ |
|---|
তারপর অন্য পাতার মাঝ বরাবর একটা ফুল এঁকে নিব।
৭ম ধাপ |
|---|
দুই পাতার মাঝ বরাবর ফুল এঁকে নিলাম।
৮ম ধাপ |
|---|
ছোট ছোট পাতা দিয়ে একটি ফুল এঁকে নিয়েছি।
১০ম ধাপ |
|---|
অতপর অর্ধ গোলাকার করে ছোট ছোট পাতা দিয়ে একটি ফুল এঁকে নিয়েছি।
পাতার মধ্যে ছোট ছোট দাগ টেনে শেষ করলাম।
মেহেদীর আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | Galaxy A13 |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | design |
VOTE @bangla.witness as witness OR
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
মাঝে মাঝে অন্য কাজের কারণে পোস্ট করতে অনেক লেট হয়ে যায় আপু।আপনি ঠিক বলেছেন ছোটবেলায় হাতের নুক থেকে মেহেদি যেত না।আর এখন ব্যস্ততার কারণে মেহেদি দেওয়া হয়ে ওঠে না।তবে আপনার মেহেদির ডিজাইন আর্ট অনেক সুন্দর হয়েছে দেখতে।
হাতের নুক কি আপু,আমি আসলে পুরো কথাটা বুঝতে পারি নি,সরি আপু।
আপু আমিও আপনার মতো ছোটবেলায় হাতে পড়ায় সময় মেহেদী দিতাম। কিন্তু এখন আর সেই সময় বা সুযোগ কোনোটাই হয়না। যাই হোক আপনার মেহেদীর ডিজাইন দেখতে কিন্তু দারুণ হয়েছে। এই ধরনের ডিজাইন অল্প সময়ে খুব তাড়াতাড়ি দেওয়া যায়। আমার কাছে আপনার এই ডিজাইন অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আসলে এখন ইচ্ছে থাকলেও সুযোগ এবং সময় হয় না।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে
সত্যি বলেছেন আপু মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একদিন বড় সাফলতা আনে।আসলে এখন কেনে জানি আগের মতো আর মেহেদী দেওয়া হয় না।যাইহোক আপনার মেহেদী ডিজাইন টা চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মেহেদী আর্ট শেয়ার করার জন্য।
মানুষ তার চেষ্টার মাধ্যমেই অনেক কিছু পারে।শুধু চেষ্টাই করতে আমার ভালো লাগে না😉😉।হ্যা এখন দিন মেহেদী দেই না।ধন্যবাদ
আসলে আমি সব সময়ই জেল পেন দিয়েই করি,সে দিন কেন জানি ইচ্ছে করছিলো পেন্সিল দিয়ে আঁকার, তাই করলাম আরকি।
বাহ বেশ চমৎকার তো মেহেদীর নকশা খুব চমৎকারভাবে অংকন করেছেন। আমার মতে এটি হাতে পড়লেও অনেক বেশি মানাবে। ধন্যবাদ আপনাকে, আমাদের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য।
তাহলে আর দেরি না করে,,বৃষ্টি আপুকে বলেন আপনাকে দিয়ে দিতে🤣🤣।তারপর এটা আমাদেরকে দেখাবেন।
আমি মেহেদি লাগাই না বুঝছেন। না হলে কতবার যে জোরাজোরি করছিল কিন্তু কোন কাজ হলো না😀😀
কমিউনিটির মডারেটর তানজিরা আপু খুব চমৎকার মেহেদি ডিজাইন অংকন করে থাকে তার অংকন দেখে এখন অনেকেই অনেক সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছে প্রতিনিয়ত। আপনি খুবই চমৎকার একটি মেহেদি ডিজাইন অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। আর আমি মনে করি ছোটবেলায় সকলেই মেহেদী নিতে অনেক বেশি পছন্দ করে বড় হবার সাথে সাথে কেন জানি সবকিছু থেকে দূরে থাকতে ইচ্ছা করে। যাইহোক প্রতিনিয়ত এরকম সুন্দর অংকন আপনার থেকে আশা করব।
হ্যা ঠিকই বলেছেন তানজিরা আপু অনেক সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন দেয়,যা দেখে আমার বেশ ভালো লাগে।আসলে তার দেখাদেখিই আমাদেরই ক্ষুদ্র প্রচেষ্টা। ধন্যবাদ
আমারও ব্যস্ততার কারনে এ সপ্তাহে পোস্ট দিতে দেরি আর সময় কিছুটা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। মেহেদী হাতে দেয়ার খুব শখ আমার কিন্তু এখন আর সময় করে দেয়া হয় না। অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক ভাল লাগলো। এভাবে হাতে দিলে অনেক সুন্দর লাগবে।এত সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
যেদিন মনে মনে ভাবি আজকে তেমন কোন কাজ নেই,তাড়াতাড়ি কাজ শেষ করে কমিউনিটির কাজ করবো ঐ দিন আরো কাজ বেরে যায়।যাই হোক আপনার কাছে মেহেদী ডিজাইন ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ