মার্কার পেন দিয়ে সুন্দর ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামু আলাইকুম"

জ রোজ রবিবার

২৭ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ ।


প্রস্তুত প্রণালী

370607991_968121581146107_1957945436554878661_n.jpg

Art by @rahimakhatun

Device- Galaxy A13

বেশ কিছুদিন মোটামুটি ভালোই অসুস্থ ছিলাম।অনেক দিন অসুস্থ থাকার পর আজ বসেছিলাম খাতা পেন্সিল নিয়ে। যেহেতু মায়ের বাসায় আসছি ,তাই তেমন কোন কাজ নেই ,তাই আজ একটু সকাল সকাল বসেছিলাম একটু আঁকাআঁকি করার জন্য। যেই বসলাম পেন্সিল আর রং নিয়ে তখন ওই আমার ছেলে আর বোনের ছেলের মারামারি। সম বয়সি কি যে ঝগড়া লাগে ,আবার দুই জন্যেই এক সাথে থাকবে। আঁকাআঁকি বাদ দিয়ে তাদের ঝগড়া থামালাম। একটু পর দেখি চুপি চুপি আমার রং নিয়ে দুই জন বেলকনিতে যেতে আঁকাআঁকি শুরু করে দিয়েছে। কেমন লাগে বলেন। তারপর আর কি অনেক যুদ্ধ করে সে গুলা উদ্ধার করলাম। এক সাথে বাসায় আসলে ওদের নিয়ে শান্তি নাই ,আমরা কোথায় বলবো নাকি ওদের ঝগড়া থামাবো তাই নিয়েই চিন্তা করি ,যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজ আপনাদেরকে একটি ফুল আর্ট করে দেখবো। মনের মাধরী মিশিয়ে ফুল এঁকেছি ।মাঝে মাঝে আঁকাআঁকি করতে ভালো লাগে।

ফুলের ছবি

371111352_564038679119240_285460061276576822_n.jpg
আজ অনেক পর রং এবং পেন্সিল নিয়ে আঁকাআঁকি করতে বসেছিলাম। যদিও আমি তেমন আঁকতে পারি না। তবে ছোট বেলা থেকে একটু একটু ফুল আঁকতাম। মনের মতো করে। কত ফুল এঁকে জামায় হাতের কাজ করতাম রং যে রঙের সুতা দিয়ে। দিন দিন কেমন জানি বেশ অলস হয়ে যাচ্ছি। আসলে প্রযুক্তি উন্নয়নে আমরা কেমন জানি দিন দিন অলস হয়ে যাচ্ছি। এখন আর তেমন নিজের প্রতিভাকে কাজে লাগাতে চাচ্ছি না। আগে শখ ছিল নিজের জামার কাজ নিজে আঁকবো এবং হাতের কাজ করবো। অন্য রকম ভালো লাগা কাজ করতো। কিন্তু এখন মনে হয় একটু সুযোগ পেলেই মোবাইল ,ইন্টারনেট নিয়ে পরে থাকি। যাই হোক চলুন দেখি কিভাবে কি করলাম।

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

370457376_1048420132989968_3462402596245012590_n.jpg


উপকরণঃ
🔺 খাতা
🔺পেন্সিল
🔺 স্কেল
🔺রং পেন্সিল
প্রস্তুত প্রণালী


১ম ধাপ

370339523_266231766360187_958894455787900251_n.jpg
প্রথমে একটি ছোট ফুল এঁকে নিয়েছি।

২য় ধাপ

370352741_802279068257709_2485222826319729938_n.jpg
সার্কেল এঁকে নিয়েছি।

৩য় ধাপ

৪র্থ ধাপ

370710510_6544416198974385_8018153476012341857_n.jpg

ফুল এঁকে নিয়েছি।

৫ম ধাপ

370483169_166555156464100_5568519239799324950_n.jpg

৬ ষ্ঠ ধাপ

370851723_3600643476874981_8019388294854815513_n.jpg
পাতা এঁকে নিচ্ছি।

৭ম ধাপ

370596758_861873035581168_5155806940718662525_n.jpg

৮ম ধাপ

370717170_822318222919305_1012588659424974278_n.jpg
তারপর নাম লিখে নিব।

371111352_564038679119240_285460061276576822_n.jpg

শেষ হয়ে গিয়েছে আমার আঁকা ফুল ।

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy design

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 3 years ago 

মার্কার দিয়ে খুবই সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন আপনি৷ অনেক সময় দিয়েছেন আপনি এই আর্ট তৈরি করার জন্য৷ যত সময় দিয়ে আর্ট করা যায় ততই সুন্দর হয় আর্ট গুলো৷ আপনিও অনেক সময় দিয়েছেন এই আর্টটি তৈরি করতে, তাই খুবই সুন্দর হয়েছে৷

 3 years ago 

আপনি বললেন তেমন একটা ভালো অঙ্কন করতে পারেন না তাহলে এত চমৎকার অংকনটি কিভাবে উপহার দিলেন ☺️
যাই হোক এঁকেই যেহেতু ফেলেছেন তাহলে নিঃসন্দেহে ভালো বলতে হচ্ছে। দারুন আর্ট ছিল, আমি ইদানিং আর তেমন সময় করে আঁকা আঁকি করতে পারি না।

সমবয়সী বাচ্চা থাকলে এদের ঝগড়া হবেই আর এটার মধ্যে আলাদা একটা মজা আছে।

 3 years ago 

অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে আপনি এই ফুলটা ড্রইং করেছেন , এবং আপনার কষ্ট সার্থক কারণ চমৎকার একটা ড্রইং কিন্তু আপনি আমাদেরকে উপহার দিয়েছেন।

 3 years ago 

আর বলবেন না আপু এই সব ঘটনা গুলো দেখছি সবার ঘরেই রয়েছে। কিছুদিন ধরে আমিও আমার বাবার বাড়িতে ছিলাম। সেখানে আবার আমার বড় আপুও ছিল। ওর মেয়ে আর আমার মেয়ে দুইজন কিছুক্ষণ পরপরই ঝগড়া লেগে যায়। তবে সব ঝগড়ার শেষ করে আপনি দেখছি দারুন ফুল এঁকে ফেলেছেন। সত্যি দেখেই বোঝা যাচ্ছে মনের মাধুরী মিশিয়ে এঁকেছেন।

 3 years ago 

মার্কার পেন দিয়ে অনেক সুন্দর ফুলের আর্ট করেছেন। এরকম ফুলের আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। আপনারটাও আমার অনেক ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর ফুলের আর্ট করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ফুল কোনো রুমাল, টেবিল ক্লথ কিংবা নকশী কাঁথার মধ্যে রঙিন সুতা দিয়ে তুলতে পারলে খুবই সুন্দর লাগবে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাচ্চাদের এই মারামারি তো আমার নিত্য দিনের সঙ্গী। আমার দুই ছেলে সারাদিন মারামারি করে। এখন অনেকটা গা সওয়া হয়ে গিয়েছে। তাছাড়া ছোট বাচ্চাদের নিয়ে আঁকা আকি করা ঝামেলার। আঁকতে গেলে এটা নিয়ে দৌড় দেয় তো ওটা নিয়ে দৌড়। যাই হোক আপু তারপরেও খুব সুন্দর একটি ফুলের আর্ট করেছেন। ভিতরে কালার দেওয়ার কারণে আরো ভালো লাগছে দেখতে।

 3 years ago 

আর বলিয়েন না আপু ওদের মারামারি দেখে আমার মনে চায় ওদেরকে এক রুমে রেখে তালা দিয়ে রাখি দেখি কতক্ষন মারামারি করতে পারে।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার ফুলের আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। ফুলের আর্ট দেখে বোঝা যাচ্ছে আপনার আর্ট করার দক্ষতা বেশ অসাধারণ। আজ আপনি খুব সুন্দর করে অত্যান্ত চমৎকার ভাবে মার্কার পেন দিয়ে সুন্দর ফুলের আর্ট করেছেন। আপনার ফুলের আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। এত চমৎকার নিখুঁত ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

সমবয়সী বাচ্চারা যেমন একসাথে থেকে অনেক বেশি ঝগড়া করে ঠিক তেমনি তাদের মধ্যে অনেক বেশি মিলও থাকে। তবে যাই হোক শেষমেষ রং উদ্ধার করতে পেরেছেন জেনে ভালো লাগলো। আর মার্কার পেন দিয়ে এই সুন্দর ফুলের আর্ট টি অসাধারণ হয়েছে। ফুলের ডিজাইনটি অনেক সুন্দর দেখাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65898.43
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38